healthlifestyle

Painkiller Side Effects: নিয়মিত ব্যথার ওষুধ খাচ্ছেন? আপনার এই ভুলের কারণেই হতে পারে বিরাট ক্ষতি!

এই ভুলের কারণে একাধিক অঙ্গের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। তাই আর দেরি না করে নিয়মিত পেইকিলার বা ব্যথার ওষুধ খাওয়ার একাধিক ঝক্কি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Painkiller Side Effects: দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেলে হার্ট অ্যাটাক থেকে শুরু করে একাধিক জটিল অসুখ পিছু নিতে পারে

হাইলাইটস:

  • অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত পেইনকিলার খান
  • এর ফলে লিভার-কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ভয়ঙ্কর ক্ষতি হয়
  • তাই দ্রুত ব্যাথার ওষুধ খাওয়ার অভ্যাস থেকে বেড়িয়ে আশা জরুরি

Painkiller Side Effects: আজকাল অনেকেই কম বয়সে হাড়ের অসুখ পড়ছেন। এর ফলে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া টপাটপ পেইনকিলার খেয়ে ফেলেন। তাতেই তড়িঘড়ি ব্যথা উবে যায়। কিন্তু এভাবে চিকিৎসকের পরামর্শ ছাড়া পেইনকিলার খাওয়া একেবারেই অনুচিত। বরং এই ভুলের কারণে একাধিক অঙ্গের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। তাই আর দেরি না করে নিয়মিত পেইকিলার বা ব্যথার ওষুধ খাওয়ার একাধিক ঝক্কি সম্পর্কে জেনে নেওয়া যাক।

We’re now on WhatsApp – Click to join

১. লিভার হবে বেহাল 

নিয়মিত পেইনকিলার খেলে ওষুধে মজুত থাকা ক্ষতিকর পদার্থগুলিকে শরীরেই ‘স্টোর’ করে রাখে লিভার। এর ফলে একাধিক ভয়াবহ লিভার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে।

২. হার্টের ক্ষতির ঝুঁকি

নিয়মিত পেইনকিলার সেবন করলে হার্টের ক্ষয়ক্ষতির আশঙ্কা কয়েকগুণ বাড়বে। এমনকী হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওরের মতো জটিল অসুখে পড়তেও সময় লাগবে না।

​৩. পেটের দফারফা​ অবস্থা হতে পারে

গবেষণায় জানা গিয়েছে, নিয়মিত ব্যাথার ওষুধ সেবন করলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই পেট ভালো রাখতে হলে এই ওষুধের থেকে দূরত্ব তৈরি করুন।

৪. ক্ষতিগ্রস্ত হবে কিডনিও

কথায় কথায় পেইনকিলার খেলে কিডনির উপর চাপ আরও বাড়বে বৈকি! এমনকী ধীরে ধীরে নিজের কার্যক্ষমতা হারিয়ে ফেলবে মানব দেহের ছাঁকনি।

Read more:- খাবারে অতিরিক্ত তেল মানেই রোগ, জেনে নিন কম তেল ব্যবহারে স্বাস্থ্য কতটা ভালো থাকতে পারে?

৫. এইসব সমস্যাও হতে পারে

চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন পেইনকিলার খেলে অতরিক্ত ঘাম, শ্বাসপ্রশ্বাস ধীর হয়ে যাওয়া, উৎকণ্ঠার মত একাধিক জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা তৈরী হয়। তাই এবার থেকে ব্যাথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

এই রকম স্বাস্থ্য এবং জীবনধারা সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button