Rashmika-Vijay Wedding: ২৬শে ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-রশ্মিকা! ভক্তদের দেওয়া নামকেই করে নিলেন আপন
তাঁদের শেয়ার করা বার্তায় লেখা ছিল— 'আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা, আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই আমাদের তোমরা একটি নাম দিয়েছিলে— 'ভিরোশ' (VIROSH)।
Rashmika-Vijay Wedding: এদিন সমাজ মাধ্যমে হৃদস্পর্শী বার্তা শেয়ার করে বড় সুখবর দিলেন বিজয়-রশ্মিকা
হাইলাইটস:
- আগামী ২৬শে ফেব্রুয়ারি চার হাত এক হবে বিজয় এবং রশ্মিকার
- উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে বিয়ে করবেন এই তারকা জুটি
- আর লুকোচুরি নয়, সবটা জানালেন এবার নিজেদের মুখেই
Rashmika-Vijay Wedding: এবার আর লুকোচুরি নয়। সামনে আনলেন বিয়ের ঘোষণা। এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন বার্তা শেয়ার করে বিয়ের খবরে সিলমোহর দিলেন রশ্মিকা মন্দান্না ও বিজয় দেবেরাকোন্ডা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তাঁরা তাঁদের এই মিলনকে ভক্তদের দেওয়া নামেই উৎসর্গ করতে চান।
We’re now on WhatsApp- Click to join
বিজয়-রশ্মিকার হৃদস্পর্শী বার্তা
তাঁদের শেয়ার করা বার্তায় লেখা ছিল— ‘আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা, আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই আমাদের তোমরা একটি নাম দিয়েছিলে— ‘ভিরোশ’ (VIROSH)। তাই আজ এই ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমরা আমাদের এই একসাথে পথচলাকে নাম দিচ্ছি— ‘দ্য ওয়েডডিং অফ VIROSH’। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’
We’re now on Telegram- Click to join
বিয়ের দিনক্ষণ এবং ভেন্যু
গত বছর ৩রা অক্টোবর হায়দ্রাবাদে অত্যন্ত গোপনীয়তার সাথে আংটি বদল করেছিলেন এই তারকা জুটি। এরপর থেকেই তাঁদের আঙুলে বাগদানের আংটি লক্ষ্য করেছিল ভক্তরা। অবশেষে প্রেমের মাসেই চারহাত এক হতে চলেছে দুজনের।
Guess what? The news we’ve all been eagerly anticipating is here! Rashmika Mandanna and Vijay Deverakonda have confirmed their wedding. #Virosh❤️ pic.twitter.com/Yeu0ymuOWj
— Studio Flicks (@StudioFlicks) February 23, 2026
আগামী ২৬শে ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রশ্মিকা। রাজস্থানের উদয়পুরের হেরিটেজ প্যালেসে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন এবং বন্ধুদের উপস্থিতিতেই বসবে তাঁদের বিয়ের আসর। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেই হায়দ্রাবাদে ফিরেই হবে ইন্ডাস্ট্রি বন্ধুদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন।
কিছুদিন আগে বিমানবন্দরে পাপারাজ্জিদের মুখোমুখি হয়েছিলেন রশ্মিকা মন্দান্না। যখন তাঁকে ২৬শে ফেব্রুয়ারির বিয়ের জন্য জানানো হয় অভিনন্দন, তিনি তা অস্বীকার না করে লাজুকভাবে হেসে মাথা নেড়েছিলেন। এর আগেও বহুবার বিয়ের প্রশ্ন করা হলে অভিনেত্রী রশ্মিকা বলেছিলেন, ‘এই গুঞ্জন তো গত চার বছর ধরেই চলছে, মানুষ এই জিনিসের জন্য অপেক্ষা করছে।’ অবশেষে সেই অপেক্ষারই এবার অবসান হতে চলেছে।
Read More- বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দান্নার বিবাহ কি নিশ্চিত? ভাইরাল রশ্মিকা-বিজয়ের বিয়ের কার্ড
বড় পর্দা থেকে বাস্তব জীবন
উল্লেখ্য, ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ও ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ ছবিতে একই ফ্রেমে অভিনয়ের সময় থেকেই বিজয় এবং রশ্মিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। গত বছর নিউইয়র্কে ‘ইন্ডিয়া ডে প্যারেড’-এর নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে বন্ধুদের সাথে নিউ ইয়ার ভ্যাকেশন— সবকিছুই তাঁদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত দিচ্ছিল বেশ।
এইরকম আরও বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







