Politics

Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘হামলা’, আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে কালীঘাট তৃণমূল

আজ বিকাল ৩-৪ টার মধ্যে রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে কালীঘাটপন্থী তৃণমূল কর্মী-সমর্থকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল বার করা হবে।

Mamata Banerjee Attack: প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলা, হালিশহরে যাওয়ার পথে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে মমতা

হাইলাইটস:

  • হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘হামলা’, ছোড়া হল কাদা-জুতো
  • এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করবে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস
  • দলের সুপ্রিমোর উপর হামলার ঘটনা ভালো চোখে নিচ্ছে না কালীঘাট তৃণমূল

Mamata Banerjee Attack: হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ওপর হামলার অভিযোগ সামনে এসেছে। এবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করতে চলেছে কালীঘাট তৃণমূল। আজ বিকাল ৩-৪ টার মধ্যে রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে কালীঘাটপন্থী তৃণমূল কর্মী-সমর্থকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল বার করা হবে।

We’re now on WhatsApp – Click to join

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হালিশহরের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যেই প্রতিবাদের ঝড় তুলতে চাইছে কালীঘাট তৃণমূল। নির্বাচনের ফলপ্রকাশের পর রাজ্যের একাধিক ইস্যু, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে, সঙ্গে হকার উচ্ছেদের প্রতিবাদে Y চ্যানেলে ধরনায় বসেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে দিল্লিতে ‘ককরোচ’দের আন্দোলনকে সমর্থন করেও কলকাতার রাজপথে নেমেছিলেন নেত্রী। কিন্তু এতদিন গোটা বিষয়টাই ছিল শুধুমাত্র কলকাতাকেন্দ্রীক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কার্যত খোলস ছেড়ে গোটা রাজ্যেই তৃণমূল কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে চাইছে কালীঘাট শিবির। আর সেক্ষেত্রে হাতিয়ার এখন হালিশহরের ঘটনা।

Read more:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে বৈঠকে এনসিপিআই সাংসদরা, বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে জেনে নিন

প্রসঙ্গত, হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীদের একাংশ। হালিশহর থানায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরেই জানা যাচ্ছে এই ঘটনার সূত্রপাত। কালীঘাটপন্থী তৃণমূল শিবিরের স্পষ্ট অভিযোগ, নিহত তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তাকে পিটিয়ে মারা হয়েছে বলেঅ অভিযোগ করে তারা। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূলনেত্রী। পথে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, নিহত ব্যক্তির বাড়ি যাওয়ার পথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা ও জুতো। এমনকি মমতাকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগানও।

এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button