Rajya Sabha Election TMC Candidate List: এবার বিরাট পদক্ষেপ তৃণমূলের, প্রার্থী হবেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনাকা গুরুস্বামী!
পশ্চিমবঙ্গ থেকে ফাঁকা রয়েছে রাজ্যসভার পাঁচটি আসন৷ বিধায়ক সংখ্যার নিরিখে এরই মধ্যে চারটি আসনে জয় নিশ্চিত তৃণমূলের। একটি আসনে প্রার্থী দেওয়ার কথা রয়েছে বিজেপি-র। তবে বিজেপি-র হাতে যে বিধায়ক সংখ্যা রয়েছে, তাতে তারা তাদের একটি আসনে জয়ও নিশ্চিত৷
Rajya Sabha Election TMC Candidate List: রাজ্যসভার ভোটে বড় চমক তৃণমূলের! মনোনীত প্রার্থীর মধ্যে রয়েছে রাজনীতিতে নতুন মুখও
হাইলাইটস:
- শুক্রবার তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয় প্রার্থীর তালিকা
- রাজ্যসভা নির্বাচনের জন্য প্রকাশ করা এই তালিকায় থাকছে বিরাট চমক
- এবারের রাজ্যসভার নির্বাচনের তালিকায় প্রার্থী হবেন এই চারজন
Rajya Sabha Election TMC Candidate List: রাজ্যসভার প্রার্থীতালিকা ঘোষণা করেই এদিন বিরাট চমক দিল তৃণমূল। রাজ্যসভার চারটি আসনের জন্য এবার অভিনেত্রী কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনাকা গুরুস্বামীকে এবার মনোনীত করেছে রাজ্যের শাসক দল৷
We’re now on WhatsApp- Click to join
পশ্চিমবঙ্গ থেকে ফাঁকা রয়েছে রাজ্যসভার পাঁচটি আসন৷ বিধায়ক সংখ্যার নিরিখে এরই মধ্যে চারটি আসনে জয় নিশ্চিত তৃণমূলের। একটি আসনে প্রার্থী দেওয়ার কথা রয়েছে বিজেপি-র। তবে বিজেপি-র হাতে যে বিধায়ক সংখ্যা রয়েছে, তাতে তারা তাদের একটি আসনে জয়ও নিশ্চিত৷ এর ফলে তৃণমূল মনোননীত এই চার প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া এবার কার্যত নিশ্চিত৷
We’re now on Telegram- Click to join
তৃণমূল মনোনীত এই চারজন প্রার্থীর মধ্যে তিন জন হল রাজনীতিতে নতুন মুখ। একমাত্র সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে বাবুল সুপ্রিয়র৷ বর্তমানে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ তিনি হলেন বালিগঞ্জ কেন্দ্রের বিধায়ক। রাজ্যসভায় মনোনীত হওয়ায় ধরে নেওয়াই যায় তাঁকে আর প্রার্থী করবে না দল বিধানসভা নির্বাচনে৷ সম্ভবত সংসদীয় রাজনীতিতে বাবুলের অভিজ্ঞতাকেই শাসক দল কাজে লাগাতে চায় রাজ্যসভায়৷ অন্যদিকে সর্বভারতীয় স্তরেও তিনি একজন পরিচিত মুখ।
We are pleased to announce the candidature of Babul Supriyo, Rajeev Kumar (Former DGP, West Bengal), Menaka Guruswamy and Koel Mallick for the upcoming Rajya Sabha elections.
We extend our heartfelt congratulations and best wishes to them. May they continue to uphold Trinamool’s…
— All India Trinamool Congress (@AITCofficial) February 27, 2026
গত ৩১শে জানুয়ারি রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার অবসর গ্রহণ করেছেন৷ তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম মহা চমক হচ্ছেন তিনি৷ তিনি রাজনীতিতে নতুন হলেও দীর্ঘদিনের রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ পদে ছিলেন তিনি। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজনও।
রাজ্যসভা এবং লোকসভায় অতীতেও সিনেমা জগতের তারকাদের টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ সেই তালিকায় নতুন সংযোজন হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক৷ কিছুদিন আগেই ভবানীপুরে কোয়েলের বাড়িতে গিয়ে তাঁর বাবা রঞ্জিত মল্লিকের সাথে দেখা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তারপরেও তৃণমূলের প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম অবশ্য বিরাট চমকই।
Read More- ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু…! কখন প্রকাশ হবে এসআইআর-এর চূড়ান্ত তালিকা? জেনে নিন
আর এদিকে জনমানসে পরিচিত না হলেও তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম চমক হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী মেনাকা গুরুস্বামী৷ অক্সফোর্ড এবং হাভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মেনেকা গুরুস্বামী। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তিনি নেতৃত্ব দিয়েছেন। ৩৭৭ ধারা অবলুপ্তির মামলায় তিনি ছিলেন অন্যতম আইনজীবী। সাম্প্রতিক আইপ্যাকের ইডি মামলায় হাইকোর্ট ও সুপ্রিমকোর্টেও তিনি নেতৃত্ব দিয়েছেন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।




