food recipes

Kadhi Pakora Recipe: নতুন বছরে বাঙালি রান্নাঘরে বানিয়ে ফেলুন পাঞ্জাবি ডিশ, এখানে কড়ি পকোড়ার সম্পূর্ণ রেসিপি দেওয়া হল

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সর ন্যান্সি সিং বিশ্বাস অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন সুস্বাদু পাঞ্জাবি ডিশ কড়ি পকোড়া। এটি শীতকালের জন্য দুর্দান্ত একটি রেসিপি।

Kadhi Pakora Recipe: ন্যান্সি সিং অত্যন্ত যত্ন সহকারে আজ রাঁধলেন সুস্বাদু পাঞ্জাবি ডিশ কড়ি পকোড়া

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন যাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সর ন্যান্সি সিং বানালেন সুস্বাদু পাঞ্জাবি ডিশ কড়ি পকোড়া
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে এই প্রতিবেদনটি আপনাকে অবশ্যই পড়তে হবে

Kadhi Pakora Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সর ন্যান্সি সিং বিশ্বাস অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন সুস্বাদু পাঞ্জাবি ডিশ কড়ি পকোড়া। এটি শীতকালের জন্য দুর্দান্ত একটি রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

কড়ি পকোড়া তৈরির উপকরণগুলি হল:

• বেসন

• টক দই

• গোটা ধনে

• গোটা জিরে

• গণেশ মার্কা সর্ষের তেল

• মেথি দানা

• রসুন কুচি

• পেঁয়াজ কুচি

• শুকনো লঙ্কা

• হলুদ গুঁড়ো

• গরম মশলা গুঁড়ো

• স্বাদ মতো নুন

• তেজপাতা

কড়ি পকোড়া তৈরির পদ্ধতি:

• প্রথমে মিক্সারে রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোটা ধনে, গোটা জিরে এবং শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে একটি মিশ্রণ বানিয়ে নিলেন।

• তারপর একটি পাত্রে বেসন নিয়ে তার সাথে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন এবং রসুন-পেঁয়াজের পেস্টটি দিয়ে দিলেন।

• এরপর মিশ্রণটি টক দই দিয়ে ভালো করে মেখে নিলেন।

• এবার কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে পকোড়াগুলি একে একে ভেজে তুলে নিলেন।

• তারপর ওই তেলেই তেজপাতা এবং মেথি দানা ফোড়ন দিলেন।

• এরপর তাতে দিয়ে দিলেন রসুন-পেঁয়াজের পেস্ট এবং হলুদ গুঁড়ো।

• তারপর ভালো করে মশলাটি কষিয়ে তাতে দিয়ে দিলেন টক দই, স্বাদ মতো নুন এবং গরম মশলা গুঁড়ো।

• এবার সবকিছু ভালো করে মিশিয়ে পরিমান মতো জল যোগ করলেন।

• সবশেষে ভেজে রাখা পকোড়াগুলি দিয়ে ১০ মিনিট রান্না করে নিতেই তৈরি হয়ে গেল কড়ি পকোড়া।

Read more:- নতুন বছরের শুরুতে লাঞ্চে বানিয়ে নিন সুস্বাদু দই রুই, দেখে নিন সম্পূর্ণ রেসিপি

• তারপর অন্য একটি প্যানে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা এবং মেথি দানা গরম করে একটি তড়কা বানিয়ে নিলেন।

• এরপর কড়ি পকোড়ার উপর থেকে এই তড়কাটি ছড়িয়ে দিলেন।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button