Rohit Shetty House Shooting: ‘এটা ট্রেলার, এবার বেডরুমে ঢুকে মারব’, রোহিত শেট্টির বাড়িতে গুলি চালিয়ে বলিউড ইন্ডাস্ট্রিকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
রবিবার বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালিয়ে হিন্দি সিনেইন্ডাস্ট্রিকে সতর্ক করল বিষ্ণোই গ্যাং। আর এখন এটাই উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলিপাড়ায়। এর কারণ, ‘সিংঘম’ পরিচালকের বাড়িতে গুলি চালানোর পর বিস্ফোরক মন্তব্য করেছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য শুভম লঙ্কর, আরজু বিষ্ণোই এবং হরি ‘বক্সার’ হাসান শম্ভু।
Rohit Shetty House Shooting: সলমান খানের ক্ষতি করতে না পেরে তার ঘনিষ্ঠদের টার্গেট করছে বিষ্ণোই গ্যাং
হাইলাইটস:
- রোহিত শেট্টির বাড়িতে হামলা চালাল বিষ্ণোই গ্যাং
- ঘটনার দায় স্বীকার করে পুনরায় হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং
- প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে
Rohit Shetty House Shooting: রবিবার ভোররাতে বলিউডের খ্যাতনামা পরিচালক রোহিত শেট্টির মুম্বাইয়ের বাড়িতে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি চলে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে এবার ঘটনার দায় স্বীকার করে নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং।
We’re now on WhatsApp – Click to join
বিগত আড়াই দশক ধরে লাগাতার খুনের হুমকি দিয়েও সলমান খানের ‘টিকি’ পর্যন্ত পায়নি বিষ্ণোই গ্যাং। যার ফলে যত রাগ গিয়ে পড়েছে ভাইজান ঘনিষ্ঠদের উপর। গত কয়েক বছরে সলমানের কাছের মানুষদের নানাভাবে ধমকে-চমকে হুঁশিয়ারি দিয়েছে এই নিষিদ্ধ গ্যাং। এবার ধারণা করা হচ্ছে, বিষ্ণোইদের টার্গেটে গোটা বলিউড ইন্ডাস্ট্রি।
जुहू में फ़िल्ममेकर Rohit Shetty के घर (शेट्टी टावर) के बाहर
रात करीब 1 बजे लगभग 6 राउंड फायरिंग हुई।
इस फायरिंग की जिम्मेदारी लेने का दावा Lawrence Bishnoi गैंग की तरफ़ से किया गया है।
फायरिंग के बाद सोशल मीडिया पर डाले गए पोस्ट में साफ लिखा गया है कि इस घटना की जिम्मेदारी… pic.twitter.com/akJwWCKEMT
— Rahul Kumar (@MukAn_X) February 1, 2026
রবিবার বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালিয়ে হিন্দি সিনেইন্ডাস্ট্রিকে সতর্ক করল বিষ্ণোই গ্যাং। আর এখন এটাই উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলিপাড়ায়। এর কারণ, ‘সিংঘম’ পরিচালকের বাড়িতে গুলি চালানোর পর বিস্ফোরক মন্তব্য করেছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য শুভম লঙ্কর, আরজু বিষ্ণোই এবং হরি ‘বক্সার’ হাসান শম্ভু।
তাদের কথায়, “এটা তো ছোট্ট একটা ট্রেলার ছিল… এরপর তোদের বেডরুমে ঢুকে মারব।” তবে এখানেই শেষ নয়, বিষ্ণোই গ্যাংয়ের তরফে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “রাম রাম, জয় বজরং বালি। আজ মুম্বইতে রোহিত শেট্টির বাড়িতে যে গোলাগুলি চলেছে, সেটা আমরাই করিয়েছি। বহুবার ওকে সতর্ক করেছি যে আমাদের কাজে যেন নাক না গলায়, কিন্তু শোনেনি। সেই জন্যেই রোহিত শেট্টিকে একটা ছোট্ট ট্রেলার দেখালাম আমরা। ভবিষ্যতেও যদি এমন ঘটনার পুনরাবৃত্তি হয় কিংবা আমাদের কথা বুঝতে ওর অসুবিধে হয়, তাহলে পরের গুলিটা ওর বাড়ির বাইরে নয়, একেবারে বেডরুমে চলবে। ওই গুলিটা রোহিতের বুকেও লাগতে পারে! আর হ্যাঁ, এটা বলিউডের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে রাখলাম।”
Read more:- লরেন্স বিষ্ণোই গ্যাং দ্বারা শুটারকে কী নির্দেশ দেওয়া হয়েছিল? বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
প্রসঙ্গত মুম্বইয়ের জুহুর বাসিন্দা রোহিত শেট্টি। জানা যাচ্ছে, সেখানে শেট্টি টাওয়ার নামে এক অভিজাত বহুতলে থাকেন তিনি। রবিবার ভোররাতে তার বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান পুলিশ আধিকারিকরা। বাড়ানো হয় এলাকার নিরাপত্তাও। CCTV ফুটেজের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে পরিচালকের ব্যালকনি থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে। এই গোটা ঘটনায় এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







