Entertainment

Subhashree Ganguly: অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে রয়েছেন শুভশ্রী-ইউভান, স্ত্রী এবং সন্তানকে নিয়ে উদ্বিগ্ন রাজ চক্রবর্তী

এখন কেমন আছেন অভিনেত্রী শুভশ্রী এবং ইউভান? এ বিষয়ে পরিচালক রাজ চক্রবর্তী বলেছেন, "শনিবারই ওখানে পৌঁছেছেন ওরা। বেড়াতে গিয়েছে। ওখানে আর কাল থেকে পরিস্থিতিও জটিল হয়েছে। একটা জায়গায় আটকে রয়েছেন ওরা।

Subhashree Ganguly: ‘আমরা সকলেই খুবই চিন্তায় রয়েছি’, ছেলে এবং স্ত্রীকে নিয়ে কী জানালেন পরিচালক রাজ চক্রবর্তী?

 

হাইলাইটস:

  • ছেলে ইউভানের স্কুল ছুটি পড়ায় তাকে দুবাইয়ে ছুটি কাটাতে নিয়ে গিয়েছেন অভিনেত্রী
  • কিন্তু পরিস্থিতি আচমকাই জটিল হয়ে পড়ে, আচমকাই বিস্ফোরণ হয় সেখানে
  • এই মুহূর্তে ছেলেকে নিয়ে সেখানেই আটকে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Subhashree Ganguly: অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে পরেছেন টলিউডের লেডিসুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভানের স্কুল ছুটি পড়ার পর তার আবদারেই তাঁকে সঙ্গে নিয়ে দুবাইয়ে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু সেখানে যখন পা রাখেন তখনই পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হতে শুরু করে। এই মুহূর্তে সেখানেই আটকে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী এবং ছোট্ট ইউভান।

We’re now on WhatsApp- Click to join

এখন কেমন আছেন অভিনেত্রী শুভশ্রী এবং ইউভান? এ বিষয়ে পরিচালক রাজ চক্রবর্তী বলেছেন, “শনিবারই ওখানে পৌঁছেছেন ওরা। বেড়াতে গিয়েছে। ওখানে আর কাল থেকে পরিস্থিতিও জটিল হয়েছে। একটা জায়গায় আটকে রয়েছেন ওরা। স্বাভাবিকভাবেই আমরা সকলেই খুবই চিন্তায় রয়েছি। আমাদের কথা হয়েছে দু’জনের সঙ্গে। সাথে ইউভান আছে যেহেতু তাই চিন্তাটা আরও বেশিই হচ্ছে। ওখানে ওরা পাম জুমেইরাতে উঠেছে। ওই হোটেলের অদূরেই হয়েছে বিস্ফোরণটা।

এ মুহূর্তে ওখানে সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে প্রত্যেককে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হচ্ছে। তবে ওখানে আমাদের বন্ধু-আত্মীয় রয়েছেন। তাঁরা সামলাচ্ছেন ওদেরকে, যত্ন নিচ্ছেন। বেশ দুশ্চিন্তায় রয়েছি। তবে, আতঙ্কিত নই।”

We’re now on Telegram- Click to join

দুবাইয়ে ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন শুভশ্রী আর এদিকে আপাতত কলকাতায় খুদে মেয়ে ইয়ালিনিকে সামলাচ্ছেন রাজ চক্রবর্তী। তাঁর গলায় স্পষ্ট উৎকণ্ঠা। স্ত্রী এবং সন্তান যাতে সঠিকভাবে দেশে ফিরতে পারে তার জন্য কোনওরকম সরকারি সহযোগীতা চেয়েছেন কিনা তা জানতে চাইলে এদিন রাজ বলেছেন, “এখনও পর্যন্ত কোনও রকম সরকারি সহযোগীতা চাইনি। ওরা বাড়ি ফিরে আসবে নিরাপদে।”

Read More- ‘কালা ভূত গোরা ভূত…!’ অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’য় সত্যজিৎ রায়কে অবমাননায় উঠল তীব্র নিন্দার ঝড়

উল্লেখ্য, গত শনিবার আরব আমিরশাহীর আবু ধাবি এবং দুবাই, সৌদি আরবের রিয়াধ, কাতারের দোহায় হামলা চালায় ইরান। অভিনেত্রী শুভশ্রী ছাড়াও এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সোনাল চৌহান, পিভি সিন্ধুও। এই তালিকায় রয়েছে ভারতের বাস্কেটবল দলও। এছাড়াও রয়েছেন বহু সাধারণ মানুষ, যারা এবার দেশে ফেরার জন্য অপেক্ষারত।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button