Virat Kohli: এক জার্মান সুন্দরীর ছবিতে লাইক করা সত্ত্বেও তা আনলাইক করলেন বিরাট কোহলি! প্রতিক্রিয়ায় কি বললেন ওই জার্মান সুন্দরী?
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে লিজলাজ বলেন, ‘ব্যাপারটা বেশ অদ্ভুত ছিল, কারণ আমি ঘুম থেকে উঠেই দেখি আমি চর্চায়। কখন যে আমার ছবিতে তিনি লাইক দিয়েছে, তা আমি বুঝতেই পারিনি।
Virat Kohli: অবনীতের পর এবার জার্মান সুন্দরী! বিরাট কোহলির লাইক-আনলাইক ঘিরে তুমুল বিতর্ক নেটপাড়ায়
হাইলাইটস:
- শুক্রবার একটি জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়ে চর্চায় আসেন বিরাট কোহলি
- ওই জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়েও তা আনলাইক করে দেন বিরাট
- পোস্টটিতে তাঁর লাইক দেখে নিমিষেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়
Virat Kohli: সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি খুব একটা সক্রিয় না হলেও, গতকাল একটি পোস্টে লাইক দিয়ে চর্চায় এসেছেন তিনি। আসলে, গতকাল সকালে লিজালাজ নামের এক জার্মান সুন্দরীর বোল্ড ছবিতে লাইক দেন বিরাট। তার এই লাইকটি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তারপরই অবশ্য তা আনলাইক করে দেন বিরাট। এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লিজালাজ।
We’re now on WhatsApp- Click to join
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে লিজলাজ বলেন, ‘ব্যাপারটা বেশ অদ্ভুত ছিল, কারণ আমি ঘুম থেকে উঠেই দেখি আমি চর্চায়। কখন যে আমার ছবিতে তিনি লাইক দিয়েছে, তা আমি বুঝতেই পারিনি। খবরের মাধ্যমেই ব্যাপারটা আমি জানতে পারি। অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে আমার সাথে সেই খবরগুলোর ছবিই শেয়ার করেছেন। প্রচুর মেসেজ পেয়েছি আমি, সত্যিই মানুষজন খুবই উচ্ছ্বসিত ছিল।’
We’re now on Telegram- Click to join
এরপর, লিজলাজকে তার ছবিতে বিরাটের আনলাইক দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলে ওঠেন, “ওনার জন্য আমার খারাপ লাগছে। ওনি যে আমার ছবিটা লাইক করেছে, তাতেই আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু তারপরই আনলাইক করে দেন। এর জন্য আমার সত্যিই খুব খারাপ লেগেছে, কারণ আমি বুঝতেই পারিনি যে কখন এটা এত বড় একটা খবর হয়ে গেল। কীভাবে মানুষ খেয়াল করে, কীভাবে খবরই তৈরি হয়। হয়তো ওঁনার এমন উদ্দেশ্য ছিল না, কিন্তু তবুও আমি কৃতজ্ঞ এবং আমার পূর্ণ সমর্থন ওঁনার সাথে রয়েছে।’
Virat Kohli liked a photo of an influencer (by mistake obviously)
Yuzvendra Chahal commented "Algorithm" on that post. 😭😭😭 pic.twitter.com/IdxX4kbiZY
— Incognito (@Incognito_qfs) April 17, 2026
তিনি আরও বলেন যে, ‘অনেকে জিজ্ঞাসা করছেন, কিন্তু আমি সময় চেয়ে নিচ্ছি। ভারতে গান নিয়ে কাজ করার সুযোগ পেলে শীঘ্রই আমি সেখানে যাব। আমার খুব ইচ্ছা যে আইপিএলের সময় সেখানে থাকার।’
লিজলাজ আরও জানান, তিনি গত বছর ভারত সফরে এসেছিলেন। সেই সফরে ক্রিকেট সম্পর্কে তিনি জানতে পারেন। তাঁর কথায়, ‘এরপর আরসিবি-র একটি ম্যাচ দেখি আমি এবং বিরাট কোহলিকেও দেখি। তিনি সত্যি খুবই ভালো খেলোয়াড়। তাই তিনি আমার ছবিটি লাইক করায় আমি খুবই খুশি হয়েছিলাম।’
Read More- গুরগাঁওয়ে বিরাট কোহলির ৮০ কোটি টাকা মূল্যের বাংলো দেখলে অবাক হয়ে যাবেন আপনিও
প্রসঙ্গত, এখনও অবধি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি বিরাট কোহলি। ভক্তরা তাঁর বিবৃতির জন্য অপেক্ষায় আছেন। এর আগেও অবনীত কৌরের একটি ছবিতে তাঁর অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়া নিয়েও চর্চায় এসেছিলেন কিংবদন্তী খেলোয়াড় বিরাট।
এইরকম আরও খেলা এবং বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






