Entertainment

Rashmika-Vijay Wedding: আজ কখন সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রশ্মিকা? বিরোশের বিয়ের শুভ মুহূর্ত সম্পর্কে জেনে নিন

সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, মেহেন্দি অনুষ্ঠান এবং গায়ে হলুদ গতকালই অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কেবল উপস্থিত ছিলেন বন্ধুবান্ধব এবং নিকটাত্মীয়রা। জানা গিয়েছে বিয়ের শুভ সময় সম্পর্কেও, তেলেগু এবং কোডাভা ঐতিহ্য অনুসরণ করে এই তারকাজুটির বিয়ে হওয়ার কথা ছিল সকাল ৮ টায়। 

Rashmika-Vijay Wedding: উদয়পুরে চার হাত এক হবে বিজয়-রশ্মিকার! প্রকাশ্যে এল তাঁদের বিয়ের শুভ মুহূর্ত

হাইলাইটস:

  • আজ গাঁটছড়া বাঁধবেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দান্না
  • ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিজয়-রশ্মিকার বিবাহ অনুষ্ঠান
  • এবার তাঁদের বিয়ের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে

Rashmika-Vijay Wedding: বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দন্না আজই গাঁটছড়া বাঁধতে চলেছেন। ইতিমধ্যেই তাঁদের প্রি-বিবাহ পর্ব শুরু হয়ে গিয়েছে। এখন সবাই তাঁদের বিয়ের ছবি দেখারই অপেক্ষায় রয়েছেন। সামনে এসেছে তাঁদের বিয়ের সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য। তাঁদের বিয়ের শুভ মুহূর্তও এবার প্রকাশ্যে এসেছে।

We’re now on WhatsApp- Click to join

সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, মেহেন্দি অনুষ্ঠান এবং গায়ে হলুদ গতকালই অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কেবল উপস্থিত ছিলেন বন্ধুবান্ধব এবং নিকটাত্মীয়রা। জানা গিয়েছে বিয়ের শুভ সময় সম্পর্কেও, তেলেগু এবং কোডাভা ঐতিহ্য অনুসরণ করে এই তারকাজুটির বিয়ে হওয়ার কথা ছিল সকাল ৮ টায়।

প্রসঙ্গত, বিয়ের আগেই উদয়পুরে ‘বিরোশ’ প্রিমিয়ার লিগ আয়োজন করেছিলেন রশ্মিকা এবং বিজয়, যেখানে সকলেই খেলেছিলেন ক্রিকেট এবং পুল খেলাও।

We’re now on Telegram- Click to join

গত সোমবার হায়দ্রাবাদ থেকে জয়পুরের উদ্দেশ্যে রশ্মিকা মন্দান্না এবং বিজয়, তাঁর ভাই আনন্দ দেবেরাকোন্ডা এবং তাঁদের বন্ধুদের রওনা হতে দেখা গিয়েছিল। অনুষ্ঠানস্থলে মঙ্গলবার থেকে আবারও অতিথিরা আসতে শুরু করেছেন। গতকাল সন্দীপ রেড্ডি ভাঙ্গাও বিরোশের বিয়ে অনুষ্ঠানে এসে পৌঁছেছেন।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিয়েতে যোগ দিতে পারবেন না তাই তিনি বিজয়ের বাবা-মা গোবর্ধন রাও এবং মাধবীকে একটি বিশেষ বার্তা পাঠিয়ে নব দম্পতিকে বিয়ের অভিনন্দন জানিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছিলেন, ‘রশ্মিকা বা বিজয় কেউই তাঁদের ছবির চিত্রনাট্যে নতুন নন। কিন্তু তাদের ছোট্ট জীবনের এহেন চিত্রনাট্য অধ্যায়টি অনেক ভালোবাসা আর জাদুতে পরিপূর্ণ।’

Read More- ২৬শে ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-রশ্মিকা! ভক্তদের দেওয়া নামকেই করে নিলেন আপন

উল্লেখ্য, রশ্মিকা মন্দান্না এবং বিজয়ের প্রেমকাহিনীর কথা বলতে গেলে, তাঁরা একসঙ্গে ২০১৮ সালের ‘গীতা গোবিন্দম’ ছবিতে কাজ করেছিলেন। এরপরই তাঁদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব এবং তারপরই একে অপরের প্রেমে পড়েন। এরপর ২০১৯ সালের ডিয়ার কমরেড ছবিতে ফের তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। গত বছরে অক্টোবর মাসে গোপনেই বাগদান সারেন তাঁরা। এরপর গত রবিবার তাঁরা সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ঘোষণা করে ভক্তদের দেওয়া নামকে প্রাধান্য দিয়ে ‘বিরোশ’-এর বিবাহ নিশ্চিত করেন।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button