Bharwa Karela Recipe: ভরবা করলা কখনও খেয়েছেন? কি ভাবে বানাবেন এখানে জেনে নিন
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার home₋bites₋by₋manisha আজ অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন ভরবা করলা। এই রেসিপিটি আপনি রাতে রুটির সাথে খাওয়ার জন্য অবশ্যই বানাতে পারেন।
Bharwa Karela Recipe: এই রেসিপিটি আপনি রাতে রুটির সাথে খাওয়ার জন্য অবশ্যই বানাতে পারেন
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার home₋bites₋by₋manisha বানালেন ভরবা করলা
- পুরো রেসিপিটি জানতে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে
Bharwa Karela Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার home₋bites₋by₋manisha আজ অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন ভরবা করলা। এই রেসিপিটি আপনি রাতে রুটির সাথে খাওয়ার জন্য অবশ্যই বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
ভরবা করলা তৈরির উপকরণগুলি হল:
• করলা
• গণেশ মার্কা সর্ষের তেল
• স্বাদ মতো নুন
• অল্প চিনি
• গোটা জিরে
• আদা-রসুন-পেঁয়াজের পেস্ট
• টমেটো পেস্ট
• অল্প বেসন
• লঙ্কা গুঁড়ো
• হলুদ গুঁড়ো
• জিরে গুঁড়ো
• ধনে গুঁড়ো
• আমচুর পাউডার

ভরবা করলা তৈরির পদ্ধতি:
• প্রথমে করলাগুলি ভালো করে খোসা ছাড়িয়ে ভিতরে থাকা সব বীজ বার করে নিলেন।
• তারপর গরম জলে অল্প নুন ও চিনি দিয়ে করলাগুলি ভাপিয়ে নিলেন।
• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে ফোড়ন দিলেন গোটা জিরে।
• এবার তাতে দিয়ে দিলেন আদা-রসুন-পেঁয়াজের পেস্ট, আর সেটি ভালো করে ভেজে নিলেন।
• তারপর তাতে টমেটো পেস্টও দিয়ে দিলেন, এবার সবকিছু ভালো করে রান্নাও করে নিলেন।
• এরপর তাতে একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন।
• এবার মশলাটি ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলেন বেসন এবং আমচুর পাউডার, আর ভালো করে সবকিছু মিশিয়ে নিলেন।
Read more:- একঘেয়ে মটনের পদ খাওয়ার পরিবর্তে রবিবারের মেনুতে রাখতে পারেন মটন আলু কিমা, জেনে নিন সম্পূর্ণ রেসিপি
• তারপর সেটি একে একে ভাপিয়ে নেওয়া করলার মধ্যে ভরে নিলেন।
• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে করলাগুলি ভালো করে ভেজে নিতেই তৈরি হয়ে গেল ভরবা করলা।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







