Entertainment

Priyanka-Subhrajit Wedding: শুভ্রজিৎ-এর নামের সিঁদুরে সীমন্তিনী হলেন নায়িকা প্রিয়াঙ্কা, স্ত্রীয়ের উপর থেকে চোখ সরল না অভিনেতার

বিয়ের বিশেষ দিনে সাবেকি বাঙালি কনে হিসেবে সেজেছিলেন প্রিয়াঙ্কা। এদিন তাঁর পরনে ছিল টকটকে লাল রঙের বেনারসি, গায়ে সোনার গয়না আর কপালে চন্দনের সূক্ষ্ম কাজ। ট্র্যাডিশনাল নথ এবং শোলার মুকুটের সাজে অপূর্ব দেখাচ্ছিল তাঁকে।

Priyanka-Subhrajit Wedding: বসন্তের সন্ধ্যায় উলুধ্বনি এবং মঙ্গলশঙ্খের আওয়াজের মাঝে চারহাত এবার এক হল প্রিয়াঙ্কা-শুভ্রজিতের

হাইলাইটস:

  • এর আগে সায়ন্ত মোদকের সাথে সম্পর্কে ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা
  • তবে অতীতের জট কাটিয়ে শুভ্রজিৎ-এর সঙ্গে আইনি বিয়ে সারেন প্রিয়াঙ্কা
  • অবশেষে এবার শুভ্রজিতের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন প্রিয়াঙ্কা

Priyanka-Subhrajit Wedding: সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে এবার চারহাত এক শুভ্রজিৎ-প্রিয়াঙ্কার। বছর খানেক আগেই আইনি বিয়ে সেরেছিলেন। এবার অগ্নিসাক্ষী রেখে, প্রজাপতির ঋষির আর্শীবাদ নিলেন এই তারকাজুটিতে। জল্পনার অবসান ঘটিয়ে শুভ পরিণয় সম্পন্ন হলো অবশেষে টলিউডের এই মিষ্টি জুটি প্রিয়াঙ্কা মিত্র এবং শুভ্রজিৎ সাহার। ছোট পর্দার এই দুই চেনা মুখ এখন একে অপরের জীবনসঙ্গী বাস্তব জীবনেও। তাঁদের বিয়ের পিঁড়িতে প্রথম ছবি সামনে আসতেই ভক্তঅনুরাগী মহলে ঢল নেমেছে শুভেচ্ছার।

We’re now on WhatsApp- Click to join

রাজকীয় বিয়ের সাজে প্রিয়াঙ্কা মিত্র এবং শুভ্রজিৎ সাহা

বিয়ের বিশেষ দিনে সাবেকি বাঙালি কনে হিসেবে সেজেছিলেন প্রিয়াঙ্কা। এদিন তাঁর পরনে ছিল টকটকে লাল রঙের বেনারসি, গায়ে সোনার গয়না আর কপালে চন্দনের সূক্ষ্ম কাজ। ট্র্যাডিশনাল নথ এবং শোলার মুকুটের সাজে অপূর্ব দেখাচ্ছিল তাঁকে।

অন্যদিকে, শুভ্রজিৎকে এদিন দেখা গিয়েছে লাল রঙের সিল্কের পাঞ্জাবি আর সাদা ধুতিতে। দুজনের গলায় রজনীগন্ধা এবং গোলাপের মালা তাঁদের লুকে যোগ করেছিল আলাদা স্নিগ্ধতা।

We’re now on Telegram- Click to join

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন এই নবদম্পতি।

টলিউডের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন এই প্রিয়াঙ্কা এবং শুভ্রজিৎ দুজনেই। অতীত ভুলে শুভ্রজিতের হাত ধরেন এই অভিনেত্রী। একটা সময় সায়ন্ত মোদকের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী। এর পরে সায়ন্তেরই এক সময়ের ভালো বন্ধু শুভ্রজিতের সাথে প্রেমের সম্পর্কে জড়াতে কম কটাক্ষ ধেয়ে আসেনি। তবে কোনওদিন কোনও নেতিবাচক ভাবনা দুজনের সম্পর্কের বাধা হয়ে দাঁড়ায়নি। দীর্ঘদিনের সেই গভীর সম্পর্কই বিয়ের মাধ্যমে এবার পূর্ণতা পেল। টলিউডের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং পরিবারের উপস্থিতিতেই বসেছিল তাঁদের এই বিয়ের আসর। হাজির ছিলেন পায়েল দে, রৌনাক, অর্কজ্যোতি পাল-সহ আরও অনেকেই।

Read More- মাত্র দু’মাসেই বন্ধুত্বে ইতি! সোশ্যাল মিডিয়ায় কিরণকে আনফলো অভিনেত্রী দেবচন্দ্রিমার, বন্ধুত্বের এল চিড়

বিয়ের ছবি ভাইরাল হতেই সমাজ মাধ্যমে উপচে পড়ছে ভক্তদের মন্তব্যের ঝড়। কেউ লিখেছেন, ‘সেরা জুটি’, আবার কেউ লিখেছেন, ‘তাঁদের আগামীর নতুন জীবনের জন্য শুভকামনা’। এই মুহূর্তে নবদম্পতির বিয়ের লৌকিকতা এবং আচারের ভিডিওগুলোও চর্চার বিষয় হয়ে উঠেছে নেটদুনিয়ায়।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button