Suvendu vs Pabitra: শুভেন্দুর হাতিয়ার এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে! নন্দীগ্রামে কতটা ফ্যাক্টর হবে এই পবিত্র?
এদিকে, এবার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের আগেই প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করেছিল।
Suvendu vs Pabitra: একসময়ের সঙ্গীই আজ প্রতিদ্বন্দ্বী! নন্দীগ্রামে কী নতুন খেলা দেখাবে তৃণমূলের পবিত্র?
হাইলাইটস:
- তৃণমূলের হয়ে নন্দীগ্রামের প্রার্থী হলেন পবিত্র কর
- এবার শুভেন্দুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হবে পবিত্রর
- এদিন প্রার্থী হওয়ার প্রসঙ্গে কি বলছেন পবিত্রবাবু?
Suvendu vs Pabitra: এবারও একুশের নির্বাচনের মতোন নাটকীয় পটপরিবর্তন। এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শাসকদল তৃণমূলের বাজি আরও এক ভূমিপুত্র। যেন তৃণমূলে যোগ দিয়েই রাতারাতিই মোক্ষলাভ। একহাতে নিয়ে ঘাসফুলের পতাকা, আর আরেকহাতে টিকিট। মঙ্গলবারের ছবিটা ছিল যেন ঠিক এমনটাই ছিল। একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবং শিবির বদলে দক্ষ সংগঠক পবিত্র কর ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তুলে নেন তৃণমূল কংগ্রেসের পতাকা। এখানেই চমক শেষ নয়, দলবদল শেষ হতেই খোদ শুভেন্দুর বিরুদ্ধেই প্রার্থী ঘোষণা করেছে বাংলার শাসকদল তাঁকে!
We’re now on WhatsApp- Click to join
এদিকে, এবার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের আগেই প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করেছিল। আগের বার হারলেও আর এবার নন্দীগ্রামে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভবানীপুরেই থাকছেন। এবার নন্দীগ্রামে এই পবিত্রই শুভেন্দুকে টক্কর দেবেন।
We’re now on Telegram- Click to join
এই পবিত্র করের রাজনৈতিক উত্থানও কৌতূহলের জন্ম দেয়। ২০২০ সালের নভেম্বর মাসে শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার ঠিক এক মাস আগেই, তৃণমূল ছেড়ে তিনি পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন।
Former #BJP leader from #Nandigram, Pabitra Kar joins #TMC in presence of party national general secretary Abhishek Banerjee. @abhishekaitc pic.twitter.com/CDAyzhsz2I
— Pooja Mehta (@pooja_news) March 17, 2026
কেন পবিত্রকেই বেছে নিল তৃণমূল কংগ্রেস?
এদিকে তৃণমূলে ফেরার আগে অবধি পবিত্র বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি পদে আসীন ছিলেন। তবে কেন পবিত্রকেই বেছে নিল তৃণমূল? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শুভেন্দু অধিকারীর মতো একুশে জোড়াফুলকে হারানো হেভিওয়েট নেতার বিরুদ্ধে লড়াই করতে একমাত্র তৃণমূলের এমন একজনেরই প্রয়োজন ছিল, যাঁর নন্দীগ্রামের মাটির সাথে যোগ রয়েছে। নন্দীগ্রাম রয়েছে যাঁর হাতের তালুতে। স্বাভাবিকভাবেই পবিত্র করের যোগদানে উল্লসিত তৃণমূল।
Read More- বামেদের কোন কোন হেভিওয়েটরা কোথা থেকে দাঁড়াচ্ছেন? এক নজরে বামেদের প্রার্থীদের লিস্ট দেখে নিন
কী বলছেন পবিত্র কর?
পবিত্র কর যদিও আত্মবিশ্বাসী। তিনি বলেছেন যে, আমার জন্ম নন্দীগ্রামেই। আমাকে এখানের মানুষ আপন করে নিচ্ছে। উন্নয়নের পক্ষে আমরা সওয়াল করব। গত নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল সেগুলি ভাঁওতা বলে প্রমাণ হয়ে গিয়েছে আজ। এরফলে নাকি মানুষের হৃদয় কেড়ে নিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন জনমোহিনী প্রকল্প।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






