Entertainment

Salim Khan Health Update: আইসিইউতে রয়েছেন সেলিম খান, মাঝরাতে দেখতে এলেন বন্ধু জাভেদ আখতার, এখন কেমন আছেন সলমানের বাবা?

মঙ্গলবার সকালে হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে ভর্তি করে আইসিইউতে রাখেন। প্রথমে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য সম্পর্কে তেমন তথ্য না দিলেও, এখন বলা হচ্ছে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।

Salim Khan Health Update: সেলিম খানের অস্ত্রোপচার হয়েছে এবং এখন তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে

হাইলাইটস:

  • সেলিম খানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল
  • তবে খান পরিবারের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি
  • চিকিৎসক জানিয়েছেন যে, সেলিম খানের অস্ত্রোপচার করা হয়েছে এবং এই মুহূর্তে তাঁকে রাখা হয়েছে আইসিইউতে

Salim Khan Health Update: সলমান খানের বাবা, বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকর সেলিম খানকে (Salim Khan) ভেন্টিলেটরে রাখা হয়েছে। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে ভর্তি করে আইসিইউতে রাখেন। প্রথমে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য সম্পর্কে তেমন তথ্য না দিলেও, এখন বলা হচ্ছে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।

We’re now on WhatsApp – Click to join

চিকিৎসকরা কী বলেছেন?

তবে এখনও পর্যন্ত সেলিম খানের পরিবারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে হাসপাতালের এক চিকিৎসক এই নিয়ে সংবাদ মাধ্যমের কাছে তথ্য দিয়েছেন। তিনি জানান, সেলিম খানের অস্ত্রোপচার হয়েছে এবং এখন তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর অবস্থাও এখন স্থিতিশীল।

তিনি আরও জানান, সেলিম খানকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই সলমান খান থেকে শুরু করে খান পরিবারের অন্যান্য সদস্যরা একে একে লীলাবতী হাসপাতালে হাজির হতে থাকেন। এমনকী, মঙ্গলবার মধ্যরাতে সেলিম খানকে দেখতে আসেন জাভেদ আখতার এবং সঞ্জয় দত্ত।

Read more:- মুম্বাইয়ে বিলাসবহুল বাসস্থান, দুবাইতেও রয়েছে বাড়ি! ৬০ বছর বয়সে কত টাকার সম্পত্তির মালিক সালমান খান?

সেলিম খান সম্পর্কে বিস্তারিত 

বলিউড চিত্রনাট্যকার সেলিম খানকে হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম প্রভাবশালী চিত্রনাট্যকার হিসাবে বিবেচনা করা হয়। এক সময় জাভেদ আখতারের সঙ্গে লিখতেন তিনি। তাদের জুটির নাম ছিল সেলিম-জাভেদ জুটি। তিনি ১৯৭০-১৯৮০-র দশকের গোড়ার দিকে মূলধারার বলিউড সিনেমা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি মোট ২৪টি সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন, এবং যার মধ্যে ২০টি হিট হয়েছিল।

এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button