Politics

BJP Parivartan Yatra 2026: শুরু হবে বিজেপির পরিবর্তন রথযাত্রা! পরিবর্তন রথযাত্রা-র উদ্বোধনে বঙ্গে আসছেন অমিত শাহ থেকে রাজনাথ সিং!

এই ছাব্বিশের ভোটে বাংলা জিততে এই কর্মসূচির কথা আগেভাগেই ঘোষণা করেছিল পদ্ম শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরেই শুরু হবে বিজেপির এই পরিবর্তন যাত্রা।

BJP Parivartan Yatra 2026: বাংলায় জিততে বিজেপির বড় পরিকল্পনা! দুই দিন ধরে চলবে এই হেভিওয়েট নেতাদের চমকপ্রদ উপস্থিতি

হাইলাইটস:

  • অমিত শাহ-নিতিন নবীন থেকে রাজনাথ সিং
  • বাংলা জিততে বিজেপির পরিবর্তন রথযাত্রা
  • পরিবর্তন যাত্রায় থাকবে একের পর এক চমক

BJP Parivartan Yatra 2026: বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যজুড়ে চলবে বিজেপির পরিবর্তন যাত্রা। সেই যাত্রার সূচনা থেকেই রয়েছে মহা চমক। ১লা মার্চ থেকে সেই পরিবর্তন যাত্রার সূচনায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে হাজির থাকবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন বিধানসভা ভোটের মুখে তৃণমূলকে চাপে ফেলতেই কোমর বাঁধছে বিজেপি।

We’re now on WhatsApp- Click to join

এই ছাব্বিশের ভোটে বাংলা জিততে এই কর্মসূচির কথা আগেভাগেই ঘোষণা করেছিল পদ্ম শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরেই শুরু হবে বিজেপির এই পরিবর্তন যাত্রা। এই যাত্রার সূচনায় রাজ্যের ৯ প্রান্ত থেকে দিল্লি থেকে আসছেন ৯ কেন্দ্রীয় নেতা-মন্ত্রী।

We’re now on Telegram- Click to join

এই পরিবর্তন যাত্রার মূল লক্ষ্য হল বিভিন্ন জেলা এবং বিধানসভা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে দলের সংগঠনকে একেবারে তৃণমূল স্তরে আরও মজবুত করা ও সরাসরি ভোটারদের সাথে কথা বলা।

যাত্রা শেষ হলে রাজ্যে একটি বিশাল জনসভার আয়োজন করা হবে। সেই সভায় ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের নেতারা মনে করছেন যে, এই জনসভা ভোটের আগেই দলের শক্তি প্রদর্শনের বড় মঞ্চ তৈরি হবে এবং কর্মীদের মধ্যে জোশ আনবে।

কোথায় কে কবে থাকবেন পরিবর্তন যাত্রায়? দেখে নিন সেই তালিকা…

১লা মার্চ পরিবর্তন রথযাত্রা

অমিত শাহ (রায়দিঘি) সুকান্ত মজুমদার

জে পি নাড্ডা (কৃষ্ণনগর)

অন্নপূর্ণা দেবী (কুলটি)

নীতিন নবীন (কোচবিহার)

ধর্মেন্দ্র প্রধান (গড়বেতা)

২রা মার্চ পরিবর্তনযাত্রা

নীতিন নবীন (ইসলামপুর) দিলীপ ঘোষ

দেবেন্দ্র ফড়নবিশ (হাসন) মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার

রাজনাথ সিং (আমতা) শমীক ভট্টাচার্য

শিবরাজ সিং চৌহান ( সন্দেশখালি) শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর

Read More- বাংলাদেশের নির্বাচন কি এবার অনুষ্টিত হতে চলেছে? ইউনূসের সঙ্গে বৈঠকে বড় দাবি জানালেন রাজনৈতিক দলগুলি

অর্থাৎ, বাংলায় বিজেপির রথযাত্রায় শামিল হতে চলেছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন, প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধান, মন্ত্রী নীতিন গড়করি, স্মৃতি ইরানি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশরা।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button