Dhurandhar 2: প্রথম দিনই সেঞ্চুরি! ১০০ কোটি পার করে এবার বলিউডে নয়া ইতিহাস গড়ল রণবীর সিংয়ের ধুরন্ধর ২
এই ছবির সাফল্যের পিছনে বড় হাত রয়েছে বুধবার সন্ধ্যায় ‘পেইড প্রিভিউ’-এর। কেবলমাত্র বুধবারের প্রিভিউ শো থেকেই ছবিটি আয় করেছিল প্রায় ৪৩ থেকে ৪৪ কোটি টাকা।
Dhurandhar 2: সেঞ্চুরি হাঁকিয়ে নয়া ইতিহাস বলিউডে! রণবীর সিংয়ের ধুরন্ধর ২-এর জেরে কাঁপছে বক্স অফিস
হাইলাইটস:
- প্রথম দিনই বক্স অফিসে সাফল্যের নয়া ইতিহাস গড়ল ধুরন্ধর ২ ছবিটি
- সেঞ্চুরি হাঁকিয়ে বক্স অফিসে ঝড় তুলল রণবীর সিংয়ের ধুরন্ধর ২
- বলিউড বক্স অফিসের পুরনো রেকর্ড ভেঙে চুরমার করে দিল ধুরন্ধর ২
Dhurandhar 2: সাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, গতকাল রাত অবধি ভারতে এই ছবির নেট কালেকশন প্রায় ১০২ কোটি টাকা দাঁড়িয়েছে। এর মধ্যেই হিন্দি ভার্সন থেকেই এসেছে প্রায় ১০০ কোটি টাকার বেশি। এই প্রথম বলিউডের ইতিহাসে কোনও হিন্দি ছবি মুক্তির প্রথম দিনেই গণ্ডি ছুঁতে পারল ১০০ কোটির।
We’re now on WhatsApp- Click to join
ছবির পেইড প্রিভিউ-এর ম্যাজিক
এই ছবির সাফল্যের পিছনে বড় হাত রয়েছে বুধবার সন্ধ্যায় ‘পেইড প্রিভিউ’-এর। কেবলমাত্র বুধবারের প্রিভিউ শো থেকেই ছবিটি আয় করেছিল প্রায় ৪৩ থেকে ৪৪ কোটি টাকা। ফলে যখন বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে আসল মুক্তি হয়, তখন ছবিটি ইতিমধ্যেই এগিয়ে ছিল অনেকটা। দেশজুড়ে এখনও অবধি ছবির নেট কালেকশন প্রায় ১৪৫.৫৫ কোটি টাকা। শাহরুখ খানের ‘জওয়ান’ আর রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’— সবকে পিছনে ফেলে এখন এবার ধুরন্ধর ২ বলিউডের সর্বকালের বৃহত্তম ওপেনার।
We’re now on Telegram- Click to join
অন্যান্য ছবির রেকর্ড ভাঙল ধুরন্ধর ২:
‘ধুরন্ধর ২’-এর ওপেনিং ডে কালেকশনে অনায়াসেই বাকিদের টেক্কা দিয়েছে:
ধুরন্ধর ২: ১০৩ কোটি টাকা (নেট কালেকশন)
অন্যান্য ছবি:
জওয়ান- ৭৫ কোটি টাকা
অ্যানিম্যাল- ৬৪ কোটি টাকা
পাঠান- ৫৭ কোটি টাকা
স্ত্রী ২- ৫৪ কোটি টাকা
বিশ্বজুড়ে ছবিটার আয়:
ভারত বাদ দিয়ে বিদেশেও রণবীর সিংয়ের ক্রেজ তুঙ্গে। বিশ্বব্যাপী ধুরন্ধর ২-এর গ্রস কালেকশনের হিসেবে প্রথম দিনেই এই ছবি ১৫০-১৬০ কোটি টাকা আয় করতে পারে বলেই মনে করছেন সিনেবিশেষজ্ঞরা।
এই উন্মাদনা কেন?
আদিত্য ধরের পরিচালনায় এবং প্রায় ৪ ঘণ্টার টানটান চিত্রনাট্য সিটে বসিয়ে রাখছে দর্শকদের। এই ছবিতে রণবীর সিং ছাড়াও অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্তের মতো শক্তিশালী কাস্ট ছবিটিকে নিয়ে গেছে এক অন্য মাত্রায়। এই রিভেঞ্জ ড্রামা পাকিস্তান এবং আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে তৈরি ছবিটি উস্কে দিয়েছে দর্শকদের মধ্যে দেশভক্তির আবেগকেও।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






