Koel Mallick: বরের হাত ধরে প্রথম বার বিধানসভায় পা রাখলেন কোয়েল মল্লিক! রাজ্যসভায় জমা দিলেন মনোনয়নপত্রও
এদিন নির্দিষ্ট সময়ে বরের হাত ধরেই মনোনয়নপত্র দিতে পৌঁছান অভিনেত্রী। অভিনেত্রী কোয়েল মল্লিক গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য সরিয়ে রেখে এদিন বেছে নিয়েছিলেন অত্যন্ত মার্জিত ও ধ্রুপদী একটি সাজ।
Koel Mallick: প্রথমবার বিধানসভায় হাজির অভিনেত্রী কোয়েল মল্লিক! রাজ্যসভার সাংসদে পদ পাকা রঞ্জিত কন্যার
হাইলাইটস:
- রাজ্যসভার প্রার্থী হিসাবে কোয়েলের নাম ঘোষণার পরই শুরু হয় চরম বিতর্ক
- বর নিসপাল সিং রানের সঙ্গে এদিন প্রথমবার বিধানসভায় হাজির হন কোয়েল
- ১৬ই মার্চ বিনা প্রতিদ্বন্দ্বীতায় রাজ্যসভার সাংসদ পদ পাবেন অভিনেত্রী কোয়েল মল্লিক
Koel Mallick: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জীবনের এক নতুন চ্যাপ্টার শুরু করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে কোয়েল মল্লিকের নাম ঘোষণার পর থেকেই টলিউডের পাশাপাশি তোলপাড় হয়েছে রাজনৈতিক মহলেও। বিতর্ক আর কটূক্তিকে পাত্তা দেননি রঞ্জিত কন্যা কোয়েল। গতকাল অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রথমবার বিধানসভায় পা রাখলেন কোয়েল। এবং তাঁর পাশে ছিলেন স্বামী নিসপাল সিং রানে।
We’re now on WhatsApp- Click to join
এদিন নির্দিষ্ট সময়ে বরের হাত ধরেই মনোনয়নপত্র দিতে পৌঁছান অভিনেত্রী। অভিনেত্রী কোয়েল মল্লিক গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য সরিয়ে রেখে এদিন বেছে নিয়েছিলেন অত্যন্ত মার্জিত ও ধ্রুপদী একটি সাজ। রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গিয়ে অভিনেত্রীর পরনে ছিল আসমানি রঙের একটি হ্যান্ডলুম শাড়ি, শাড়িটির পাড়ে ছিল সোনালি জরির সূক্ষ্ম কাজ।
We’re now on Telegram- Click to join
মনোনয়নপত্র জমা দেওয়ার পর কোয়েল মল্লিক সংবাদমাধ্যমকে জানান, এটি তাঁর কাছে কেবল পদ নয়, বরং অনেক বড় গুরুদায়িত্ব। অভিনেত্রী আরও বলেন, ‘আমি যেন সবার আশীর্বাদ এবং ভালোবাসা পাই। নিজেকে দেশের সেবায় নিয়োজিত করতে চাই এবং অনেক মানুষের যেন উপকার করতে পারি, এটাই আমার লক্ষ্য।’
কোয়েলের পাশাপাশি এদিন তৃণমূলের আরও তিন প্রার্থীও মনোনয়নপত্র জমা দিলেন। রাজ্য পুলিশের প্রাক্তন ডিডি রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং আইনজীবী মেনকা গুরুস্বামীও পেশ করেন মনোনয়ন।
Leadership grows stronger when diverse voices come together with a shared purpose. We are proud to welcome Babul Supriyo, Menaka Guruswamy, Koel Mallick and Rajeev Kumar to this shared journey of service and responsibility.
With their experience and conviction, our collective… pic.twitter.com/yC0iPR7Qni
— All India Trinamool Congress (@AITCofficial) March 5, 2026
অভিনেত্রীর প্রার্থী হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং কিংবা বিতর্ক হলেও সেসবে কান দিতে নারাজ কোয়েল। তাঁর মতে, মানুষের সেবার চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না। প্রথম দিকে রাজনীতির মাঠে আসা নিয়ে কিছুটা দোটানা থাকলেও, এখন সম্পূর্ণ তিনি প্রস্তুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
টলিউডের সফলতম নায়িকাদের একজন হয়ে সংসদের উচ্চকক্ষে এবার বাংলার কথা তুলে ধরবেন কোয়েল মল্লিক। বরাবরই বিতর্ক থেকে দূরে থেকেছেন তাঁর বাবা রঞ্জিত মল্লিক, সেই ধারা বজায় রেখেই কোয়েলও নিজের কাজ দিয়ে সমালোচকদের এবার জবাব দিতে চান।
Read More- রং দে মোহে…আদরে-আবিরের রঙে রঙিন দেব-রুক্মিণী! উত্তরবঙ্গে আর কী করলেন এই তারকাজুটি?
মনোনয়নপত্র জমা দেওয়ার পালা এবার শেষ। ১৬ই মার্চ হবে রাজ্যসভার নির্বাচন। বঙ্গের পাঁচ আসনের একটি বিজেপির আর চারটি তৃণমূলের। সেইমতোই দুই দল প্রার্থী দিয়েছে। বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী হলেন রাহুল সিনহা। তাই আর নির্বাচন হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ পদ পাচ্ছেন কোয়েল এবং বাবুলরা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







