Homemade De-Tan Face Pack: প্রাকৃতিক উপায়ে ট্যান দূর করুন! ত্বক উজ্জ্বল করতে রান্নাঘরের কিছু উপকরণ দিয়ে বাড়িতেই ডি-ট্যান প্যাক তৈরি করুন
আপনি যদি ট্যানিং দূর করার জন্য রাসায়নিক ছাড়া অন্য কোনো ঘরোয়া উপায় খুঁজে থাকেন, তাহলে চলুন জেনে নেওয়া যাক রান্নাঘরের উপকরণ দিয়ে কীভাবে কয়েক মিনিটের মধ্যেই ঘরে একটি ডি-ট্যানিং ফেস প্যাক তৈরি করা যায়।
Homemade De-Tan Face Pack: ট্যানিং একটি সাধারণ সমস্যা, যা সকলকে নাজেহাল করে দেয়
হাইলাইটস:
- গরমকালে ট্যান পরার পর বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে মানুষ এর মোকাবিলা করেন
- রাসায়নিক ছাড়া প্রাকৃতিক উপায়ে ট্যান দূর করা সম্ভব
- কয়েক মিনিটের মধ্যেই ঘরে একটি ডি-ট্যানিং ফেস প্যাক তৈরি করা যায়
Homemade De-Tan Face Pack: গ্রীষ্মকালে ত্বকের যতই যত্ন নেওয়া হোক না কেন, ট্যানিং এবং নিষ্প্রভ ভাব সহজে দূর হয় না। তাই বর্ষা আসার সাথে সাথে এর মোকাবিলা করতে মানুষ বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। তাই, আপনি যদি ট্যানিং দূর করার জন্য রাসায়নিক ছাড়া অন্য কোনো ঘরোয়া উপায় খুঁজে থাকেন, তাহলে চলুন জেনে নেওয়া যাক রান্নাঘরের উপকরণ দিয়ে কীভাবে কয়েক মিনিটের মধ্যেই ঘরে একটি ডি-ট্যানিং ফেস প্যাক তৈরি করা যায়।
We’re now on WhatsApp – Click to join
রান্নাঘরের উপকরণ দিয়ে একটি ডি-ট্যান ফেস প্যাক তৈরি করুন
রান্নাঘরের প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বাড়িতেই ট্যান কমানোর ফেস প্যাক তৈরি করা যায়। এই ধাপগুলো অনুসরণ করুন:
• ২ টেবিল চামচ টমেটোর পাল্প
• ৩-৪ চিমটে হলুদ গুঁড়ো
• ২ টেবিল চামচ টক দই
• ২ টেবিল চামচ মুলতানি মাটি
• ২ চা চামচ কফি পাউডার
• ২ চা চামচ মসুর ডালের গুঁড়ো
• ২ চা চামচ গোলাপ জল
কীভাবে তৈরি করবেন?
• একটি ছোট বাটিতে মসুর ডালের গুঁড়ো ও কফির গুঁড়ো মিশিয়ে নিন।
• এরপর টমেটোর পাল্প ও হলুদ গুঁড়ো যোগ করুন।
• এখন মুলতানি মাটি আর টক দইও মিশিয়ে নিন।
• কিছু জল ও গোলাপ জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন।
• আপনার ডি-ট্যান ফেস প্যাকটি প্রস্তুত।
ডি-ট্যান ফেস প্যাক কীভাবে ব্যবহার করবেন?
• ফেস প্যাক লাগানোর আগে হালকা গরম জল দিয়ে একটি মৃদু ফেস ওয়াশ ব্যবহার করে মুখ পরিষ্কার করে নিন। এটি আপনার মুখের ময়লা দূর করতে সাহায্য করবে।
• এবার হাত বা ব্রাশ ব্যবহার করে পুরো মুখ ও ঘাড়ে ডি-ট্যান প্যাকের একটি স্তর লাগান।
• এই প্যাকটি শুকানো পর্যন্ত লাগিয়ে রাখুন, তারপর এর উপর কিছুটা জল ছিটিয়ে কয়েক মিনিটের জন্য বৃত্তাকার গতিতে মুখ ম্যাসাজ করুন।
• এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে স্বাভাবিকভাবে শুকাতে দিন।
• এখন ত্বকের পরবর্তী পরিচর্যা অনুসরণ করা যেতে পারে, যেমন টোনার, ময়েশ্চারাইজার বা সিরাম লাগানো।
• এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি ফেস প্যাক, যা হয়তো তাৎক্ষণিক ফল দেবে না, কিন্তু নিয়মিত ব্যবহারে ট্যান দূর করা সম্ভব।
• সপ্তাহে ২-৩ বার প্রয়োগ করলে আরও ভালো ফল পাওয়া যায়।
• এই পণ্যটি ব্যবহার করার পর সূর্যের আলো এড়িয়ে চলা জরুরি। ৫০-এর বেশি এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে।
এই রকম রূপচর্চা বিষয়ক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







