Politics

One World News Political: রাজনৈতিক দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের পলিটিক্যাল রাউন্ডআপ দেখে নেওয়া যাক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তেল আভিভে পা রাখলেন। নেতানিয়াহুর সাথে করমর্দন আর দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়। একদিকে রণহুঙ্কার, অন্যদিকে মোদীর এই সফর—কূটনীতির দাবার বোর্ডে ভারত এখন চালকের আসনে। আজ ভাষণ দিলেন কেনেসেটে, তৈরি হল এক নতুন ইতিহাস।

One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নিন

হাইলাইটস:

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েল সফরে রয়েছেন
  • বীরভূমের সাঁইথিয়া স্টেশনের কাছে রেললাইনে উদ্ধার হলো সন্দেহজনক বোমা
  • গাজা ইস্যুতে প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যে উত্তাল দিল্লি

One World News Political: আজকের রাজনৈতিক জগতের উত্তপ্ত খবরের বিশেষ রাউন্ডআপ নিয়ে আমি অরিন্দম, আপনারা দেখছেন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ।

We’re now on WhatsApp – Click to join

১) আজ সারা বিশ্বের নজর ইজরায়েলে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তেল আভিভে পা রাখলেন। নেতানিয়াহুর সাথে করমর্দন আর দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়। একদিকে রণহুঙ্কার, অন্যদিকে মোদীর এই সফর—কূটনীতির দাবার বোর্ডে ভারত এখন চালকের আসনে। আজ ভাষণ দিলেন কেনেসেটে, তৈরি হল এক নতুন ইতিহাস।

২) শান্তি বিঘ্নিত বীরভূমে

গতকাল দুপুরে সাঁইথিয়া স্টেশনের কাছে রেললাইনে উদ্ধার হলো সন্দেহজনক বোমা। জিআরপি আর আরপিএফ-এর তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গেছে ঠিকই, কিন্তু রাজনীতির পারদ চড়ছে। বিরোধী শিবিরের প্রশ্ন—রেলপথও কি এখন অসুরক্ষিত? উত্তরের অপেক্ষায় সাধারণ মানুষ।

৩) ভোটের আগে এবার মোদীর মলাটবন্দি চিঠি বাংলার মানুষের ঘরে ঘরে

প্রধানমন্ত্রী লিখলেন, ‘পরিবর্তন অনিবার্য’। বিবেকানন্দের আদর্শ মনে করিয়ে দিয়ে মমতার সরকারকে বিঁধলেন কড়া ভাষায়। এদিকে তৃণমূলের পালটা জবাব—চিঠিতে নয়, মানুষের পাশে থেকে লড়াই হবে। লড়াই এবার সরাসরি!

Read more:- দেশ-দুনিয়ার রাজনীতির ময়দানে আজ কি কি ঘটছে, দেখে নিন পলিটিক্যাল রাউন্ডআপ

৪) গাজা ইস্যুতে প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যে উত্তাল দিল্লি

বিজেপি তাঁকে ‘ফিমেল গজনি’ বলে কটাক্ষ করতে ছাড়ল না। পালটা কংগ্রেসের দাবি—কূটনৈতিক সফরের আড়ালে কি মুখ লুকোচ্ছে সরকার? নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই কথার লড়াইয়ে একে অপরকে এক ইঞ্চি জমিও ছাড়ছে না কেউ।

রাজনৈতিক এই ঝোড়ো হাওয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। দেখা হচ্ছে পরের রাউন্ডআপে!

Back to top button