Dhurandhar 2: হলের কোথাও শো বাতিল, আবার কোথাও দেরিতে শুরু সিনেমা! ‘ধুরন্ধর ২’-র প্রিভিউ শো দেখতে এসে চূড়ান্ত বিশৃঙ্খলা!
এই দিন ছবি দেখার জন্য আগে থেকেই কাটতে হবে টিকিট, জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে দেখা গিয়েছে কিছু প্রযুক্তিগত সমস্যা। গোটা দেশের বিভিন্ন শহরের মতোই দেখা দেয় সমস্যা শহর কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলেও।
Dhurandhar 2: ‘ধুরন্ধর ২’-র প্রিভিউ শো দেখতে গিয়ে চরম হয়রানি শিকার দর্শকরা, আচমকা কেন এই দুর্ভোগ?
হাইলাইটস:
- বুধবার অন্যান্য দিনের তুলনায় হলে টিকিটের মূল্য বেশ কিছুটা বেশিই ছিল
- সেই টাকা দিয়েই ধুরন্ধর-২-এর অগ্রিম টিকিট বুকিং করেছিলেন দর্শকরা
- তবে নির্দিষ্ট দিনে আর নির্দিষ্ট সময়েই সিনেমা হলে পৌঁছলেও শুরু হয়নি শো
Dhurandhar 2: আজ বৃহস্পতিবার অর্থাৎ ১৯শে মার্চ সর্বত্র মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’। তবে আগেই ঘোষণা করা হয়েছিল যে ১৮ই মার্চ থেকেই দেশের অধিকাংশ সিনেমা হল এবং এই ছবিটি দেখা যাবে মাল্টিপ্লেক্সেই ‘স্পেশ্যাল প্রিভিউ’ হিসেবে। সেইসমতো বুধবারের সন্ধ্যা এবং রাতের শো-র টিকিট কেটে রেখেছিলেন অনেক দর্শকরাই৷
We’re now on Telegram- Click to join
এই দিন ছবি দেখার জন্য আগে থেকেই কাটতে হবে টিকিট, জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে দেখা গিয়েছে কিছু প্রযুক্তিগত সমস্যা। গোটা দেশের বিভিন্ন শহরের মতোই দেখা দেয় সমস্যা শহর কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলেও। এত টাকা দিয়ে সিনেমা দেখতে এসে স্বভাবতই ক্ষোভে দর্শকরা ফেটে পড়েন।
We’re now on WhatsApp- Click to join
গতকাল অর্থাৎ বুধবার শহর কলকাতায় সমস্যা দেখা দেয় স্বভূমি আইনক্সে যান্ত্রিক ত্রুটির কারণে এবং অতিরিক্ত টিকিট বুকিংয়ের ফলে সার্ভারে এবং চালু করা যায়নি প্রথম ক’টা শো। এই নিয়ে দেখা দেয় চূড়ান্ত বিশৃঙ্খলা। শেষপর্যন্ত ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয় পুলিশ এসে। প্রিয়া সিনেমা হলেও শো শুরু হতে দেরি হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে বলেই জানা গিয়েছে। হল কর্তৃপক্ষ এ প্রসঙ্গে জানিয়েছে, যারা শো দেখতে পান নি তাদের সকলকে অনলাইনেই টাকা ফেরত দেওয়া হবে বলে।
Om 🙏
Book Your Tickets Now.
🔗- https://t.co/O80GmnSaFW #DhurandharTheRevenge releases worldwide on 19 March, on Gudi Padwa, Ugadi, and Eid.Hindi | Telugu | Tamil | Kannada | Malayalam @RanveerOfficial @rampalarjun @duttsanjay @ActorMadhavan #AkshayeKhanna #SaraArjun… pic.twitter.com/PwNMwzt5Gh
— Aditya Dhar (@AdityaDharFilms) March 18, 2026
এদিন এই প্রসঙ্গে ছবির পরিচালক আদিত্য ধরও ক্ষমা চেয়ে সমাজ মাধ্যমে লেখেন, “আমরা এই সমস্যার জন্য সত্যিই ক্ষমাপ্রার্থী।” এর পাশাপাশি বৃহস্পতিবার থেকে পুরোদমে সব সিনেমা হলে দেখা যাবে রণবীরের ‘ধুরন্ধর ২’৷ এমনটাই আশ্বাস দিয়েছেন ছবির নির্মাতারা।
Read More- ২১টি দৃশ্যে কাটছাঁট! সেন্ট্রাল বোর্ডের ছাড়পত্র পেল ধুরন্ধর ২, কোন কোন দৃশ্য বাদ পড়ল?
এদিকে, স্বভাবতই এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন দর্শকরাও। দীর্ঘ দিন ধরে অপেক্ষা করার পর শেষ মুহূর্তে বাড়তি টাকা প্রিভিউ দিয়ে শো দেখতে এসেই যথেষ্ট হতাশ হতে হয়েছে তাঁদেরকে। তাই মুক্তির আগেই রীতিমতো ছবি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে দর্শকদের একশ্রেণির মনে।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







