Entertainment

Krishna Shroff Boyfriend: আফগান প্রেমিকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন জ্যাকিকন্যা! মুম্বইয়ে লিভ-ইনে থাকেন কৃষ্ণা, তাঁর পার্টনারকে চেনেন?

কৃষ্ণার সেই ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। কৃষ্ণার ইনস্টাগ্রামে চোখ রাখলেই সেই ঝলকের দেখা মিলছে। তবে প্রেমিক ভারতীয় নন, আফগান প্রেমিকের প্রতি মন মজেছে জ্যাকিকন্যার।

Krishna Shroff Boyfriend: কৃষ্ণার আফগান প্রেমিক আবদুল আজিম বাদাকশি কে জানেন? না জানলে এখনই জেনে নিন

হাইলাইটস:

  • আফগান প্রেমিকেই মন মজেছে জ্যাকিকন্যা কৃষ্ণার
  • কৃষ্ণার প্রেম পেশাদার এমএমএ ফাইটারের সঙ্গে
  • কৃষ্ণার বয়ফ্রেন্ডকে নিয়ে আলোচনা এখন শীর্ষে

Krishna Shroff Boyfriend: এই মুহূর্তে জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফ টেলিভিশন জগতের জনপ্রিয় এক রিয়ালিটি শোয়ের অংশগ্রহণকারী। টেলিপর্দার জনপ্রিয় শো ‘দ্য ফিফটি’তে দেখা যাচ্ছে কৃষ্ণা শ্রফকে। কিন্তু রিয়ালিটি শোয়ে অংশ নিলেও কৃষ্ণার মন যে তাঁর মনের মানুষের কাছেই পড়ে রয়েছে তা বেশ বলাই বাহুল্য। তাই শোয়ে অন্যান্য অংশগ্রহণকারীদের সাথেই প্রেমিককে নিয়ে গল্পে মশগুল হয়েছেন কৃষ্ণা শ্রফ।

We’re now on WhatsApp- Click to join

কৃষ্ণা শ্রফের লিভ ইন পার্টনার

কৃষ্ণার সেই ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। কৃষ্ণার ইনস্টাগ্রামে চোখ রাখলেই সেই ঝলকের দেখা মিলছে। তবে প্রেমিক ভারতীয় নন, আফগান প্রেমিকের প্রতি মন মজেছে জ্যাকিকন্যার। শোয়ে দেখা গিয়েছে কীভাবে আগ্রহের সাথে প্রেমিকের সঙ্গে ভালোবাসা জার্নি শুরু হয়েছিল তা ভাগ করতে দেখা মিলল সেই ভিডিওতে চোখ রাখলেই। কীভাবে শুরু হয়েছিল পেশাদার এমএমএ ফাইটারের সাথে জ্যাকিকন্যা কৃষ্ণার প্রেম?

We’re now on Telegram- Click to join

ভাই টাইগার শ্রফের সাথে মুম্বইয়ে গিয়েছিলেন কৃষ্ণা। সালটা ছিল ২০২০, সেই সময়েই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণার নজরে আসে আফগান এমএমএ ফাইটার আবদুল আজিম বাদাকশির মেসেজ। কেবল সৌজন্য বিনিময় করেছিলেন তিনি। এরপরই তার উত্তর দেন কৃষ্ণা। শুরু হয় আলাপ-পরিচয়, তারপর বন্ধুত্ব।

তবে এখানেই শেষ নয় টানা আট মাস তাঁরা দু’জনে ভিডিও কলে তাঁরা কথোপকথনও চালান। এরপর গোয়ায় একে অপরের সাথে সাক্ষাৎ করেন। এরপর দিল্লিতে দেখা করতে যান কৃষ্ণা। ফের জীবন মোড় নেয় অন্যদিকে।

বর্তমানে মুম্বইয়ে প্রেমিক আব্দুল আমিজ বাদাকশির সাথে থাকেন কৃষ্ণা। রয়েছেন লিভ ইন সম্পর্কে। কৃষ্ণা এবং বাদাকশির বিভিন্ন ‘উই টাইম’র ঝলক দেখা যায় জ্যাকিকন্যার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই। সবকিছু মিলিয়ে দিব্যি চলছে কৃষ্ণার ‘লাভলাইফ’।

Read More- উরফি জাভেদের নতুন ফ্যাশন এক্সপেরিমেন্ট, উরফির কেক ড্রেস ইন্টারনেটে ঝড় তুলেছে

এই আবদুল আজিম বাদাকশি আসলে কে?

আবদুল আজিম বাদাকশি হলেন একজন পেশাদার এমএমএ ফাইটার। যিনি সুপার ফাইট লিগ থেকে শুরু করে অংশ নিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। বাদাকশি হলেন ফিটনেস নিয়ে অতি সচেতন।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button