Bangla NewsPolitics

Suvendu Adhikari in Falta: ‘পুষ্পা’ জাহাঙ্গিরকে কড়া হুঁশিয়ারি আগেই দিয়ে এসেছিলেন! আজ ফের ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এবারের নির্বাচনে বেনিয়মের অভিযোগে ফলতার গোটা ভোটগ্রহণ প্রক্রিয়াই এর আগে বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন৷ এবার আগামী বৃহস্পতিবার পুনরায় ভোটগ্রহণ হবে ফলতায়৷ তার আগেই আজ প্রচারের শেষ দিন৷

Suvendu Adhikari in Falta: এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাখির চোখ দক্ষিণ চব্বিশ পরগণার ‘ফলতা’!

হাইলাইটস:

  • রাজ্যে প্রথমবার সরকার গড়েছে গেরুয়া শিবির
  • আজ ফলতায় রোড শো করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
  • ফের ফলতায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari in Falta: আগামী ২১শে মে ফলতায় ফের নির্বাচন৷ তার আগেই আজ দিনভর দক্ষিণ চব্বিশ পরগণার ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে প্রচার করবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে এবার পুরোদমে আজ ফলতায় দিনভর প্রচার করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

We’re now on WhatsApp- Click to join

এবারের নির্বাচনে বেনিয়মের অভিযোগে ফলতার গোটা ভোটগ্রহণ প্রক্রিয়াই এর আগে বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন৷ এবার আগামী বৃহস্পতিবার পুনরায় ভোটগ্রহণ হবে ফলতায়৷ তার আগেই আজ প্রচারের শেষ দিন৷ আগামী ২৪শে মে ফলতার নির্বাচনে হবে ভোট গণনা।

We’re now on Telegram- Click to join

এ প্রসঙ্গে জানা গিয়েছে, ফলতা বিধানসভার আজ প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ সকাল ১১টা নাগাদ ফলতায় এসে পৌঁছনোর কথা রয়েছে তাঁর৷ বিকেল ৪টা অবধি ফলতাতেই থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷

ফলতায় গত শনিবারও বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে সভা করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ফলতার তৃণমূল প্রার্থীকে সেই সভা থেকেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থীর উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “কোথায় পুষ্পা? কোথায় সেই ডাকাতটা? এবার ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম৷ কেবল তাই নয়, ফলতার নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে অন্তত ১ লক্ষ ভোটে এবার জেতানোর জন্য আবেদনও জানিয়েছিলেন এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read More- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR, অভিষেকের বিভিন্ন বর্ক্তৃতার ক্লিপ জমা দিয়ে দায়ের অভিযোগ

তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির বনাম উত্তর প্রদেশের আইপিএস অজয়পাল শর্মা

তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির এবং উত্তর প্রদেশের আইপিএস অজয়পাল শর্মার সংঘাতের জেরেই এবারের ভোটপর্বে শিরোনামে উঠে এসেছিল ফলতা৷ ইভিএমে বিরোধী প্রার্থীর নামের পাশে সেলোটেপ মেরে রাখা সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল ভোটের দিনই৷ এই ধরনের অভিযোগ একাধিক বুথে ওঠার পরই ফলতার নির্বাচন প্রক্রিয়া বেনজির ভাবে বাতিল করেছিল নির্বাচন কমিশন৷ এবার আগামী ২১শে মে ফলতায় হবে নির্বাচন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button