Entertainment

Maha Kumbh Monalisa: শুটিং করতে গিয়ে এবার পরিবারের অমতেই প্রেমিকের সঙ্গে বিয়ে সারলেন মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ মোনালিসা ভোঁসলে

সূত্রের খবর, মোনালিসার ভিনধর্মে প্রেম নিয়ে আপত্তি ছিল তাঁর পরিবারের। মহাকুম্ভের 'ভাইরাল গার্ল'-এর অভিযোগ যে, অন্য এক পাত্রের সাথে বিয়ের জন্য চাপসৃষ্টি করা হচ্ছিল তাঁকে।

Maha Kumbh Monalisa: মুসলিম প্রেমিকে আপত্তি পরিবারের তাই এবার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ মহাকুম্ভের মোনালিসার

হাইলাইটস:

  • মোনালিসার ভিনধর্মে প্রেম নিয়ে আপত্তি জানিয়েছিল তাঁর পরিবার
  • এদিন পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ মহাকুম্ভ খ্যাত মোনালিসার
  • সিপিএমের হস্তক্ষেপে এবার কেরলে বিয়ে সম্পন্ন করলেন মোনালিসা

Maha Kumbh Monalisa: দক্ষিণী ছবির শুটিং করতে গিয়েই এবার পরিবারের অমতে প্রেমিকের সাথে বিয়ে করলেন মহাকুম্ভ খ্যাত মোনালিসা ভোঁসলে। গত বছর মহাকুম্ভই এই বিড়ালাক্ষী মালাপসারিণীর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল। প্রয়াগরাজে পা রাখতেই রাতারাতি সেনসেশন হয়ে ওঠেছিলেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা। যার জেরে খারগাঁওয়ের এই ষোড়শী সিনেদুনিয়া থেকেও ডাক পান। মহাকুম্ভের সেই ‘ভাইরাল গার্ল’ই ‘লাভ জেহাদে’র জেরে এবার ফের চর্চার শিরোনামে।

We’re now on WhatsApp- Click to join

ঠিক কী ঘটেছে এদিন? 

সূত্রের খবর, মোনালিসার ভিনধর্মে প্রেম নিয়ে আপত্তি ছিল তাঁর পরিবারের। মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’-এর অভিযোগ যে, অন্য এক পাত্রের সাথে বিয়ের জন্য চাপসৃষ্টি করা হচ্ছিল তাঁকে। আর সেই জন্যেই গতকাল প্রেমিক ফরমান খানকে নিয়ে সরাসরি তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় হাজির হন মোনালিসা। পুলিশের দ্বারস্থ হয়ে এদিন মা-বাবার বিরুদ্ধে বলপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ জানিয়েছেন মোনালিসা।

অভিযোগনামায় তিনি উল্লেখ করেছেন যে, তাঁকে কেরলে নিয়ে যেতে এসেছিলেন তাঁর বাবা বিজয় সিং ভোঁসলে। কিন্তু বাবার সাথে বিমানবন্দরে যেতে অস্বীকার জানান তিনি। এরপর পুলিশের তরফে মোনালিসার বাবাকে ডেকে পাঠানো হয়ে জানানো হয় যে, তাঁর কন্যা এখন সাবালিকা, অতঃপর জীবনসঙ্গী বেছে নেওয়ার তাঁর আইনি অধিকার রয়েছে। শেষমেশ বুধবার মুসলিম প্রেমিক ফরমানের সাথে বৈবাহিক বন্ধনে আবগ্ধ হয়েছেন মোনালিসা ভোঁসলে। তবে এই বিয়ের ঘটনা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়েছে!

We’re now on Telegram- Click to join

বিয়ের প্রাক্কালেই মোনালিসা-ফরমান জানিয়েছেন যে, তাঁদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা কেরল। কারণ সেখানে কোনও সামাজিক বা কোনও ধর্মীয় চাপ ছাড়াই শান্তিতে বসবাস করতে পারবে তাঁরা। এরপরই বামপন্থী স্থানীয় প্রশাসন এই হবু দম্পতির নিরাপত্তা নিশ্চিত করে এদিন তাঁদের চারহাত এক করে। অবশেষে বহু জটিলতা পেরিয়ে মোনালিসার ‘লাভ স্টোরি’র মধুরেণ সমাপয়েৎ! প্রেমিক-প্রেমিকা থেকে এখন বর্তমানে তাঁরা স্বামী-স্ত্রী।

Read More- ভাগ্য বদলাতে চলেছে মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসার, প্রথম বলিউড ছবিতেই তাঁর পারিশ্রমিক নাকি লক্ষ লক্ষ টাকা!

পেট চালাতে মহাকুম্ভ মেলায় এসেই গ্ল্যামার দুনিয়া থেকে ডাক পেয়েছেন তিনি। পঁচিশ সালে নজর ছিল মোনালিসা ভোঁসলের দিকেই। প্রথমবার সিনেদুনিয়ায় পা রেখে সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এ অভিনয়ের জন্য তিনি ডাক পান। যদিও সেই সিনেমার ভবিষ্যৎ এখনকে বিশ বাঁও জলে, তবে মোনালিসা থেমে থাকেননি। জানা গিয়েছে, বর্তমানে তিনি মালায়ালাম ছবি নাগাম্মার শুটিংয়ের জন্য রয়েছেন কেরলের পুভারে। সেখানেই এবার বিয়েও সেরে ফেললেন মোনালিসা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button