One World News Political: রাজনীতির দুনিয়ায় আজ ঠিক কী কী ঘটল? নির্বাচনের উত্তাপ থেকে আন্তর্জাতিক কূটনৈতিক চাল, দেখে নিন পলিটিক্যাল রাউন্ডআপ
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই নড়চড়ে বসল নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে আজ পশ্চিমবঙ্গ সরকাররের সাতজন সরকারি আধিকারিককে (AEROs) সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন।
One World News Political: রাজনৈতিক দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিন এক নজরে
হাইলাইটস:
- বাংলায় নির্বাচন কমিশনের কড়া চাবুক
- দিল্লিতে গ্লোবাল এআই সামিট: মোদীর বার্তা
- বাংলাদেশে তারেক রহমানের শপথ ও ভারতের উপস্থিতি
One World News Political: নমস্কার, আমি আরিন্দম। আপনারা দেখছেন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। রাজনীতির দুনিয়ায় আজ ঠিক কী কী ঘটল? নির্বাচনের উত্তাপ থেকে আন্তর্জাতিক কূটনৈতিক চাল— সবটা জেনে নিন। শুরু করছি আজকের ‘পলিটিক্যাল রাউন্ডআপ’।
We’re now on WhatsApp – Click to join
১. বাংলায় নির্বাচন কমিশনের কড়া চাবুক
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই নড়চড়ে বসল নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে আজ পশ্চিমবঙ্গ সরকাররের সাতজন সরকারি আধিকারিককে (AEROs) সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্যে স্বচ্ছ নির্বাচন করতে কমিশন যে কোনো আপস করবে না, তা আজ পরিষ্কার।
২. দিল্লিতে গ্লোবাল এআই সামিট: মোদীর বার্তা
রাজধানীতে আজ থেকে শুরু হলো মেগা ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে বলেন, “ভারত আজ কৃত্রিম বুদ্ধিমত্তার গ্লোবাল হাব।” উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং বিশ্বের তাবড় প্রযুক্তিবিদরা। রাজনীতির ময়দানেও এখন প্রযুক্তির জয়জয়কার।
৩. বাংলাদেশে তারেক রহমানের শপথ ও ভারতের উপস্থিতি
ওপার বাংলায় রাজনৈতিক পটপরিবর্তন। আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান। ভারতের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রতিবেশী দেশের সঙ্গে দিল্লির সম্পর্ক কোন পথে এগোয়, সেটাই এখন দেখার।
৪. বাম শিবিরে ভাঙন: প্রতিকুর রহমানের ইস্তফা
ভোটের মুখে ফের ভাঙন বামফ্রন্টে। ডিওয়াইএফআই-এর পরিচিত মুখ তথা গত লোকসভা ভোটের ডায়মন্ড হারবারের প্রার্থী প্রতিকুর রহমান আজ দল ছাড়লেন। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে পাঠানো ইস্তফাপত্র ঘিরে রাজ্য রাজনীতিতে এখন জোর জল্পনা।
Read more:- আজ দিনভর রাজনীতির ময়দানে কী কী ঘটল? চলুন দেখে নেওয়া যাক আজকের ‘পলিটিক্যাল রাউন্ডআপ’
৫. অমিত শাহর হুঙ্কার: অনুপ্রবেশ রুখতে ‘সিকিউরিটি গ্রিড’
বিজেপির লক্ষ্য ২০২৬-এর বাংলা। আজ এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় এলে সীমান্তে এমন সুরক্ষা বলয় তৈরি হবে যে মানুষ তো দূর, পাখিও গলতে পারবে না। অনুপ্রবেশ ইস্যুকে যে বিজেপি হাতিয়ার করতে চাইছে, তা বলাই বাহুল্য।
রাজনীতির প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। খবরটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী রাউন্ডআপে।

