Prosenjit Chatterjee Son Join BJP: বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ পুত্র? এবার সত্যিটা জানালেন প্রসেনজিত্
টলিপাড়ায় চর্চা যে, আসন্ন নির্বাচনের আগে নাকি প্রার্থী হবেন একগুচ্ছ তারকা। আবার কেউ কেউ আলোচনা করছেন, ভোটে না দাঁড়ালেও, অনেকেই নাম লেখাবেন সক্রিয় রাজনীতিতে। তবে এরই মাঝে, এক তারকা পুত্রের নাম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
Prosenjit Chatterjee Son Join BJP: বিজেপিতে যোগ দেবেন তৃষাণজিত্? ‘জয় শ্রীরাম’ পোস্ট করায় জল্পনা তুঙ্গে
হাইলাইটস:
- আসন্ন বিধানসভার মুখেই টলিপাড়ায় শুরু নতুন চর্চা
- সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি পোস্ট
- এবার কি রাজনীতিতে নাম লেখাবেন প্রসেনজিৎ পুত্র?
Prosenjit Chatterjee Son Join BJP: শীঘ্রই আসছে বিধানসভা নির্বাচন। প্রকাশ্যে এসেছে নির্বাচনী নির্ঘণ্ট। এই আবহে গত কয়েক বছরের ট্রেন্ড অনুসারে, রাজ্যে নির্বাচনের আগে রাজনীতিটে যোগ দেন একের পর এক তারকা। মূলত, গেরুয়া এবং জোড়া ফুলে যেন এক প্রকার হাড্ডাহাড্ডি চলে টলিপাড়ার তারকাদের নিয়ে।
We’re now on WhatsApp- Click to join
টলিপাড়ায় চর্চা যে, আসন্ন নির্বাচনের আগে নাকি প্রার্থী হবেন একগুচ্ছ তারকা। আবার কেউ কেউ আলোচনা করছেন, ভোটে না দাঁড়ালেও, অনেকেই নাম লেখাবেন সক্রিয় রাজনীতিতে। তবে এরই মাঝে, এক তারকা পুত্রের নাম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। প্রশ্ন উঠছে যে, এবার কি ভোটের ময়দানে নামছেন কিংবদন্তী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে মিশুক ওরফে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়?
We’re now on Telegram- Click to join
কেন এই জল্পনা?
সোমবার, হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি শেয়ার করেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। একদিকে প্রসেনজিৎ, তিনি রয়েছেন মাঝে, এবং তাঁর আরেক পাশে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অর্থাৎ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসেনজিতের হাতে ফুলের তোড়া রয়েছে।
Every youths are today going die hard on the Hindutva wave. Yesterday Bengal's leading Actor Prosenjit Chatterjee's son Trishanjit posted a photo with a caption 'Jai Shri Ram'. Forget politics, even posting this takes a lot of spine considering what TMC does. Best wishes to him. pic.twitter.com/jdBzLsihyJ
— Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) March 16, 2026
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী সম্মান পাওয়ার পরই, তাঁকে শুভেচ্ছা জানাতে অনেকেই গিয়েছিলেন। ছবিটি হল, সেসময়েরই। এই অবধি তো ঠিক ঠাক ছিল, তবে প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর ছবির ক্যাপশনের জন্য। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘জয় শ্রীরাম…।’ এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি।
Read More- পুত্রের আয়োজনে বুম্বাদার পদ্মশ্রীর সেলিব্রেশন! উৎসবে একজোট দেব-শুভশ্রী থেকে শুরু করে জীতু-রণজয়রা
এ প্রসঙ্গে এবার কী বললেন প্রসেনজিৎ?
তাহলে কি এবার বিজেপি-তে নাম লেখালেন তারকা পুত্র? তবে কি প্রার্থী হচ্ছেন তৃষাণজিৎ? উঠছে প্রশ্ন। এক সংবাদ সংস্থা-এর তরফে যোগাযোগ করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে কাজের জন্য মুম্বাইতে রয়েছেন অভিনেতা। সোমবার রাতে তিনি শহরে ফিরবেন। তিনি জানালেন, “এগুলো সম্পূর্ণ ফেক। আর ওটা ফেক প্রোফাইল। এই বিষয়টা আমরা দেখছি। এই বয়সে এই ফেক প্রোফাইল, এসব থাকতে পারে। আমরা ওঁর প্রোফাইলটি ব্লু টিক করে নিচ্ছি।” তবে কি সাইবার সেলে অভিযোগ জানাচ্ছেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, এ বিষয়েও ইতিমধ্যেই বলা আছে। সবটা দেখছে নির্দিষ্ট টিম। তিনি জানান, ছেলের পাশাপাশি তাঁরও এই মুহূর্তে সরাসরি রাজনীতিতে আসার কোনও সম্ভাবনাই নেই।
এইরকম আরও বিনোদন জগৎ এবং রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







