One World News Political: এদিকে উত্তরবঙ্গে বিজেপিতে বড় ধাক্কা, অন্যদিকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন বাহিনীর প্রধানের বৈঠক, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
আগামী বিধানসভা নির্বাচনের আগেই উত্তরবঙ্গে বড় ভাঙন পদ্ম শিবিরে। কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ব্রাত্য বসু ও শশী পাঁজার উপস্থিতিতে ঘাসফুল শিবিরে নাম লেখালেন তিনি।
One World News Political: রাজনৈতিক দুনিয়ার বাছাই করা খবরগুলি দেখে নিন এক নজরে
হাইলাইটস:
- উত্তরবঙ্গে বিজেপিতে বড় ধাক্কা: তৃণমূল শিবিরে কুর্সেয়ং বিধায়ক
- ভোটার তালিকা সংশোধন: কমিশনের কড়া নজর
- বাংলাদেশ প্রসঙ্গ: তারেক রহমানের সাথে তিন বাহিনীর প্রধানের বৈঠক
One World News Political: নমস্কার, আমি অরিন্দম। ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার এই বিশেষ পলিটিক্যাল রাউন্ডআপে আপনাদের স্বাগত। এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাংলার রাজনীতি ও দেশীয় রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি।
We’re now on WhatsApp – Click to join
১. উত্তরবঙ্গে বিজেপিতে বড় ধাক্কা: তৃণমূল শিবিরে কার্শিয়াং বিধায়ক
আগামী বিধানসভা নির্বাচনের আগেই উত্তরবঙ্গে বড় ভাঙন পদ্ম শিবিরে। কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ব্রাত্য বসু ও শশী পাঁজার উপস্থিতিতে ঘাসফুল শিবিরে নাম লেখালেন তিনি। শর্মার দাবি, বিজেপি পাহাড়ের মানুষের আবেগ নিয়ে খেলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে শামিল হতেই তাঁর এই সিদ্ধান্ত।
২. ভোটার তালিকা সংশোধন: কমিশনের কড়া নজর
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে জল্পনা তুঙ্গে। আগামী এপ্রিল মাস থেকে ১৮টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ৭ জন নির্বাচনী আধিকারিককে কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড করেছে কমিশন। স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে তৃণমূল-বিজেপি তরজা এখন চরমে।
৩. সুপ্রিম কোর্টে ‘রেউড়ি’ রাজনীতি নিয়ে ভর্ৎসনা
জাতীয় রাজনীতিতে আজ বড় খবর সুপ্রিম কোর্ট থেকে। রাজনৈতিক দলগুলোর ‘বিনামূল্যে উপহার’ বা ‘ফ্রিবি’ দেওয়ার হিড়িক নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আদালত জানিয়েছে, রাজ্যের ভাঁড়ারে টান থাকলেও জনমোহিনী প্রকল্পের নামে যেভাবে অর্থ খরচ হচ্ছে, তা দেশের অর্থনৈতিক কাঠামোকে পঙ্গু করে দিতে পারে।
Read more:- সারা বিশ্বের রাজনীতিতে আজ ঠিক কী কী ঘটছে? চলুন দেখে নেওয়া যাক আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৪. বাংলাদেশ প্রসঙ্গ: তারেক রহমানের সাথে তিন বাহিনীর প্রধানের বৈঠক
প্রতিবেশী দেশ বাংলাদেশেও রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আজ সৌজন্য সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী রাষ্ট্রে গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরানোর বার্তা দেওয়া হয়েছে।
আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন খবর নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।



