Gujarati Recipe: গুজরাটি স্টাইল সেভ টমেটোর সবজি বাড়িতে রেঁধে দেখুন, ছোট থেকে বড় সকলের পছন্দ হবে
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মহারাষ্ট্রের বিখ্যাত ইনফ্লুয়েন্সার শশী প্যাটেল আজ অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন গুজরাটি স্টাইল সেভ টমেটোর সবজি। এই রেসিপিটি আপনি রাতে রুটির সাথে খাওয়ার জন্য অবশ্যই বানাতে পারেন।
Gujarati Recipe: এই গুজরাটি রেসিপিটি আপনিও খুব সহজে বাড়িতে বানাতে পারেন
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে মহারাষ্ট্রের বিখ্যাত ইনফ্লুয়েন্সার শশী প্যাটেল বানালেন গুজরাটি স্টাইল সেভ টমেটোর সবজি
- পুরো রেসিপিটি জানতে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে
Gujarati Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মহারাষ্ট্রের বিখ্যাত ইনফ্লুয়েন্সার শশী প্যাটেল আজ অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন গুজরাটি স্টাইল সেভ টমেটোর সবজি। এই রেসিপিটি আপনি রাতে রুটির সাথে খাওয়ার জন্য অবশ্যই বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
গুজরাটি স্টাইল সেভ টমেটোর সবজি তৈরির উপকরণগুলি হল:
• সেভ ভুজিয়া
• টমেটো পেস্ট
• গণেশ মার্কা সর্ষের তেল
• পেঁয়াজ কুচি
• টমেটো কুচি
• গোটা জিরে
• হিং
• কাঁচালঙ্কা পেস্ট
• হলুদ গুঁড়ো
• লাল লঙ্কা গুঁড়ো
• ধনে গুঁড়ো
• গরম মশলা গুঁড়ো
• স্বাদ মতো নুন
• চিনি
• ধনেপাতা কুচি
• ফ্রেশ ক্রিম
• ধনেপাতা কুচি

গুজরাটি স্টাইল সেভ টমেটোর সবজি তৈরির পদ্ধতি:
• প্রথমে কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে গোটা জিরে এবং হিং ফোড়ন দিলেন।
• এরপর সেই তেলে দিয়ে দিলেন কাঁচালঙ্কা পেস্ট এবং ভালো করে ভেজে নিলেন।
• তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলেন, আর ভালো করে ভেজে নিলেন।
• এরপর তাতে দিয়ে দিলেন টমেটো পেস্ট, আর ভালো করে রান্না করে নিলেন।
• এবার একে একে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলেন।
• তারপর সবকিছু ভালো করে কষিয়ে দিয়ে দিলেন ফ্রেশ ক্রিম।
• এরপর ভালো করে রান্না করে দিয়ে দিলেন টমেটো কুচি, পরিমান মতো জল এবং স্বাদ মতো নুন।
Read more:- সাউথ ইন্ডিয়ান স্টাইল টমেটোর আচার তৈরি করে দেখুন, বাড়ির সবাই আঙুল চেটে খাবে
• এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে সেভ ভুজিয়া দিয়ে ভালো করে রান্না করে নিলেন।
• সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নিতেই তৈরি হয়ে গেল গুজরাটি স্টাইল সেভ টমেটোর সবজি।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







