Subhashree Ganguly: শেষ মুহূর্তে বিমান বাতিল, এখনও দুবাইয়ে আটকে শুভশ্রী-ইউভান! ছেলেকে নিয়ে কবে ফিরবেন দেশে?
বুধবার ইউভানকে সঙ্গে নিয়েই মধ্যরাতের বিমানে দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু জানা গিয়েছে, বাতিল হয়ে বিমান সেই। স্বভাবতই চিন্তায় পড়েছে চক্রবর্তী-গঙ্গোপাধ্যায় দুই পরিবারই।
Subhashree Ganguly: এখন কী পরিস্থিতিতে আছেন শুভশ্রী-ইউভান? এদিন বিশদ জানালেন রাজ চক্রবর্তী
হাইলাইটস:
- ছুটি কাটাতে ছেলেকে নিয়ে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী
- কিন্তু হঠাৎই পরিস্থিতি খারাপ হওয়ায় দুবাইয়ে আটকে পড়েন তাঁরা
- তবে এহেন যুদ্ধ পরিস্থিতিতে কবে দেশে ফিরবেন তাঁরা?
Subhashree Ganguly: ক্রমশ উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইরানের উপর চলছে ইজরায়েল-আমেরিকার যৌথ আক্রমণ। আর এর আঁচ দুবাইয়েও। দুবাই-কাতার সহ একাধিক জায়গায় আটকে রয়েছে বহু ভারতীয়। উত্তাল মধ্যপ্রাচ্য-এ বেড়াতে গিয়ে সেখানেই আটকে পড়েছেন ছেলে ইউভানকে নিয়ে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
We’re now on Telegram- Click to join
বুধবার ইউভানকে সঙ্গে নিয়েই মধ্যরাতের বিমানে দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু জানা গিয়েছে, বাতিল হয়ে বিমান সেই। স্বভাবতই চিন্তায় পড়েছে চক্রবর্তী-গঙ্গোপাধ্যায় দুই পরিবারই। তবে খবর অনুযায়ী, তাঁরা সুস্থ এবং স্বাভাবিকই রয়েছেন। এখন কী পরিস্থিতিতে আছেন অভিনেত্রী? ছেলেকে নিয়ে কবে দেশে ফিরবেন? এদিন এক সংবাদ মাধ্যম-কে জানালেন শুভশ্রীর পরিচালক-স্বামী রাজ চক্রবর্তী।
We’re now on WhatsApp- Click to join
রাজ চক্রবর্তী জানিয়েছেন, বুধবার গভীর রাতের যে বিমানে শুভশ্রী এবং ইউভানের ফেরার কথা ছিল, তা শেষ মুহূর্তে বাতিল হয়েছে। ফলে তাঁরা আজ অর্থাৎ ৬ই মার্চ ভোরের বিমান ধরবেন। সেই বিমানেই মুম্বইয়ে নামবেন শুভশ্রী এবং ইউভান। সেখান থেকে আবার কলকাতার বিমানে করে নিজের বাড়ি ফেরার কথা রয়েছে তাঁদের।
কলকাতায় ছোট মেয়ে ইয়ালিনিকে সামলাতে রয়েছেন রাজ চক্রবর্তী এবং ইউভানের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরই স্কুল ছুটিতে ছেলেকে নিয়ে দুবাই ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী। কিন্তু আচমকা পরিস্থিতি খারাপ হয়। স্ত্রী এবং পুত্রকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে দেশের বিদেশ মন্ত্রককে জানিয়েছেন রাজ চক্রবর্তী। এছাড়া অভিনেত্রীর বন্ধুরাও তাঁদের মতো করে এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও এদিন জানান রাজ চক্রবর্তী।
Read More- অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে রয়েছেন শুভশ্রী-ইউভান, স্ত্রী এবং সন্তানকে নিয়ে উদ্বিগ্ন রাজ চক্রবর্তী
পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী জানিয়েছেন, এখন দুবাইয়ের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত রয়েছে। তবে সরকারি নির্দেশে ফাঁকা রয়েছে রাস্তাঘাট। হোটেলে সবাই নিরাপদেই আছেন। মায়ের কাছে ইউভান ভালোই আছে। কীভাবে ফিরবেন তাঁরা, চিন্তায় রয়েছে তাঁদের গোটা পরিবার। এদিন রাজ চক্রবর্তী নিজের পরিবারের পাশাপাশি তিনিও প্রার্থনা করছেন সেই সব মানুষের জন্যও, যাঁরা এহেন যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েছেন ভিনদেশে। এরই সঙ্গে তাঁর যুদ্ধবিরতিরও প্রার্থনা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







