Dev-Koel Mallick: রাজ্যসভার সাংসদ হতেই ট্রোলের কবলে কোয়েল মল্লিক! বিতর্কের মাঝেই বন্ধুর পাশে দাঁড়ালেন অভিনেতা দেব
সাংসদ হিসেবে হ্যাটট্রিক করেছেন দেব নিজে। রাজনীতির ময়দানে সৌজন্যের বার্তা দিয়েই দেব আমজনতাদের মন জয় করে চলেছেন। শুটিং সামলেও ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচারে যে সুপারস্টার সাংসদ দেবকে দেখা যাবে,
Dev-Koel Mallick: ‘কোয়েলকে সময় দিন…’, এবার বন্ধু কোয়েল মল্লিকের হয়ে মোক্ষম জবাব ছুঁড়লেন সুপারস্টার সাংসদ দেবের
হাইলাইটস:
- সিনেপর্দার নায়িকা কোয়েল মল্লিক এখন দলের সতীর্থ
- কোয়েলকে নিয়ে এবার মুখ খুললেন সাংসদ দেব
- কোয়েল মল্লিককে কী টিপস দিলেন সুপারস্টার দেব?
Dev-Koel Mallick: সোমবারই বাবুল সুপ্রিয় সহ বিধানসভায় রাজ্যসভার সাংসদ পদের সার্টিফিকেট পেয়েছেন কোয়েল মল্লিকও। এবার রাজনৈতিক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী কোয়েল। ভোটমুখী রাজ্যে রাজ্যসভার সাংসদ হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তীব্র সমালোচনা, হয়েছে বিস্তর চর্চা। এই আবহে বন্ধু-অভিনেত্রী তথা দলের সতীর্থর পাশে দাঁড়িয়ে এবার নিন্দুকদের মোক্ষম জবাব দিলেন দেব।
We’re now on WhatsApp- Click to join
সাংসদ হিসেবে হ্যাটট্রিক করেছেন দেব নিজে। রাজনীতির ময়দানে সৌজন্যের বার্তা দিয়েই দেব আমজনতাদের মন জয় করে চলেছেন। শুটিং সামলেও ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচারে যে সুপারস্টার সাংসদ দেবকে দেখা যাবে, তা বেশ বলাই বাহুল্য। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিনেত্রী কোয়েল মল্লিকের সাংসদ হওয়া নিয়ে চর্চার আবহেই এবার সরাসরি মুখ খুললেন অভিনেতা-সাংসদ দেব।
We’re now on Telegram- Click to join
সুপারস্টার সাংসদ দেব বলছেন, “কোয়েল যে আমার খুবই কাছের বন্ধু, সেটা আলাদা করে আর বলার কিছু প্রয়োজন নেই। যেদিনই ওঁর নাম ঘোষিত হয়, সেদিনই কোয়েলের সাথে আমার কথা হয়েছে। কোয়েলের সাথে যখন ‘রংবাজ’- ছবির শুটিং করছিলাম, তখন সাংসদ হই আমি। কোয়েল খুব ভালো মানুষ। আর রাজনীতিতে ভালো মানুষদের আসা উচিত। কারণ ভালো মানুষেরাই ভালো বুঝতে পারে মানুষদের।” কেবল তাই নয়, বন্ধু-কোয়েলকে রাজনৈতিক ময়দানের এবার সতীর্থ হিসেবে টিপসও দিয়েছেন তারকা সাংসদ দেব।
দেবের কথায়, “নিজেকে ভালো রাজনীতিক প্রমাণ করা এত সহজ নয়। নতুন ইনিংসে নিজেকে প্রমাণ করার জন্য বা মানিয়ে-গুছিয়ে নেওয়ার জন্য কোয়েলকে একটু সময় দেওয়া হোক। এখনই নয়, আজ থেকে চার-পাঁচ বছর বাদে রাজনীতিক হিসেবে ওকে বিচার করা হোক।”
সম্প্রতি, উত্তরবঙ্গে দেবের নতুন ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং সেরে এসেছেন অভিনেতা। এবার ‘প্রজাপতি ২’ ছবির সাফল্য উদযাপনের মাঝেই ‘সাংসদ’ বন্ধু-নায়িকাকে নিয়ে মুখ খুললেন অভিনেতা।
Read More- আন্তর্জাতিক নারী দিবসে অ্যাকশন মুডে ধরা দিলেন শুভশ্রী! ভক্তদের বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী
উল্লেখ্য, দেব-কোয়েলের এই জুটি একসময়ে ‘মন মানে না’, ‘পাগলু’, ‘পাগলু ২’, ‘হিরোগিরি’, ‘রংবাজ’-এর মতো একগুচ্ছ সুপারহিট সিনেমা তাঁরা উপহার দিয়েছেন। উত্তম-সুচিত্রা এবং প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির উত্তরকালেই দেব-কোয়েলকেও সেইস্থানেই বসিয়েছিলেন দর্শক-ভক্তরা। অনস্ক্রিন সেই জুটির বন্ধুত্ব যে অফস্ক্রিনে অটুট রয়েছে আজও, সেটা টলিপাড়ার নানা অনুষ্ঠানে তাঁদের সমীকরণই তা বলে দেয়।
এইরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং বিনোদনের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






