Entertainment

Sunny Leone in Mandarmani: বাংলার মন্দারমণিতে সানি লিওন! সমুদ্র সৈকতে ‘বেবি ডলে’র ছবি দেখে তোলপাড় নেটপাড়ায়

অনেকেই এই ছবি দেখে নিশ্চিত এই জায়গাটি আসলে মন্দারমণি। কারণ, মলদ্বীপের সমুদ্রের জলরাশির রং ও পরিবেশের সাথে মানানসই নয়। কেউ কেউ অবশ্য দ্বিধাবিভক্ত নেটিজেনদের মধ্যে।

Sunny Leone in Mandarmani: আদৌ কী মন্দারমণির সৈকতে এসেছিলেন অভিনেত্রী সানি লিওন?

হাইলাইটস:

  • মন্দারমণির সৈকতে দেখা মিলেছে ‘বেবি ডলে’র
  • সানি লিওন এদিন নিজেই ছবিটি শেয়ার করেছেন
  • আর তা নিয়ে নেটপাড়ায় চলছে জোর কাটাছেঁড়া

Sunny Leone in Mandarmani: এদিন অভিনেত্রীর পরনে ছিল সবুজ কো-অর্ড হট প্যান্ট এবং শার্ট। এরই সঙ্গে তিনি পরেছিলেন হালকা সবুজ শেডের স্পোর্টস ব্রা। এবং তাঁর পিছনে ছিল দিগন্ত বিস্তৃত সমুদ্রসৈকত ও বালিয়াড়ি। তবে অভিনেত্রীর ক্যাপশনেই রয়েছে আসল চমক। সেখানেই লেখা ছিল যে ‘মলদ্বীপ নাকি মন্দারমণি?’ এদিন অভিনেত্রী সানি লিওন নিজেই এই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই জোরকদমে কাটাছেঁড়া চলছে নেটদুনিয়ায়।

We’re now on WhatsApp- Click to join

অনেকেই এই ছবি দেখে নিশ্চিত এই জায়গাটি আসলে মন্দারমণি। কারণ, মলদ্বীপের সমুদ্রের জলরাশির রং ও পরিবেশের সাথে মানানসই নয়। কেউ কেউ অবশ্য দ্বিধাবিভক্ত নেটিজেনদের মধ্যে। সানি লিওন আদতে কী পশ্চিমবঙ্গের মন্দারমণি সমুদ্রসৈকতের কথা আদৌ জানেন, সে নিয়েও প্রশ্ন করছেন অনেকেই।

We’re now on Telegram- Click to join

অন্যদিকে, কেউ কেউ আবার অভিনেত্রী সানি লিওনকে নিয়ে ‘দুষ্টু’ স্বপ্নে বিভোর। তাঁরা আবার বলছেন, ‘চাউলখোলাতে নামো বউদি…যাচ্ছি।’ আবার অনেকে চাউলখোলার পথ নির্দেশিকা দিতেই ব্যস্ত। একজন আবার লেখেন, ‘চাউলখোলা থেকে অটো করে নিও বাঁদিকে।’

 

Sunny Leone in Mandarmani

এদিকে তো কেউ কেউ আবার মজা করে লখেছেন, সানি লিওনের সঙ্গে সঙ্গেই নাকি লক্ষ্মীলাভ বাড়বে বাংলায়। পর্যটনে জোয়ার আসবে। ভিড় বাড়বে পর্যটকদের। এর ফলে বেশি টাকা আয় করতে পারবেন হোটেল মালিকরা।

Read More- শরণ শর্মার সঙ্গে প্রতিজ্ঞা বিনিময়ের মুহূর্তে আবেগাপ্লুত হলেন আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর, দেখে নিন

মন্দারমণিতেই আদৌ অভিনেত্রী সানি লিওন এসেছিলেন কিনা, সে বিষয়ে তবে এখনও অবধি কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যদিও মন্দারমণিতে গিয়ে থাকেন, তবে ‘বেবি ডল’ এর কোনও কারণ উল্লেখ করেননি। এখনও পর্যন্ত সৈকতনগরীতেই তিনি রয়েছেন কিনা তা জানা যায়নি। কোনও শুটিং নাকি সমুদ্রের পাড়ে এসেছিলেন ব্যক্তিগত সফরে, তাও জানা যায়নি। বিভিন্ন অনুষ্ঠান, উদ্বোধন অথবা আমন্ত্রণে বাংলায় আগেও এসেছেন সানি লিওন। তেমন এবার কোনও অনুষ্ঠান থাকতে পারে অভিনেত্রী সানি লিওনের। যদিও তা এবার শোনা যায়নি। আপাতত, রবিবাসরীয় সন্ধ্যায় হাজার ধোঁয়াশায় ভরা অভিনেত্রী সানি লিওনের ছবিই যে ‘টক অফ দ্য টাউন’, সে বিষয়েও কোনও সন্দেহ নেই।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button