Bangla NewsPolitics

Suvendu Adhikari: নির্বাচনের ৫ দিন আগেই ভবানীপুরে ঘাঁটি! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কোন পাটিগণিতে ভরসা? সবটা বোঝালেন শুভেন্দু অধিকারী

সোমবার, হলদিয়ায় নন্দীগ্রাম কেন্দ্রের জন্য শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেন৷ মনোনয়ন জমা দিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, এসআইআর-এর পর ২০২১-এর তুলনার পর নন্দীগ্রামের মতোই তাঁর জয় অনেক সহজ হবে ভবানীপুরেও।

Suvendu Adhikari: এবার ভবানীপুরে মুখোমুখি মমতা-শুভেন্দু! এদিন ভবানীপুর নিয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?

হাইলাইটস:

  • আগামী ২৩শে এপ্রিল প্রথম দফায় ভোটগ্রহণ নন্দীগ্রামে
  • অন্যদিকে, ভবানীপুরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ২৯শে এপ্রিল
  • এদিকে, ভোটের আগে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: নন্দীগ্রামের পাশাপাশি তিনি এবার ভবানীপুরেও প্রার্থী। সোমবার নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেওয়ার পরই অবশ্য দাবি করলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে ২৩শে এপ্রিল ভোট শেষ হওয়ার পরের দিন থেকেই তিনি মন দেবেন ভবানীপুরে।

We’re now on WhatsApp- Click to join

সোমবার, হলদিয়ায় নন্দীগ্রাম কেন্দ্রের জন্য শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেন৷ মনোনয়ন জমা দিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, এসআইআর-এর পর ২০২১-এর তুলনার পর নন্দীগ্রামের মতোই তাঁর জয় অনেক সহজ হবে ভবানীপুরেও।

We’re now on Telegram- Click to join

এ দিন শুভেন্দু অধিকারী তাঁর মনোনয়ন জমা দিয়ে বলেন, “মানুষের যা উৎসাহ এখনই গিয়ে মানুষ চাইছেন ইভিএম-এ ভোট দিতে৷ ভোটের পাটিগণিতে কিছুটা কঠিন ছিল নন্দীগ্রাম৷ কারণ তখন ৬৪ হাজার সংখ্যালঘু ভোট ছিল নন্দীগ্রামে৷ আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের সিএএ-কে এনআরসি বলে বুঝিয়েছিলেন ভুল৷ এখন সংখ্যালঘুরা বুঝেছেন, যখন মোদিজি আছেন তখন তাঁরা সুশাসন-সুরক্ষা পাবেন৷ আর অনেক ঐক্যবদ্ধ হয়েছেন হিন্দুরা তো৷’

ভবানীপুর নিয়ে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এসআইআর-এর পর তো বিজেপি-র হয়েই গিয়েছে ভবানীপুর৷ বিজেপি ভবানীপুরে আমি জিতলে যে প্রথম বার জিতবে এমনটা নয়৷ যখন ২০১৪ সালে মোদিজি প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, যখন লোকসভা নির্বাচনে তথাগত রায় প্রার্থী ছিলেন, বিজেপি ২০০০-এর বেশি ভোটে এগিয়ে ছিল ভবানীপুর বিধানসভায়। ছাপ্পা, চুরি, চামারি, অবৈধ অনুপ্রবেশকারীর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিততেন ভবানীপুরে৷ এসআইআর-এর পর সেটা আর সম্ভব নয়৷ নীতিন নবীনজি, মোদিজি, আমাকে প্রার্থী করেছেন ভবানীপুরে এই গুন্ডামি আটকানোর জন্য৷ ২৩ তারিখ অবধি নন্দীগ্রাম আর গোটা রাজ্যে থাকব৷ ২৪ তারিখ সকাল থেকে থাকব ভবানীপুরে৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৯ তারিখ হারানোর কাজ শেষ করে, স্ট্রং রুম সিল করে ছাড়ব ভবানীপুর। এর পর দেখা হবে ৪ঠা মে।’

Read More- ৪০ পাতার নথিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আজ ‘চার্জশিট’ পেশ করবেন অমিত শাহ

বিজেপি সূত্রের খবর, ২রা এপ্রিল ভবানীপুর আসনের জন্য মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন জমার সময় শুভেন্দুর সাথে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

এইরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button