Mamata Banerjee: নির্বাচনের আগে ‘ননস্টপ’ মমতা বন্দ্যোপাধ্যায়! লাগাতার প্রচার, কোথায় কোথায় সভা করবেন তৃণমূল নেত্রী? প্রকাশ্যে এল সম্পূর্ণ সূচি
নিজের প্রচারযাত্রা ২৪শে মার্চ আলিপুরদুয়ার দিয়ে শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই তাঁর একাধিক জনসভা রয়েছে ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে।
Mamata Banerjee: একটানা ৫ দিনের ম্যারাথন প্রচারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়! কবে, কোথায় ভোটের প্রচার করবেন তিনি? জেনে নিন
হাইলাইটস:
- ৫ দিনের নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়
- ২৪শে মার্চ দিয়ে প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- কবে এবং কোথায় কোথায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? জানুন
Mamata Banerjee: রাজ্যে বিধানসভা ভোট যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক ময়দান উত্তপ্ত হচ্ছে। এবার এই আবহেই উত্তরবঙ্গ থেকে শুরু করতে চলেছেন টানা পাঁচ দিনের নির্বাচনী প্রচার তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। সম্প্রতি, এদিন তাঁর দলের তরফে মমতা বন্দোপাধ্যায়ের প্রচার সংক্রান্ত একটি সূচি প্রকাশিত হয়েছে। আসুন জেনে নিই কবে, কোথায় ভোটের প্রচার করবেন মমতা বন্দোপাধ্যায়।
We’re now on WhatsApp- Click to join
উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু মমতা বন্দোপাধ্যায়ের
নিজের প্রচারযাত্রা ২৪শে মার্চ আলিপুরদুয়ার দিয়ে শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই তাঁর একাধিক জনসভা রয়েছে ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে। দিনের শেষে তিনি শিলিগুড়িতে রাত্রিবাস করবেন।
We’re now on Telegram- Click to join
২৫শে মার্চ রাজগঞ্জ, মালদা, হরিরামপুরের একটি কেন্দ্রে (যা এখনও চূড়ান্ত হয়নি) প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। ওই দিন তৃণমূল নেত্রী মালদাতেই রাত কাটাবেন।
২৬শে মার্চ নবগ্রাম এবং খড়গ্রাম মিলিয়ে একটি সভা করার পাশাপাশি ময়ূরেশ্বর এবং পাণ্ডবেশ্বরেও তিনি জনসভা করবেন। সেদিন দুর্গাপুরে রয়েছে রাত্রিবাসের পরিকল্পনাও।
২৭শে মার্চ পুরুলিয়ার কাশীপুর, ওন্দা এবং ছাতনায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনও তিনি দুর্গাপুরেই থাকবেন।
প্রচারের শেষ দিন, অর্থাৎ ২৮শে মার্চের কর্মসূচি তুলনামূলকভাবে কিছুটা কমই। এদিন জয়পুর ব্লক (কোতুলপুর বিধানসভা) এবং গড়বেতায় তিনি দুটি সভায় অংশ নেবেন।

নির্বাচন ঘিরে বেড়েই চলেছে উত্তাপ
রাজ্যে মোট ভোটগ্রহণ হবে ২৯৪টি আসনে। দুই দফায় হবে নির্বাচন। ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল। ৪ঠা মে ভোটগণনা নির্ধারিত হয়েছে। ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
Read More- ঘাসফুলের ইস্তেহার এবার চূড়ান্ত, ‘বাংলা অস্মিতা’কেই হাতিয়ার! নয়া স্লোগানে এবার ‘মেয়ে’ নয় ‘মা’
এবারের বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং বাম-কংগ্রেস জোটের মধ্যে। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে সব দলই এবং প্রার্থী তালিকা ঘোষণাও করা হয়ে গিয়েছে। বিশেষ করে, উত্তেজনা বাড়ছে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র ঘিরে। একদিকে যেমন রয়েছেন মমতা বন্দোপাধ্যায়, অন্যদিকে রয়েছে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ে শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক ভোটার তালিকা আর লোকসভা নির্বাচনের পরিসংখ্যান হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে এই কেন্দ্রে।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





