Srabanti Chatterjee: এই প্রথমবার বৃদ্ধার লুকে শ্রাবন্তী, কোন ওয়েব সিরিজে এই লুকে দেখা যাবে অভিনেত্রীকে?
এদিকে, গিরিজাবালা অল্প বয়সেই স্বামীহারা এবং পরে একমাত্র পুত্রের মৃত্যুতে বিধ্বস্ত হওয়ার পরই কথা বলার চেয়ে বেশি তিনি শিখেছেন পর্যবেক্ষণ করতে—যে স্বভাব তাঁকে মানুষ এবং পরিস্থিতি বুঝতে করে তুলেছে অসাধারণ দক্ষ।
Srabanti Chatterjee: শুভশ্রীর পর এবার বৃদ্ধার লুকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আসছে অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ…
হাইলাইটস:
- ইতিমধ্যেই সামনে এসেছে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজের পয়লা ঝলক
- আর এই ওয়েব সিরিজেই গিরিজাবালার চরিত্রে নজরকাড়া শ্রাবন্তী
- গিরিজাবালার নাতনি যাজ্ঞসেনীর ভূমিকায় রয়েছেন ছোট পর্দার দিব্যাণী
Srabanti Chatterjee: এবার সামনে এল ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজের প্রথম ঝলক। হইচই-এর এই ওয়েব সিরিজে অভিনেত্রী শ্রাবন্তীকে দেখা যাচ্ছে। ‘ঠাকুমার ঝুলি’তে ঠাকুমা হয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তীতে দেখা গিয়েছে গিরিজাবালা সান্যালের চরিত্রে, বিষ্ণুপুরের প্রায় ৬৫ বছরের এক তীক্ষ্ণবুদ্ধি যুক্ত নারী হিসেবে। শান্ত, সংযত গিরিজাবালার শৃঙ্খলার ভিতের উপর গড়ে উঠেছে জীবন।
We’re now on WhatsApp- Click to join
আসছে শ্রাবন্তীর নয়া সিরিজ ‘ঠাকুমার ঝুলি’
এদিকে, গিরিজাবালা অল্প বয়সেই স্বামীহারা এবং পরে একমাত্র পুত্রের মৃত্যুতে বিধ্বস্ত হওয়ার পরই কথা বলার চেয়ে বেশি তিনি শিখেছেন পর্যবেক্ষণ করতে—যে স্বভাব তাঁকে মানুষ এবং পরিস্থিতি বুঝতে করে তুলেছে অসাধারণ দক্ষ। তাঁর এহেন নিঃসঙ্গ জীবনে সঙ্গ দেয় হচ্ছে তিন স্থায়ী সাথী—তাঁর প্রিয় হল বিড়াল হরি, ফন্টে এবং বেলা, যারা তাঁর এই সংযত জীবনে বৈচিত্র্য যোগ করে।
We’re now on Telegram- Click to join
গল্পের মোড় ঘুরে যায় যখন তাঁর নাতনি যাজ্ঞসেনী ভারতে ফিরে আসে, ক্রিমিনাল সাইকোলজির ছাত্রী এবং সান্যাল পরিবারের শেষ জীবিত সদস্য, তার ঘনিষ্ঠ বন্ধু আম্রপালী সিংহ রায়ের বিবাহতে যোগ দিতে। আম্রপালী সিংহ রায় প্রভাবশালী এক রাজনৈতিক পরিবারের সদস্য। কিন্তু বিয়ের অনুষ্ঠান চলাকালীন এক সন্দেহজনক পরিস্থিতিতে আম্রপালীর আকস্মিক মৃত্যু ঘটে। গিরিজাবালাই প্রথম অনুভব করেন যে ঘটনায় কিছু তো একটা গরমিল রয়েছে। তিনি এটিকে দুর্ঘটনা বলে মেনে নিতে অস্বীকার করেন এবং দাবি তোলেন ঘটনার গভীরে অনুসন্ধানের।
এদিকে ঠাকুমা এবং নাতনি একসঙ্গে নামে সত্য উদ্ঘাটনে। এই প্রথমবার ঠাকুমার লুকে শ্রাবন্তীকে দেখে চমকে গিয়েছেন অনেকেই। এর পাশাপাশি দিব্যাণী এবং শ্রাবন্তীর মুখের মিল নিয়েও চর্চা করছেন অনেকে। এর আগে এক ওয়েব সিরিজে বৃদ্ধার লুকে দেখা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত এই ওয়েব সিরিজটি দর্শকের কতটা নজর কাড়বে, সেটাই এখন দেখার অপেক্ষা। এবং পাশাপাশি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ দিব্যাণীর কাজ দেখারও অপেক্ষায় রয়েছেন অনুরাগীমহল।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







