Entertainment

Jaya Ahsan: রমজানের উদযাপনে ঢাকায় জয়া আহসান, রোজা রেখেই চলছে রান্নাবান্না, কাদের সাথে ইফতারি আড্ডায় মাতলেন নায়িকা?

পবিত্র রমজানের মাস মানেই পদ্মাপাড়ে সাজসাজ রব। সাধারণ মানুষের মতো ঢাকার সেলেবপাড়ার অন্দরেও যেন অতিরিক্ত গ্ল্যামারের ছটা। রকমারি পদ, ফলাহার, সুস্বাদু হালিমে জমাজমাট ইফতারি আড্ডা। জয়া আহসানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।

Jaya Ahsan: রমজানের মরশুমে এদিন এক মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান, কিরকম? জেনে নিন

হাইলাইটস:

  • গত ১৭ই ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরেছেন জয়া আহসান
  • এই রমজানে খাওয়াদাওয়া আর আড্ডায় মেতেছেন অভিনেত্রী
  • কেমন চলছে অভিনেত্রী জয়া আহসানের রমজান পালন?

Jaya Ahsan: বিগত এক বছরে কর্মসূত্রের জন্য ঘন ঘন শহর কলকাতায় পাড়ি দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। কখনও শুটিংয়ের খাতিরে থাকতে হয়েছে। তো আবার কখনও বা সিনেমার প্রচারের ফাঁকেই টলিপাড়ার পার্টি-প্রিমিয়ারে অংশ নিতে দেখা গিয়েছে অভিনেত্রী জয়া আহসানকে। ফেব্রুয়ারি মাসের পয়লা সপ্তাহেই কলকাতায় পা রেখেছিলেন সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ ছবির প্রচারের জন্য তিনি। তবে রমজান শুরু হতেই ফের নিজের দেশ বাংলাদেশে ফিরে গিয়েছেন জয়া আহসান। সোমবার রাতেই সেখান থেকেই উদযাপনের এক ঝলক ভাগ করে নেন অভিনেত্রী।

We’re now on WhatsApp- Click to join

পবিত্র রমজানের মাস মানেই পদ্মাপাড়ে সাজসাজ রব। সাধারণ মানুষের মতো ঢাকার সেলেবপাড়ার অন্দরেও যেন অতিরিক্ত গ্ল্যামারের ছটা। রকমারি পদ, ফলাহার, সুস্বাদু হালিমে জমাজমাট ইফতারি আড্ডা। জয়া আহসানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। কাজের সূত্রে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাইরে কাটানোয় আত্মীয়-স্বজনের সাথে সেভাবে সাক্ষাতের সুযোগ পাননি অভিনেত্রী। তাই এই উৎসবের মরশুমে পরিজনদের নিয়ে খাওয়াদাওয়া আর খাঁটি আড্ডায় মেতেছেন অভিনেত্রী জয়া।

We’re now on Telegram- Click to join

‘ওসিডি’র প্রচারের পাশাপাশি আরও বেশ কয়েকটি কাজ সেরে গত ১৭ই ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরেছেন জয়া আহসান। আর দেশে ফিরেই কাছের মানুষদের নিয়ে উৎসবে মেতেছেন নায়িকা। কেমন চলছে জয়া আহসানের রমজান উদযাপন?

এদিন রাতে বোনের বাড়িতে গিয়েছিলেন জয়া আহসান। সেখানেই পরিবারের পরিজনদের সাথে ইফতারি আড্ডায় মাতেন নায়িকা। তাঁর শেয়ার করা ভিডিওতেই দেখা মিলেছে, টেবিলে সাজানো রয়েছে থরে থরে রকমারি পদ। ফ্রুট স্যালাড, ভর্তা, হালিম থেকে শুরু করে মুখরোচক ভাজাভুজি, আর শেষপাতে মিষ্টি… কী নেই এই মেনুতে? তবে অভিনেত্রী জয়া জানালেন, তাঁর বোন স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন। হেলদি ডায়েটে সে বিশ্বাসী। তাই সেকথা মাথায় রেখেই ইফতারের মেনুতে সব স্বাস্থ্যকর পদই ঠাঁই পেয়েছে। বিটরুট, গাজরের রস থেকে শুরু করে রকমারি মরশুমি ফল, মুড়ো ভর্তার মতো নানান পদ। নিজেও রোজা রাখছেন জয়া। এর পাশাপাশি পরিবারের জন্য হেঁশেলে গিয়ে রান্নাবান্নাও করছেন নায়িকা। এবার এমনই এক মজার অভিজ্ঞতাও তিনি ভাগ করে নিয়েছেন। সেটি কীরকম?

Read More- হোলির আগে থাকছে বিরাট ধামাকা, এই নতুন সিনেমা এবং সিরিজগুলি প্রেক্ষাগৃহ থেকে OTT-তে মুক্তি পাবে

এদিন এক মজার অভিজ্ঞতা ভাগ করে নেন জয়া আহসান। জীবনে এই প্রথমবার বাড়িতে ভালো করে টক দই পেতেছেন অভিনেত্রী। এযাবৎকাল তাঁর তৈরি টক দইকে নাকি রসিকতা করে ‘চুন’ বলা হয়েছে। অভিনেত্রী বলেছেন, “এর আগে দই বানালে সবাই বলতো, এটা খাওয়ার নাকি দেওয়ালে লাগানোর জন্য” কিন্তু এবারে সত্যিকারের দই। চুন থেকে দই!” এবার রমজানের সাফল্যের সাথেই এই ‘টাস্কে’ও উতরে গেলেন অভিনেত্রী জয়া। অভিনেত্রীর বানানো টক দইয়ের প্রশংসায় এবার পঞ্চমুখ তাঁর পরিজনরাও। তাই বলাই বাহুল্য যে, এ বছর বাংলাদেশে জমজমাট জয়া আহসানের রমজান পালন।

এইরকম আরও বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button