Entertainment

Trina Saha Controversy: এবার চরম বিস্ফোরক অভিযোগ তৃণার বিরুদ্ধে, শুটিং ফ্লোরে শিশু শিল্পীকে মানসিক নির্যাতনের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে পরশুরাম ধারাবাহিকের শিশুশিল্পী অভিনব অর্থাৎ ছোট পর্দার 'লাট্টু'র পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর বিরুদ্ধে শুটিং ফ্লোরে তার উপর মানসিক অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে।

Trina Saha Controversy: এহেন অভিযোগ নিয়ে কী জবাব অভিনেত্রী তৃণার? তৃণার পোস্টকে ঘিরে শুরু জল্পনা

হাইলাইটস:

  • ইন্ডাস্ট্রিতে এর আগেও তৃণা সম্পর্কে নানা গুঞ্জন দানা বেঁধেছে
  • এর আগে সেসব নিয়ে ‘স্পিকটি নট’ ছিলেন অভিনেত্রী তৃণা
  • তবে এবার সরাসরি স্পষ্ট মুখ খুলেছেন অভিনেত্রী তৃণা সাহা

Trina Saha Controversy: টেলি দুনিয়ার অন্যতম অভিনেত্রী তৃণা সাহার ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই চর্চার অন্ত নেই। এরই মাঝে শুটিং ফ্লোরে শিশু শিল্পীকে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠছে অভিনেত্রী তৃণা সাহার বিরুদ্ধে। যদিও টলি ইন্ডাস্ট্রিতে এর আগেও তৃণা সাহা সম্পর্কে নানা গুঞ্জন দানা বাঁধলেও তা নিয়ে ‘স্পিকটি নট’ ছিলেন অভিনেত্রী তৃণা সাহা। এবারও ঠিক তাই হয়েছে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইঙ্গিতবাহী জবাব দিয়ে বসলেন অভিনেত্রী তৃণা সাহা।

We’re now on WhatsApp- Click to join

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে পরশুরাম ধারাবাহিকের শিশুশিল্পী অভিনব অর্থাৎ ছোট পর্দার ‘লাট্টু’র পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর বিরুদ্ধে শুটিং ফ্লোরে তার উপর মানসিক অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। এই নিয়ে চলছে নানা জলঘোলা। এতদিন মুখ খোলেননি অভিনেত্রী তৃণা। এবার তবে তিনি নীরবতা ভাঙলেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী তৃণা তাঁর বিরুদ্ধে আসা সমস্ত অভিযোগের জবাব দিয়েছেন বলেই মনে করছে নেটপাড়ার একাংশ।

We’re now on Telegram- Click to join

তৃণা তাঁর পোস্টে লিখেছেন, ‘আপনাকে মানুষ যতই বদনাম করার চেষ্টা করুক না কেন, আপনি চুপ থাকুন। আপনাকে যারা ভুল বোঝে তাঁদেরকে কিছু ব্যাখ্যা করার দরকার নেই। যে যা পারে বলুক, আপনি আপনার মতোই থাকুন। আপনার নীরবতাকে দুর্বলতা কেউ ভেবে নিলে তা একেবারেই সত্যিই আপনার দুর্বলতা হয়ে যায় না।’ তৃণার এহেন পোস্ট থেকে অনেকেই মনে করছেন তাঁর বিরুদ্ধে ওঠা শিশুশিল্পীকে মানসিক অত্যাচার চালানোর যে অভিযোগ উঠেছে তা নিয়েই স্পষ্ট মুখ খুলেছেন তৃণা সাহা।

জেনে রাখা ভালো, এরইসঙ্গে ফের দানা বেঁধেছে নীল-তৃণার বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও। যদিও এই প্রথমবার নয়। এর আগেও এই গুঞ্জন ঘুরে ফিরে এসেছে টলি ইন্ডাস্ট্রিতে। কিন্তু এবার এই নিয়ে জল্পনাকল্পনা দানা বেঁধেছে কারণ নেটবাসীর চোখ এড়ায়নি নীল এবং তৃণা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন।

Read More- সত্যিই কী বিজেপিতে যোগ দিতে চলেছেন গায়ক অরিজিৎ সিং? এবার নিজের মুখেই সত্যটা প্রকাশ করলেন গায়ক

এমনকি, বিবাহবার্ষিকী এবং জন্মদিনে তাঁদের কোনও পোস্টও চোখে পড়েনি। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে শোনা গিয়েছে নানান গুঞ্জন। যদিও তা নিয়েও অভিনেত্রী মুখ খোলেননি। অন্যদিকে, এই জুটির বিচ্ছেদের গুঞ্জনে মন ভেঙেছে ভক্তঅনুরাগীদেরও। তবে আপাতত নিজের কাজেই মন দিয়েছেন অভিনেত্রী তৃণা সাহা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button