Entertainment

Korpur Teaser: ৫০ কোটির শিক্ষা কেলেঙ্কারি থেকে অন্তর্ধান রহস্য, টিজারেই কৌতূহলের পারদ তুঙ্গে ‘কর্পূর’-এর

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের চরিত্রের নাম হচ্ছে এখানে ‘মৌসুমী সেন’। সংশ্লিষ্ট চরিত্রের পয়লা ঝলকেই নজর কেড়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

Korpur Teaser: ‘কর্পূর’-এর মতো উবে যাওয়া সহকারী পরীক্ষা নিয়ামকের অন্তর্ধান রহস্যের কি তবে সমাধান হবে?

হাইলাইটস:

  • ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘কর্পূর’ ছবির টিজার
  • কীভাবে উবে গেলেন সহকারী পরীক্ষা নিয়ামক?
  • আগামী মার্চেই বড় পর্দায় আসবে ‘কর্পূর’ ছবিটি

Korpur Teaser: পরিচালক অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’ ছবির ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ চড়েছিল বেশ। নয়ের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্যের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি যে উন্মোচন করবে অনেক অজানা রহস্য, আগেই মিলেছিল তেমন আভাস। সোমবার রহস্য রোমাঞ্চের মোড়কে প্রকাশ্যে এসেছে ‘কর্পূর’ ছবির পয়লা টিজার। যেখানে কোটি টাকার শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রাজনৈতিক ষড়যন্ত্রে মৌসুমী নামে বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা নিয়মকের হঠাৎ উবে যাওয়ার ঘটনার ঝলকই এবার ফুটে উঠল।

We’re now on WhatsApp- Click to join

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের চরিত্রের নাম হচ্ছে এখানে ‘মৌসুমী সেন’। সংশ্লিষ্ট চরিত্রের পয়লা ঝলকেই নজর কেড়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫০ কোটি টাকার শিক্ষা দুর্নীতির অভিযোগে মণীষা রাতারাতি কীভাবে উবে গেলেন? তিনি কি সত্যি সিস্টেমের ষড়যন্ত্রের শিকার নাকি মান বাঁচাতেই নিজে সরে গিয়েছেন? এই প্রশ্ন তুলেই গতকাল মুক্তি পেল অরিন্দম শীলের পরিচালনায় ‘কর্পূর’ ছবির টিজার।

We’re now on Telegram- Click to join

প্রথম ঝলকে মন্ত্রীর ভূমিকায় নজর কেড়েছেন সাহেব চট্টোপাধ্যায়। বামনেতার চরিত্রে অনবদ্য ভূমিকায় কুণাল ঘোষ। প্রায় এক মিনিটের টিজারে নজর কাড়লেন নেতা-অভিনেতার সাবলীল অভিনয়। লালবাজারের ওসি হোমিসাইড-এর চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু। নিউজ এডিটরের ভূমিকায় নজরকাড়া অনন্যা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকের ভূমিকায় দেখা মিলল অর্পণ ঘোষাল ও লহমা ভট্টাচাৰ্যর।

‘মৌসুমী সেন’-এর মায়ের ভূমিকায় রয়েছেন রুমকি চট্টোপাধ্যায়। এছাড়া রয়েছেন সন্দীপ ভট্টাচার্য, সঞ্জীব সরকার প্রমুখ। নির্মাতারা টিজারেই বুঝিয়ে দিলেন, দু’দশক বাদে ফিরছে ধামাচাপা পড়া একটি সত্য ঘটনা। ‘কর্পূর’-এর মতোই উবে যাওয়া মৌসুমীর অন্তর্ধান রহস্যের সমাধান কি এবার হবে? আগামী মার্চেই মিলবে এর উত্তর।

Read More- ‘দ্য ব্লাফ’-এর প্রচারে হাজির গ্ল্যামার কুইন প্রিয়াঙ্কা চোপড়া, অভিনেত্রীর এই তিন লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন

উল্লেখ্য, ১৯৯৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক রহস্যজনকভাবে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁর বাড়ি না ফেরার হদিশ আজ অবধি পাওয়া যায়নি। যার সাথে যোগ আছে নানারকম থিওরি-রাজনৈতিক। মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের নেপথ্যে ছিল কোন কারণ? তাঁকে কি খুন করা হয়েছিল? খুন হলেও এর নেপথ্যে কোন উদ্দেশ্য ছিল? দুর্নীতি ধামাচাপা নাকি শাসকদলের শীর্ষ নেতাদের সাথে সম্পর্কের টানাপোড়েন? কর্পূরের মত হঠাৎ কীভাবে উবে গেলেন মনীষা? এবার এহেন প্রশ্নের উত্তর নিয়েই যে পর্দায় অরিন্দম শীলের ‘কর্পূর’-এর আগমন ঘটবে, টিজারে তেমনই আভাস মিলেছে। ছবিটি ফ্রেন্ডস কমিউনিকেশন এবং কাহাক স্টুডিওজ প্রযোজিত। আগামী ১৯শে মার্চ ‘কর্পূর’ বড়পর্দায় মুক্তি পাবে।

এইরকম আরও বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button