food recipes

Desi Murgir Jhol: রবিবার কিংবা ছুটির দিনের লাঞ্চে বানাতে পারেন আলু দিয়ে সুস্বাদু দেশি মুরগির ঝোল, রইল সম্পূর্ণ রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার decoding₋bina আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন আলু দিয়ে সুস্বাদু দেশি মুরগির ঝোল। এটি রবিবারের লাঞ্চের মেনুতে রাখতে পারেন।

Desi Murgir Jhol: দেশি মুরগির ঝোল রবিবারের লাঞ্চের মেনুতে রাখতে পারেন, দারুণ জমবে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার decoding₋bina বানালেন আলু দিয়ে সুস্বাদু দেশি মুরগির ঝোল
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে

Desi Murgir Jhol: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার decoding₋bina আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন আলু দিয়ে সুস্বাদু দেশি মুরগির ঝোল। এটি রবিবারের লাঞ্চের মেনুতে রাখতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

দেশি মুরগির ঝোল তৈরির উপকরণগুলি হল:

• দেশি মুরগির মাংস

• গণেশ মার্কা সর্ষের তেল

• আলু কুচি

• পেঁয়াজ কুচি

• টমেটো কুচি

• চেরা কাঁচালঙ্কা

• আদা বাটা

• স্বাদ মতো নুন

• হলুদ গুঁড়ো

• লঙ্কা গুঁড়ো

• জিরে গুঁড়ো

• ধনে গুঁড়ো

• তেজপাতা

• দারচিনি

• এলাচ

• লবঙ্গ

• গরম মশলা গুঁড়ো

দেশি মুরগির ঝোল তৈরির পদ্ধতি: 

• প্রথমে দেশি মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং গণেশ মার্কা সর্ষের তেল ভালো করে মাখিয়ে ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দিলেন।

• তারপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং জয়ত্রী ফোড়ন দিলেন।

• এরপর ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে তাতে দিয়ে দিলেন পেঁয়াজ কুচি।

• এবার পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দিলেন।

• তারপর ভালো করে রান্না করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলেন।

• এরপর ঢাকা খুলে দিয়ে দিলেন টমেটো কুচি এবং চেরা কাঁচালঙ্কা।

• এবার মাংস ভালো করে কষিয়ে আবারও ঢাকা দিয়ে দিলেন।

• তারপর অন্য একটি কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে আলুগুলি ভেজে তুলে নিলেন।

Read more:- ছুটির দিনের লাঞ্চের মেনুতে রাখতে পারেন অনুষ্ঠান বাড়ির স্বাদের পাবদা মাছের ঝাল, রইল সম্পূর্ণ রেসিপি

• এরপর ঢাকা খুলে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলেন আর ভালো করে রান্না করে আবারও ঢাকা দিয়ে দিলেন।

• এবার ঢাকা খুলে পরিমান মতো জল এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢেকে রান্না করে নিতেই তৈরি হয়ে গেল দেশি মুরগির ঝোল।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button