BJP Candidate List 2026: প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের ম্যারাথন বৈঠক! আজই কি বাকি ১৫০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বিজেপি?
এবার জানা যাচ্ছে, সেই আসনগুলির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোম এবং মঙ্গলবার দিল্লিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন অমিত শাহ, জেপি নড্ডা, নিতিন নবীন, বিএল সন্তোষ-সহ কেন্দ্রীয় নেতৃত্ব।
BJP Candidate List 2026: আজ বঙ্গ বিজেপির কোর টিমের বৈঠক রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে
হাইলাইটস:
- এখনও ১৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি
- আজ অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হতে চলেছে
- বিজেপি ব্লকস্তরে পরিচিত মুখ এবং পুরনো কর্মীদেরই উপরেই বেশি প্রাধান্য দিতে চলেছে বলে খবর
BJP Candidate List 2026: বাংলায় বিধানসভা নির্বাচনের ১৪৪টি আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। তবে এখনও বাকি রয়েছে আরও ১৫০টি আসন। এবার জানা যাচ্ছে, সেই আসনগুলির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোম এবং মঙ্গলবার দিল্লিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন অমিত শাহ, জেপি নড্ডা, নিতিন নবীন, বিএল সন্তোষ-সহ কেন্দ্রীয় নেতৃত্ব।
We’re now on WhatsApp – Click to join
২৯৪ আসনের মধ্যে ১৪৪টি আসনের জন্য ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বঙ্গ বিজেপির তরফে। দলীয় সূত্রে খবর, আজ অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হতে চলেছে। দিল্লির বিজেপি সদর দফতরে সন্ধ্যা ৭টা থেকে সেই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে বঙ্গ বিজেপির কোর টিমের বৈঠক রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে।
Merit, Ability, and Achievement.
That’s what the list of BJP’s candidates signifies. pic.twitter.com/nAWvZDXDch
— BJP West Bengal (@BJP4Bengal) March 17, 2026
গত সোমবার থেকেই বাকি ১৫০ আসনের প্রার্থী চূড়ান্ত করতে একের পর এক বৈঠকে বসেছে বঙ্গ বিজেপির কোর টিম। সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল রাতে অমিত শাহর নেতৃত্বে বৈঠকে চূড়ান্ত নামের তালিকা ঠিক হয়। এক্ষেত্রে বিজেপি ব্লকস্তরে পরিচিত মুখ এবং পুরনো কর্মীদেরই উপরেই বেশি প্রাধান্য দিতে চলেছে বলে খবর।
Read more:- নন্দীগ্রামের লড়াই আবার ভবানীপুরে! মমতা বনাম শুভেন্দু লড়াই নিয়ে কী বললেন তৃণমূল সুপ্রিমো?
উল্লেখ্য, প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করার বৈঠকটি হয়েছিল প্রধানমন্ত্রীর বাসভবনে। তবে আজকের বৈঠকটি বিজেপির কেন্দ্রীয় কার্যালয়েই হতে পারে বলে সূত্রের খবর। বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা আপাতত দিল্লিতেই রয়েছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক শেষ না হওয়া পর্যন্ত তারা দিল্লিতে থাকবেন বলেই দলীয় সূত্রে খবর।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





