Entertainment

Dev-Subhashree: ‘দেশু ৭’ নিয়ে এবার দর্শকদের কাছে পরামর্শ চাইলেন নায়ক দেব! প্রত্যুত্তরে কী বললেন ভক্ত-অনুরাগীরা?

সোমবার, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দেব লেখেন, ‘আমরা আমাদের আসন্ন ছবি #DeSu7-এর জন্য খুঁজছি একটি শিরোনাম। আপনারা পরামর্শ দিন। আপনাদের মতামত পেলে আমাদের ভালো লাগবে।’

Dev-Subhashree: সমাজ মাধ্যমে এদিন একটি পোস্ট করে কি জানান মেগাস্টার দেব? তা এখনই জেনে নিন

হাইলাইটস:

  • সম্প্রতি দর্শকদের কাছ থেকে ‘দেশু ৭’-এর জন্য বিশেষ পরামর্শ চাইলেন দেব
  • ছবির নাম কী হবে? সেই ভারই এবার ভক্তদের হাতে তুলে দিলেন অভিনেতা!
  • ভক্তদের উপরই কেন এই বিশেষ ভার দিলেন নায়ক দেব? জেনে নিন

Dev-Subhashree: সুপারস্টার দেব নানা কাজের খবর সামনে এনে সকলকে চমক দেন বারবার। তবে তাঁর যে চমক সকলকে সত্যি চমকে দিয়েছিল তা হল ‘দেশু’ জুটির কামব্যাক। অর্থাৎ চলতি বছরের পুজোয় ফের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একসাথে পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেতা দেব। এবার সেই ছবি ‘দেশু ৭’ জন্য দর্শকদের কাছ থেকে বিশেষ পরামর্শ চাইলেন অভিনেতা দেব! কী হবে ছবির নাম? সেই ভার এবার ভক্তদের উপরই দিলেন নায়ক।

We’re now on WhatsApp- Click to join

সোমবার, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দেব লেখেন, ‘আমরা আমাদের আসন্ন ছবি #DeSu7-এর জন্য খুঁজছি একটি শিরোনাম। আপনারা পরামর্শ দিন। আপনাদের মতামত পেলে আমাদের ভালো লাগবে।’

We’re now on Telegram- Click to join

দেবের এই আবেদনে সাড়া দিয়ে ভক্ত-অনুরাগীরাও দিয়েছে নানা নাম। একজন লেখেন, ‘হারানো সুর।’ আর একজন লিখেছেন, ‘আবার ফিরে এলে।’ আর একজন লেখেন, ‘যেখানে থেমেছিলাম, আর ভাঙ্গা সেতু, নতুন পথ।’ আর একজন লেখেন, ‘যেহেতু তোমাদের এটা ৭ নম্বর সিনেমা হতে চলেছে তাই যদি এই নাম টা দেওয়া যায় ’সোহাগের সাত পা’ তাহলে কেমন হতো?’

এদিকে, দেব মাঝে মাঝেই তাঁর নানা ছবির ক্যাপশনে লেখেন ‘এমনি’ কথাটি। এই ‘এমনি’ নিয়ে দেব এবং শুভশ্রীর চ্যালেঞ্জ ছবিতে একটা জনপ্রিয় সংলাপও আছে। মাঝে সেটাও ভাইরাল হয়েছিল বেশ। এক অনুরাগী ওই প্রসঙ্গ টেনেই লেখেন, ‘আমার মনে হয় ‘এমনি’টা সব থেকে পারফেক্ট হবে।’ আর একজন আবার দেব-শুভশ্রীর মধ্যে হওয়া নানা সমস্যার প্রসঙ্গ টেনে মজা করে লেখেন, ‘অন্য সময় যুদ্ধ-সিনেমা এলেই শুদ্ধ’।

Read More- ছেলে ইশানকে সঙ্গে নিয়ে ইদ উদযাপন করলেন যশ-নুসরত! এদিন ভক্তদের কোন বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী?

উল্লেখ্য, চলতি বছর আগস্টে দেব-শুভশ্রী জুটির ‘ধূমেকেতু’ মুক্তি পেয়েছিল। ২০১৫ সালে ছবিটির শ্যুটিং হয়েছিল। তারপর নানা সমস্যার কারণে ছবিটি মুক্তি পায়নি। এরপর নানা জট কাটিয়ে অবশেষে মুক্তি পায় ছবিটি তবে শুভশ্রী এবং দেবকেও একসঙ্গে এরপর আর কোনও ছবিতেই কাজ করতে দেখা যায়নি। এত বছর পর এবার দেব শুভশ্রীকে ফের একসঙ্গে ফের জুটি বাঁধতে দেখা যাবে। এবং তারপরই নতুন বছরে তাঁদের নতুন ছবির ঘোষণা দিয়ে দারুণ চমক দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button