Politics

One World News Political: ভোটের বাদ্যি বাজতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি! একদিকে প্রার্থী তালিকা নিয়ে লড়াই, অন্যদিকে কমিশনের কড়া পদক্ষেপ, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

ভবানীপুরে মহারণ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও সেই চেনা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা দিলীপ ঘোষের হুঙ্কার— 'মমতাকে আমরা তাঁর নিজের আসনেই বন্দি করেছি।' নন্দীগ্রামের পর এবার কি তবে ভবানীপুরেই হবে মহাযুদ্ধের ফয়সালা?

One World News Political: রাজনৈতিক দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিন এক নজরে

হাইলাইটস:

  • মমতার বিরুদ্ধে ‘তুরুপের তাস’ শুভেন্দু?
  • নির্বাচন কমিশনের ‘অপারেশন ক্লিন’!
  • সুপ্রিম কোর্টে ইডি বনাম রাজ্য

One World News Political: নমস্কার, আমি অরিন্দম। ভোটের বাদ্যি বাজতেই উত্তপ্ত বাংলা! একদিকে প্রার্থী তালিকা নিয়ে লড়াই, অন্যদিকে কমিশনের কড়া পদক্ষেপ। আজকের সেরা চার রাজনৈতিক খবর নিয়ে হাজির আমি, শুধুমাত্র ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার পলিটিক্যাল রাউন্ডআপে।

We’re now on WhatsApp – Click to join

১. মমতার বিরুদ্ধে ‘তুরুপের তাস’ শুভেন্দু?

ভবানীপুরে মহারণ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও সেই চেনা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা দিলীপ ঘোষের হুঙ্কার— ‘মমতাকে আমরা তাঁর নিজের আসনেই বন্দি করেছি।’ নন্দীগ্রামের পর এবার কি তবে ভবানীপুরেই হবে মহাযুদ্ধের ফয়সালা?

২. নির্বাচন কমিশনের ‘অপারেশন ক্লিন’

ভোট ঘোষণার ৩ দিনের মধ্যেই বড় ঝটকা! আজ রাজ্যজুড়ে ১০ জন জেলা শাসক এবং একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্তাকে বদলি করল নির্বাচন কমিশন। নবান্নর সঙ্গে আলোচনা না করেই এই পদক্ষেপ! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সরাসরি তোপ দাগলেন— ‘কমিশন কি বিজেপির হয়ে প্রচার করছে?

৩. সুপ্রিম কোর্টে ইডি বনাম রাজ্য

সুপ্রিম কোর্টে আজ উত্তপ্ত সওয়াল-জবাব! আই-প্যাক দফতরে ইডি-র তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে বিদ্ধ রাজ্য। বিচারপতি মিশ্রের প্রশ্ন— ‘মুখ্যমন্ত্রী নিজে যদি তল্লাশিতে বাধা দেন, তবে তদন্তকারী সংস্থা যাবে কোথায়?’ আইনি লড়াইয়ে সরগরম দিল্লির অলিন্দ।

Read more:- বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, ভবানীপুরে মমতা বনাম শুভেন্দু থেকে বামেদের নতুন রণকৌশল, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

৪. তৃণমূলের ‘পারফর্ম অর পেরিশ’ মন্ত্র

তৃণমূলের প্রার্থী তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় চমক! এবার বাদ পড়েছেন ৭৪ জন বিদায়ী বিধায়ক। পুরনো ইমেজের বদলে তারুণ্য আর পারফরম্যান্সকেই হাতিয়ার করলেন জোড়াফুল শিবির। মমতা-অভিষেকের এই নতুন রণকৌশল কি গদি ধরে রাখতে পারবে?

রাজনীতির ময়দানে কে দেবে কাকে গোল? সব খবরের পলকহীন আপডেট পেতে ফলো করুন আমাদের চ্যানেল। আমি অরিন্দম, আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা।

Back to top button