food recipes

Lemon Rice Recipe: রবিবারের ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন সুস্বাদু লেমন রাইস, রইল সম্পূর্ণ রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হায়দ্রাবাদের বিখ্যাত ইনফ্লুয়েন্সার deccanfood1 আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন লেমন রাইস। রবিবারের ব্রেকফাস্টের জন্য এটি একদম পারফেক্ট রেসিপি।

Lemon Rice Recipe: লেমন রাইস এমন একটি রেসিপি, যা কমবেশি সকলেরই পছন্দের তালিকায় থাকে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে হায়দ্রাবাদের বিখ্যাত ইনফ্লুয়েন্সার deccanfood1 বানালেন লেমন রাইস
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে

Lemon Rice Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হায়দ্রাবাদের বিখ্যাত ইনফ্লুয়েন্সার deccanfood1 আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন লেমন রাইস। রবিবারের ব্রেকফাস্টের জন্য এটি একদম পারফেক্ট রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

লেমন রাইস তৈরি হওয়ার উপকরণগুলি হল:

• সেদ্ধ করা ভাত বা রাইস

• লেবুর রস

• গণেশ মার্কা সর্ষের তেল

• গোটা সর্ষে

• হলুদ গুঁড়ো

• হিং

• গোটা জিরে

• শুকনো লঙ্কা

• ছোলার ডাল

• বিউলির ডাল

• কারি পাতা

• চিনাবাদাম

লেমন রাইস তৈরি হওয়ার পদ্ধতি:

• প্রথমে কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে গোটা জিরে, হিং, শুকনো লঙ্কা, ছোলার ডাল, বিউলির ডাল, গোটা সর্ষে এবং কারি পাতা দিয়ে দিলেন।

• তারপর সবকিছু ভালো করে ভেজে দিয়ে দিলেন হলুদ গুঁড়ো।

Read more:- ভ্যালেন্টাইন্স ডে-এর স্পেশাল ব্রেকফাস্টে বা ডিনারে বানান খাস্তা পেঁয়াজ কচুরি, রইল সম্পূর্ণ রেসিপি

• এরপর অল্প নাড়াচাড়া করে দিয়ে দিলেন অল্প আদা-রসুন বাটা।

• এবার ভালো করে রান্না করে সেদ্ধ করা ভাত বা রাইস দিয়ে দিলেন।

• তারপর সেটি ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন, চিনাবাদাম এবং লেবুর রস দিয়ে দিতেই তৈরি হয়ে গেল সুস্বাদু লেমন রাইস।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button