Rashmika Mandanna-Vijay Deverakonda: নীল জলরাশি এবং মনোরম প্রকৃতির নির্জনে কেমন কাটল বিজয়-রশ্মিকার মধুচন্দ্রিমা? ফাঁস ভিডিও
এবার বিজয়-রশ্মিকার মধুচন্দ্রিমার গন্তব্য নিয়েও বেশ হয়েছে ফিসফাসও। কয়েক দিন আগেই জানা যায় যে, মধুচন্দ্রিমার জন্য নাকি থাইল্যান্ডে উড়ে গিয়েছেন এই দক্ষিণী তারকা দম্পতি।
Rashmika Mandanna-Vijay Deverakonda: থাইল্যান্ডে মধুচন্দ্রিমার ভিডিও ভাইরাল দক্ষিণী নবদম্পতি বিজয়-রশ্মিকার
হাইলাইটস:
- থাইল্যান্ডে নিভৃতে বিজয়ের বাহুলগ্না রশ্মিকা মন্দান্না
- নবদম্পতির ‘মেগাবাজেট’ মধুচন্দ্রিমার ভিডিও ফাঁস
- ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে নেটপাড়ায়
Rashmika Mandanna-Vijay Deverakonda: সেলেবদের খবর নিয়ে বরাবরই কৌতূহল জাগে ভক্ত-অনুরাগীদের মনে। তাই বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দান্নার বিয়ের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হয়নি। খ্যাতনামা এই দক্ষিণী সেলেব দম্পতির রাজকীয় বিয়ের অনুষ্ঠান এবং রিসেপশনের প্রতিটা মুহূর্ত দেখতেই সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছিলেন ভক্ত-অনুরাগীরা।
We’re now on WhatsApp- Click to join
এবার বিজয়-রশ্মিকার মধুচন্দ্রিমার গন্তব্য নিয়েও বেশ হয়েছে ফিসফাসও। কয়েক দিন আগেই জানা যায় যে, মধুচন্দ্রিমার জন্য নাকি থাইল্যান্ডে উড়ে গিয়েছেন এই দক্ষিণী তারকা দম্পতি। এবার সেই মেগাবাজেট মধুচন্দ্রিমারই ঝলক দেখিয়েছেন ‘বিরোশ’।
We’re now on Telegram- Click to join
থাইল্যান্ডের কো সামুইয়েতে কেমন কাটল এই দক্ষিণী তারকাজুটির হানিমুন?
এই সব রঙিন মুহূর্ত দেখার জন্যই প্রায় ‘চাতক পাখি’র দশা হয়েছিল ভক্তদের। এবার নিজেরাই তাঁদের এই রোম্যান্টিক সফরের ভিডিও ভাগ করে নিলেন সমাজ মাধ্যমে। সূত্রের খবর, থাইল্যান্ডের কো সামুইয়ে এই তারকাদম্পতি ছিলেন এয়ারবিএনবি ভিলাতে। তাঁদের ভিডিওয় ধরা পড়ল বিজয়-রশ্মিকার বেশ কিছু রোমান্টিক অন্তরঙ্গ মুহূর্ত। থাইল্যান্ডের মনোরম প্রকৃতি এবং নীল জলরাশি আর চারিদিকে নির্জন পরিবেশে এই তারকাদম্পতি যেন ব্যস্ত তাঁদের ভালোবাসার উদযাপনে। কখনও সমুদ্রের ধারে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে, তো আবার কখনও সূর্যাস্তের মায়াবী আলোয় একে-অপরের সান্নিধ্যে হারিয়ে গিয়েছেন তাঁরা। আবার হোটেলের ঘরে খুনসুঁটিতে মেতে উঠতেও দেখা মিলেছে তাঁদের।
ভিডিওতে বিজয়ের উদ্দেশ্যে নায়িকাকে বলতে শোনা গিয়েছে, “তুমি আমার স্বামী— এই কথাটা বলতে এখনও সময় লাগছে কিছুটা!” রশ্মিকার এহেন মন্তব্যে দক্ষিণী অভিনেতা জবাব দেন, “তুমি আমার প্রিয় বন্ধু—আমাদের সম্পর্কের এই দিকটা তবে বদলায়নি।” বিলাসবহুল এই রিসর্টের নিরিবিলি পরিবেশে নবদম্পতি বিজয়-রশ্মিকার এহেন একান্ত যাপনের মুহূর্তই যেন বর্তমানে ‘টক অফ দ্য টাউন’।
Read More- শুটিংয়ের মাঝেই কি সম্পর্কে জড়ালেন রোহিত সরাফ এবং প্রতিভা রান্টা? নেটপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন
উল্লেখ্য, গত ২৬শে ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আসরে বিয়ে সেরেছিলেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দান্না। বিয়ের পরই ‘সংস্কারী’ নবদম্পতিকে দান-ধ্যান ও আচার-অনুষ্ঠান পালন করতে দেখে মুগ্ধ হয়েছে অনুরাগীমহল। পরে, জমকালো রিসেপশনের মাধ্যমে তাঁরা বিয়ের অনুষ্ঠানের সমাপ্তি টানেন। সেই তারকাখচিত জলসার ছবি ও ভিডিও বেশ ভাইরাল হয়ে ছিল বলাই বাহুল্য। তবে সেলেবসুলভ হাবভাবের লেশমাত্র ছিল না তাঁদের মধ্যে। সাধারণ পোশাকেই বিনম্র আচরণেই বাজিমাত করেন এই দক্ষিণী জুটি। এমনকী ভক্তদের নিজেহাতে তাঁদের খাবার পরিবেশন থেকে শুরু করে হাসিমুখে কুশল-মঙ্গল বিনিময় করতেও দেখা মেলে তাঁদের। এবার সোশ্যাল মিডিয়ায় মধুচন্দ্রিমার ঝলক দেখিয়ে ফের চর্চায় আসে ভক্তদের প্রিয় দক্ষিণী জুটি ‘বিরোশ’।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







