Politics

One World News Political: ভোটের দামামা বাজতেই আজ সরগরম রাজ্য রাজনীতি, দেখে আজকের রাজনৈতিক রাউন্ডআপ

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে দিনটি শুরু হল উত্তেজনার মধ্য দিয়ে। কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে সেখানে তাঁকে কালো পতাকা দেখানো হয় এবং 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়।

One World News Political: রাজনৈতিক দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিন এক নজরে

হাইলাইটস:

  • তোপের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
  • রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিদায় ও দিল্লির চাপ
  • বাংলাদেশ সীমান্তে বিশেষ অভিযান: দুই বড় আসামি গ্রেপ্তার

One World News Political: আজকের রাজনৈতিক ময়দানের উত্তপ্ত খবরাখবর নিয়ে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার পর্দায় আপনাদের স্বাগত। আমি অরিন্দম। দেখে নেব আজকের পলিটিক্যাল রাউন্ডআপ।

We’re now on WhatsApp – Click to join

১. কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার: তোপের মুখে জ্ঞানেশ কুমার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে দিনটি শুরু হল উত্তেজনার মধ্য দিয়ে। কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে সেখানে তাঁকে কালো পতাকা দেখানো হয় এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। তৃনমূল কংগ্রেসের কর্মীদের এই বিক্ষোভ ঘিরে সরগরম শহরের রাজনীতি। অন্যদিকে, আজই আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন তিনি।

২. রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিদায় ও দিল্লির চাপ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় রদবদল। আজ সকালেই রাজভবন ছাড়ার কথা ঘোষণা করেছেন বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে, দার্জিলিং সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রোটোকল ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সরকার নবান্নের কাছে কৈফিয়ত তলব করেছে। রাজভবন এবং নবান্নের এই সংঘাত এখন কোন মোড় নেয়, সেদিকেই নজর সকলের।

৩. বাংলাদেশ সীমান্তে বিশেষ অভিযান: দুই বড় আসামি গ্রেপ্তার

বাংলাদেশি রাজনীতিক ওসমান হাদি খুনের প্রধান দুই অভিযুক্ত ফয়সাল এবং আলমগীরকে আজ বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF। মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকে আত্মগোপন করেছিল তারা। বিধানসভা ভোটের আগে সীমান্তে এই ধরনের অনুপ্রবেশ নিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Read more:- রাজপথ থেকে রাজভবন, আর সীমান্ত থেকে বিশ্বমঞ্চ, ক্ষমতার লড়াই আজ তুঙ্গে, ঝটপট দেখে নিন আজকের রাজনৈতিক রাউন্ডআপ

৪. সংসদ তোলপাড়: তৃণমূলের মুলতুবি প্রস্তাব

দিল্লিতে সংসদের অধিবেশনে আজ সরব তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হয়ে লোকসভা ও রাজ্যসভায় আলোচনার দাবি তুলেছেন ঘাসফুল শিবিরের সাংসদরা। ভোটারদের অধিকার রক্ষা এবং ‘ভোটার ডিসেনফ্র্যাঞ্চাইজ়মেন্ট’ ইস্যু নিয়ে আজ সরগরম দিল্লি।

আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

Back to top button