Bengali Fish Curry: পয়লা বৈশাখ উপলক্ষ্যে অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলুন কাতলা মাছের তেল ঝোল, রইল সম্পূর্ণ রেসিপি
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে বেঙ্গালুরুর বিখ্যাত ইনফ্লুয়েন্সার পূজা দে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন বাঙালির অতি প্ৰিয় কাতলা মাছের তেল ঝোল। এটি পয়লা বৈশাখ স্পেশাল মেনুতে রাখতে পারেন।
Bengali Fish Curry: বাঙালির অতি প্ৰিয় এই রেসিপিটি পয়লা বৈশাখের দিন বানাতে পারেন
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে বেঙ্গালুরুর বিখ্যাত ইনফ্লুয়েন্সার পূজা দে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন বাঙালির অতি প্ৰিয় কাতলা মাছের তেল ঝোল
- সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে
Bengali Fish Curry: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে বেঙ্গালুরুর বিখ্যাত ইনফ্লুয়েন্সার পূজা দে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন বাঙালির অতি প্ৰিয় কাতলা মাছের তেল ঝোল। এটি পয়লা বৈশাখ স্পেশাল মেনুতে রাখতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
কাতলা মাছের তেল ঝোল তৈরির উপকরণগুলি হল:
• কাতলা মাছ
• পেঁয়াজ কুচি
• আলু কুচি
• গণেশ মার্কা সর্ষের তেল
• স্বাদ মতো নুন
• আদা কুচি
• কাঁচালঙ্কা
• গোটা জিরে
• কালো জিরে
• হলুদ গুঁড়ো
• টমেটো পেস্ট

কাতলা মাছের তেল ঝোল তৈরির পদ্ধতি:
• প্রথমে কাতলা মাছের পিসগুলি ভালো করে ধুয়ে স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিলেন।
• তারপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে মাছগুলি ভালো করে ভেজে তুলে নিলেন।
• এরপর শিল নোরাতে আদা কুচি, কাঁচালঙ্কা, গোটা জিরে এবং অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নিলেন।
• এবার ওই শিল নোরাতেই শুকনো লঙ্কাও যোগ করে ভালো করে বেটে একটি পেস্ট বানিয়ে নিলেন।
• তারপর মাছ ভাজার কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল যোগ করে গরম করে নিলেন।
• এরপর ওই তেলে কালো জিরে ফোড়ন দিলেন।
• এবার তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলেন এবং ভালো করে ভেজে নিলেন।
• তারপর তাতে দিয়ে দিলেন আলু কুচি এবং সেটিও ভালো করে ভেজে নিলেন।
• এরপর তাতে দিয়ে দিলেন বাটা মশলা, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন।
• এবার মশলাটি ভালো করে কষিয়ে টমেটো পেস্ট যোগ করলেন।
• তারপর আরও ভালো করে মশলা কষিয়ে নিলেন।
Read more:- সানডে স্পেশাল চিকেন কারি বানাতে চান? এই রেসিপিটি বানিয়ে দেখুন বাড়ির সকলে আঙুল চেটে খাবে
• এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমান মতো জল যোগ করে ঝোল ফুটিয়ে নিলেন।
• এবার ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করার পর ভেজে রাখা মাছগুলি দিয়ে আরও ৫-১০ মিনিট রান্না করে নিতেই তৈরি হয়ে গেল কাতলা মাছের তেল ঝোল।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







