PM Modi in Kolkata: ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রীর প্রশাসনিক অনুষ্ঠান, আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রীকে
প্রধানমন্ত্রীর এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
PM Modi in Kolkata: প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভায় জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে
হাইলাইটস:
- শনিবার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রীর প্রশাসনিক অনুষ্ঠান
- তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিনের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে
- এদিন একাধিক একাধিক ট্রেন এবং স্টেশনের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী
PM Modi in Kolkata: ভোটের আগে শনিবার (১৪ই মার্চ) ধর্মতলায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এদিন শুধু জনসভা নয়, এই সভা থেকে ১৮ হাজার ৬৮০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এর মধ্যে রয়েছে সড়ক পথ এবং রেল পথের ঘোষণা, এছাড়া একাধিক ট্রেন এবং স্টেশনের উদ্বোধন।
We’re now on WhatsApp – Click to join
প্রধানমন্ত্রীর এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে হাইওয়ের একাধিক প্রকল্পের কাজ। তাই এদিনের সভা থেকে জাতীয় সড়ক-সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। ভোটমুখী বঙ্গে সেই অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিগেডে আসতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি।
BJP Government in West Bengal will allow five year relaxation in recruitment for youth to make up for the despair brought by the TMC Mahajungle Raj of scam ridden employment process. Join the historic #BrigadeChalo14March rally led by Prime Minister Shri @narendramodi ji at 1PM. pic.twitter.com/IHSOjLjr92
— BJP West Bengal (@BJP4Bengal) March 13, 2026
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর
অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে থাকা কামাখ্যাগুড়ি, তমলুক, হলদিয়া, বরাভূম, আনাড়া এবং সিউড়ির পুনর্নির্মিত রেলওয়ে স্টেশনগুলি এদিনের সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে পারেন। এর পাশাপাশি বেলদা ও দাঁতনের মধ্যে তৃতীয় রেলপথ এবং কলাইকুণ্ডা ও কানিমহুলীর মধ্যে অটোমেটিক ব্লক সিগন্যালিং প্রকল্পটিও উদ্বোধন করা হবে।
অতিরিক্তভাবে, পুরুলিয়া এবং আনন্দ বিহার টার্মিনাল (দিল্লি)-এর মধ্যে একটি নতুন এক্সপ্রেস ট্রেন পরিষেবার ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী। এই পরিষেবাটি পশ্চিমবঙ্গ এবং রাজধানীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক রেল সংযোগ প্রদান করবেই বলেই মনে করা হচ্ছে।
সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর ইস্যুকে সামনে রেখে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে সরগরম হয়ে ওঠেছিল রাজ্য রাজনীতি। এই আবহে এবার রাজ্যে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল অর্থাৎ ১৪ই মার্চ, শনিবার ব্রিগেডে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তৃতা দেবেন তিনি।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





