Politics

PM Narendra Modi: বাংলায় বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর শেষ ভোট প্রচার কী মুখ্যমন্ত্রীর কেন্দ্রে?

এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মেগা ডুয়েল হতে চলেছে। এই আসনে তৃণমূলের প্রার্থী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

PM Narendra Modi: হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে তাঁর নির্বাচনী প্রচার শেষ করতে পারেন প্রধানমন্ত্রী

হাইলাইটস:

  • বাংলায় দ্বিতীয় দফার ভোটের প্রচার মোদী শেষ করতে পারেন মমতার কেন্দ্রে
  • এই নিয়ে জোর আলোচনা চলছে বঙ্গ বিজেপির অন্দরমহলে
  • কলকাতার দুই প্রান্তে দুটি রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী এমনই সূত্র মারফত জানা যাচ্ছে

PM Narendra Modi: গত ১৪ই মার্চ ব্রিগেড ময়দানে বিজেপির জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ছিলেন মূল বক্তা। পরদিনই বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেয় জাতীয় নির্বাচন কমিশন। তবে ভোটের দিনক্ষণ ঘোষণার পর এখনও বাংলায় প্রচারে আসেননি প্রধানমন্ত্রী।

We’re now on WhatsApp – Click to join

এক্ষেত্রে তিনি বাংলায় কবে প্রথম প্রচার শুরু করবেন, তা এখনও নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি। তবে বাংলায় বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর শেষ কর্মসূচি কোথায় হতে চলেছে, এবার তার আঁচ পাওয়া গেল। হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে তাঁর নির্বাচনী প্রচার শেষ করতে পারেন প্রধানমন্ত্রী, এমনকি রোড শো করতে পারেন বলেই জানা যাচ্ছে।

এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মেগা ডুয়েল হতে চলেছে। এই আসনে তৃণমূলের প্রার্থী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে দ্বৈরথ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দেখা গিয়েছিল, এখন সেটা দেখা যাবে কলকাতার ভবানীপুরে। এই আসনে ভোট রয়েছে দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯শে এপ্রিল।

বঙ্গ বিজেপি সূত্রে খবর, বাংলায় দ্বিতীয় দফার ভোটের প্রচার নরেন্দ্র মোদী শেষ করতে পারেন ভবানীপুরে। এই নিয়ে অবশ্যই জোর আলোচনাও চলছে পদ্মশিবিরের অন্দরমহলে। এমনকি কলকাতার দুই প্রান্তে দুটি রোড শোও করতে পারেন প্রধানমন্ত্রী। সূত্র মারফত জানা যাচ্ছে, উত্তর এবং দক্ষিণ কলকাতায় নরেন্দ্র মোদী রোড শো এবং মিছিল করবেন। তবে দিনক্ষণ এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

Read more:- নতুন ৭টি জেলা, দুয়ারে চিকিৎসা সহ ‘তৃণমূলের ইস্তেহারে দিদির দশ প্রতিজ্ঞা’! এক নজরে দেখে নিন কী কী প্রতিশ্রুতি দিলেন দিদি?

বাংলায় বিধানসভা নির্বাচনে মোদীর ভোট প্রচারের শেষ কর্মসূচির আভাস পাওয়া গেলেও প্রথম কর্মসূচি সম্পর্কে এখনও কোনও তথ্যই সামনে আসেনি। বঙ্গ বিজেপি নেতৃত্ব অবশ্য চাইছেন, আগামী ২৬শে মার্চ বাংলায় ভোট প্রচার শুরু করুন প্রধানমন্ত্রী। যদিও প্রধামন্ত্রীর দফতর থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে, আবার জল্পনা চলছে আগামী এপ্রিল মাসের শুরুতে উত্তরবঙ্গে আসবেন মোদী। শিলিগুড়িতে করতে পারেন রোড শো।

এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button