Sunidhi Chauhan Kolkata Concert: লখনউয়ের অনুষ্ঠানে কান্নাকাটির পর এবার বুকে পাথর রেখে কলকাতার কনসার্ট বাতিল করলেন সুনিধি চৌহান
সম্প্রতি, সুনিধি চৌহানের লখনউয়ের কনসার্ট থেকে ভাইরাল হয় বেশ কিছু ভিডিও। সেখানেই দেখা মেলে, তিনি মঞ্চে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন। চোখের জল মুছতে মুছতেই গায়িকা জানান, এর আগে কখনও তাঁর সাথে এমন ঘটনা ঘটেনি।
Sunidhi Chauhan Kolkata Concert: কলকাতার কনসার্ট কেন বাতিল করলেন সুনিধি চৌহান? আচমকা কী হল গায়িকার?
হাইলাইটস:
- লখনউয়ের কনসার্টে থেকে ভাইরাল হয় বেশ কিছু ভিডিও
- এবার কলকাতার কনসার্টও বাতিল করতে বাধ্য হলেন গায়িকা
- কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন গায়িকা সুনিধি চৌহান?
Sunidhi Chauhan Kolkata Concert: লখনউয়ের কনসার্টে গায়িকা সুনিধি চৌহানের চোখে জল দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভক্ত-অনুরাগীরা। তিন বছর বয়সেই যে শিল্পীর মঞ্চে হয়েছিল হাতেখড়ি, এযাবৎকাল যিনি মাইক হাতে মঞ্চে উঠলেই তাঁর হাইভোল্টেজ পারফরম্যান্সে কাঁপন ধরিয়েছেন দর্শক-শ্রোতামহলে, সেই গায়িকাই যখন কনসার্টের মাঝে কেঁদে ফেলেন, ঠিক তখনই উদ্বেগ অস্বাভাবিক নয় ভক্তকুলের। এবার খবর যে, লখনউয়ে অনুষ্ঠান বিভ্রাটের পরই এবার কলকাতার কনসার্ট বাতিল করতে বাধ্য হলেন গায়িকা সুনিধি চৌহান। কিন্তু কেন আচমকা এমন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান?
We’re now on WhatsApp- Click to join
সম্প্রতি, সুনিধি চৌহানের লখনউয়ের কনসার্ট থেকে ভাইরাল হয় বেশ কিছু ভিডিও। সেখানেই দেখা মেলে, তিনি মঞ্চে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন। চোখের জল মুছতে মুছতেই গায়িকা জানান, এর আগে কখনও তাঁর সাথে এমন ঘটনা ঘটেনি।
এদিন গায়িকা বলেন, “হে ঈশ্বর, আগে আমার সাথে এমন কখনও ঘটেনি। খুবই অস্বস্তিকর, আমি খুব দুঃখিত। আমি যখন গান গাই তখন নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্য যে চেষ্টা করেও আমি গাইতে পারছি না। ক্ষমা করে দিন আমাকে। আপনাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।” কিন্তু সেদিন কেন কনসার্টে গাইতে পারেননি সুনিধি চৌহান? আসলে তখন তাঁর গলার অবস্থা একেবারেই ভালো ছিল না। তবে কি সেকারণেই তিনি বাতিল করলেন কলকাতার কনসার্টও?
We’re now on Telegram- Click to join
এদিন নিজেই সেকথা খোলসা করেছেন তিনি। আগামী ১৪ই মার্চ সুনিধি চৌহানের কনসার্ট করার কথা ছিলকলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে। মাস দুয়েক ধরে দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান শুরু করেছেন গায়িকা সুনিধি চৌহান। এই ‘আই অ্যাম হোম’ সঙ্গীতসফরেরই অন্যতম ভেন্যু ছিল শহর কলকাতাও।
Read More- কনসার্টে গাইতে গিয়ে কান্নায় ভাসালেন সুনিধি চৌহান, কোন সমস্যায় পড়লেন গায়িকা?
বৃহস্পতিবার রাতেই কিন্তু সমাজমাধ্যমে এক বিবৃতি জারি করে গায়িকা জানান, “লখনউয়ের অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ঘুরছে সমাজমাধ্যমে। আমি ঘন ঘন ভুগছি গলায় সংক্রমণের জেরে। আপাতত সেই জন্যই গলাকে বিশ্রাম দিচ্ছি চিকিৎসকের পরামর্শে। এমতাবস্থায় বাধ্য হচ্ছি এই কঠিন সিদ্ধান্ত নিতে।” তবে পুরোপুরি কনসার্ট বাতিল করেননি সুনিধি চৌহান। গায়িকার সংযোজন যে, “১৪ই মার্চের পরিবর্তে আগামী ২৫শে মার্চ কনসার্ট করব কলকাতায়। একই রয়েছে ভেন্যু। যাঁরা টিকিট কেটেছিলেন ১৪ তারিখের, ওই একই টিকিটেই সেদিনের অনুষ্ঠান দেখতে পারবেন শ্রোতারা।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





