Politics

One World News Political: ভোটের পারদ চড়ছে বাংলায়, এই আবহে দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে আজ প্রকাশিত হতে চলেছে এ রাজ্যের প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। বিশেষ নিবিড় সংশোধনী বা SIR প্রক্রিয়ার পর এই তালিকায় প্রায় লক্ষাধিক নতুন নাম সংযোজিত হওয়ার সম্ভাবনা।

One World News Political: রাজনৈতিক দুনিয়ার বাছাই করা খবরগুলি দেখে নিন এক নজরে

হাইলাইটস:

  • ভোটার তালিকায় নজর: আজই প্রকাশ পাচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট
  • সংখ্যালঘু ভোটে থাবা? আব্বাস-ওকাইসি নয়, এবার ময়দানে ওবেসি-হুমায়ুন জোট
  • ‘মাছ’ নিয়ে ভোটযুদ্ধ: বিধাননগরে অভিনব প্রচারে বিজেপি

One World News Political: নমস্কার, আমি অরিন্দম। ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার পর্দায় আপনাদের স্বাগত। আজ সোমবার, ২৩শে মার্চ, ২০২৬। ভোটের পারদ চড়ছে বাংলার আকাশে-বাতাসে। আজকের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবরের বাছাই করা ‘রাউন্ডআপ’ নিয়ে হাজির হলাম আমি। চলুন দেখে নিই আজকের সেরা শিরোনামগুলো।

We’re now on WhatsApp – Click to join

১. ভোটার তালিকায় নজর: আজই প্রকাশ পাচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট

নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে আজ প্রকাশিত হতে চলেছে এ রাজ্যের প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। বিশেষ নিবিড় সংশোধনী বা SIR প্রক্রিয়ার পর এই তালিকায় প্রায় লক্ষাধিক নতুন নাম সংযোজিত হওয়ার সম্ভাবনা। নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন এই তালিকা ঘিরে সাধারণ মানুষের উদ্বেগ চরমে।

২. সংখ্যালঘু ভোটে থাবা? আব্বাস-ওকাইসি নয়, এবার ময়দানে ওয়াইসি-হুমায়ুন জোট

আসন্ন বিধানসভা নির্বাচনে এক বড়সড় মোচড়! মিমের (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি হাত মেলালেন হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’র সাথে। মুর্শিদাবাদ থেকে প্রার্থী ঘোষণা করে তৃণমূলের নিশ্চিত ভোটব্যাঙ্কে বড়সড় ফাটল ধরার হুঁশিয়ারি দিলেন তাঁরা। বাংলার সংখ্যালঘু ভোট কি এবার ভাগ হতে চলেছে? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।

৩. ‘মাছ’ নিয়ে ভোটযুদ্ধ: বিধাননগরে অভিনব প্রচারে বিজেপি

নিরামিষ বনাম আমিষের রাজনীতি এবার পাতে! বিধাননগরের বিজেপি প্রার্থী আজ হাতে আস্ত এক ইলিশ মাছ নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন। পালটা তোপ দেগেছেন শাসক শিবিরের নেতারা। ‘বাঙালি সংস্কৃতি’ বনাম ‘বাইরের সংস্কৃতি’র এই লড়াই এখন গিয়ে ঠেকেছে মাছের বাজারে।

Read more:- রাজনৈতিক ময়দানের গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

৪. বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি: প্রতিবেশী দেশের ক্ষমতার রদবদল ও প্রভাব

ওপার বাংলায় তারিক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ গ্রহণের পর আজ ফের সক্রিয় ভারতীয় বিদেশ মন্ত্রক। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও অসমের সীমান্ত সুরক্ষা নিয়ে দিল্লিতে চলছে উচ্চপর্যায়ের বৈঠক। ওপার বাংলার রাজনৈতিক অস্থিরতা কি এপার বাংলার ভোটে প্রভাব ফেলবে? উত্তরের অপেক্ষায় ওয়াকিবহাল মহল।

আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Back to top button