Entertainment

Susmita Roy Child: ‘গোপনে রেখেছিলেন সন্তানসম্ভবার খবর…’, মা হওয়ার পরই সুস্মিতার বেবিবাম্প ফটোশ্যুট প্রকাশ্যে

অভিনেত্রী যে সন্তানসম্ভবা, এই খবর তিনি সকলের কাছ থেকে গোপনেই রেখেছিলেন। তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল, মা হতে চলেছেন সুস্মিতা রায়।

Susmita Roy Child: দীর্ঘ ৭ বছরের অপেক্ষার পর এবার সুস্মিতার কোলে আলো করে এল ফুটফুটে একরত্তি পুত্র সন্তান

হাইলাইটস:

  • অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপনেই রেখেছিলেন সুস্মিতা
  • এদিন সমাজমাধ্যমে শেয়ার করলেন বেবিবাম্পের ছবি
  • নেটপাড়ায় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

Susmita Roy Child: সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায়। পুত্রসন্তান কোলে এসেছে। আর এদিন সন্তান জন্মের খবর দেওয়ার পরই, সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রেগন্যান্সির ফটোশ্যুট প্রকাশ্যে এনেছেন সুস্মিতা রায়।

অভিনেত্রী যে সন্তানসম্ভবা, এই খবর তিনি সকলের কাছ থেকে গোপনেই রেখেছিলেন। তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল, মা হতে চলেছেন সুস্মিতা রায়। অন্তঃসত্ত্বা হওয়ার খবর তিনি গোপন রাখলেও, তবে তা একেবারে উড়িয়ে দেননি অভিনেত্রী।

We’re now on WhatsApp- Click to join

মার্চ মাসেই বিবাহের খবর দিয়েছিলেন সুস্মিতা রায়ম এবং জানিয়েছিলেন হঠাৎই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ও তাঁর বন্ধু এবং বিজনেস পার্টনার শুভাশিস। একসঙ্গে বন্ধুত্ব থেকেই কাজ শুরু, পরবর্তীতে জীবনে তাঁরা একসঙ্গে চলার সিদ্ধান্ত নেন।

সুস্মিতা এদিন সমাজ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, সেখানে তাঁকে কোলে আগলে রেখেছেন শুভাশিস। সুস্মিতার বেবিবাম্পে লেখা রয়েছে, ‘বেবি বয়’। এদিন ছেলের নামও জানিয়েছেন সুস্মিতা, তিনি ছেলের নাম রেখেছেন সিডো।

We’re now on Telegram- Click to join

নেটপাড়ায় এই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘তোমাকে বুকে নিয়ে বুঝলাম, ৭ বছরের সব অপেক্ষা, সব লড়াই, সব কান্না, এক মুহূর্তেই যেন সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আমার আজ পৃথিবীটা সম্পূর্ণ।’

সদ্যোজাত পুত্রকে নিয়ে আরও লিখলেন সুস্মিতা, ‘আমাদের ছোট্ট রাজপুত্রকে সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক আর ভালো মানুষ হয়ে উঠুক—এটাই একমাত্র প্রার্থনা আমাদের।’

উল্লেখ্য, জীবনে বহু কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন সুস্মিতা, বিয়ে ভেঙেছে, সন্তানও হারিয়েছেন। ২০১৯ সালে সুস্মিতার মিসক্যারেজ হয়ে গিয়েছিল। সেই খবর সোশ্যাল মিডিয়াতে গোপন করেননি তিনি। তবে এবার অবশেষে পূরণ হল তাঁর স্বপ্ন, কোলে এল ফুটফুটে একরত্তি পুত্র সন্তান।

এদিন অভিনেত্রী তাঁর নতুন সদস্য আসার খবর শেয়ার করে লিখলেন, ‘মা হলাম। ২০১৯ সালের ১৯শে মার্চ আমার যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন সেটাই নতুন করে শুরু হল। দীর্ঘ ৭ বছরের অপেক্ষা পর, অগণিত কষ্ট, লড়াই আর না-পাওয়ার যন্ত্রণার পর আমি আজ মাতৃত্বের স্বাদ পেলাম।’

অভিনেত্রী আরও লিখলেন, ‘এটা কোনওরকম শারীরিক অক্ষমতার লড়াই ছিল না। এটা ছিল পরিস্থিতি, সময় এবং অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে ‘এক নিরন্তর সংগ্রাম’। প্রথম সন্তানকে হারানোর সেই যে গভীর ক্ষত তা আজও রয়ে গিয়েছে। তাই এবারের পথ চলাটা আগলে রেখেছিলাম নীরবে।’

Read More- “সুস্মিতার ৫টা বিয়ে”, বিস্ফোরক দাবি সুস্মিতার প্রাক্তন স্বামী সব্যসাচীর

তিনি আরও লিখেছেন, ‘গতবারে সবকিছু সবার সাথে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এবার মনে হয়েছিল যে, সব শুভশক্তির আশীর্বাদে, সব কু-নজর এবং অভিশাপকে হারিয়ে, সন্তানের আগমনের দিনই সুখবরটা জানাব সবাইকে।’

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button