Entertainment

Salman Khan Movie: নামবদল ভাইজানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির, আচমকা কেন এমন সিদ্ধান্ত? বিশদ জানুন…

গত বছরের ২৭শে ডিসেম্বর, সালমান খানের জন্মদিনে বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’ এর টিজার প্রকাশ্যে এনেছিলেন সালমান খান খোদ নিজেই।

Salman Khan Movie: এদিন ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই উত্তেজনা তুঙ্গে! হঠাৎ কেন ছবির নামে বদল?

হাইলাইটস:

  • আগামী ১৭ই এপ্রিল বড় পর্দায় মুক্তির কথা রয়েছে ছবিটির
  • প্রথম থেকেই ভাইজানের অ্যাকশন ঘরানার ছবি নিয়ে ভক্তদের উৎসাহ তুঙ্গে
  • ছবিতে এবার নতুন অবতারে ধরা দেবেন অভিনেতা সালমান খান

Salman Khan Movie: সালমান খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ (Battle Of Galwan) ছবির নামে এবার বদল। ‘ব্যাটেল অফ গালওয়ান’ নয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নামে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। কেন হঠাৎ ছবির নামবদল হল, তা নিয়ে ধোঁয়াশা জারি। কারণ, এই বিষয়ে একটি শব্দও ছবির নির্মাতারা খরচ করেননি। গতকাল অর্থাৎ সোমবার ছবির নতুন পোস্টার শেয়ার করা হয় নির্মাতাদের তরফে।

We’re now on WhatsApp- Click to join

গত বছরের ২৭শে ডিসেম্বর, সালমান খানের জন্মদিনে বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’ এর টিজার প্রকাশ্যে এনেছিলেন সালমান খান খোদ নিজেই। তবে পরিচালক অপূর্ব লাখিয়ার ছবির টিজার নিয়েও বিতর্ক কিছু কম যায়নি। বাস্তবে ভারতীয় সেনার কাছে প্রবল ‘মার খেয়েছিল’ গালওয়ান সংঘাতে চিনা সেনাবাহিনী। সিনেমার পর্দায় এবার ভারতীয় সুপারস্টারের হাতে সেই ‘লাল ফৌজ’ নিধন দেখে ফুঁসে ওঠেছিল বেজিং।

We’re now on Telegram- Click to join

চিনের দাবি যে, “বিকৃত তথ্যের ছবি দেখিয়ে জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে ভারত এবং চিনা সামরিক বাহিনীকে চেষ্টা করছে কলঙ্কিত করার।” কেবল তাই নয়, চিনা সংবাদমাধ্যমে ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিটিকে ভারতের জাতীয়বাদ উসকানির ‘অস্ত্র’ বলেও এবার তীব্র কটাক্ষ করা হয়েছে।

তবে, প্রথম থেকেই সালমান খানের অ্যাকশন ঘরানার ছবি নিয়ে ভক্ত-অনুরাগীদের উৎসাহ প্রায় তুঙ্গেই। আর হবে নাই বা কেন? একে তো, এই ছবিটি গালওয়ান ভ্যালির ২০২০ সালে ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হয়। যেখানে সালমান খানকে দেখা যাবে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায়। যিনি নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীকে। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য ভাইজান কড়া হোমওয়ার্কও করেছেন।

Read More- ইমরান হাশমির জন্মদিন উপলক্ষে তাঁর কেরিয়ারের অনুপ্রেরণামূলক যাত্রা সম্পর্কে জানুন

ছবির শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন তিনি। রোজকার খাদ্যাভ্যাসেও তিনি পরিবর্তন এনেছিলেন। আগামী ১৭ই এপ্রিল রয়েছে ছবিটির মুক্তির কথা। এই ছবির ‘মাতৃভূমি’ গানটিও দর্শকদের মনে বিপুল সাড়া ফেলেছে। এখন এবার নতুন অবতারে এই ছবিতে ভাইজানকে বড়পর্দায় দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্ত এবং দর্শকরা।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button