Entertainment

Dev-Subhashree: হাতে হাত রেখে দেবের কোলের কাছে বসে কাঁধে মাথা শুভশ্রীর! ভক্তদের জন্য দেশুর কোন বিশেষ বার্তা?

কিছুদিন আগেই তাঁদের আসন্ন ছবি প্রসঙ্গে বিভিন্ন কথা ভক্ত-অনুরাগীদের সাথে ভাগ করে নেওয়ার জন্য একটি লাইভ করেছিলেন এই জুটি। সেদিনের সেই পোশাকেই তোলা এই ছবিতে দেখা মিলেছে তাঁদের।

Dev-Subhashree: বার্তার থেকেও নজরকেড়েছে দেব-শুভশ্রী একফ্রেমে বন্দি ছবি, কি বার্তা দিলেন দেশু?

হাইলাইটস:

  • কিছুদিন আগেই জানা গিয়েছিল যে ‘দেশু ৭’ আসছে
  • ফের বড় পর্দায় একসাথে জুটি বাঁধবে দেব এবং শুভশ্রী
  • এই আবহে সমাজমাধ্যমে ছবি পোস্ট করে বার্তা দেশুর

Dev-Subhashree: কিছুদিন আগেই সুখবর দিয়ে ফের পর্দায় আসছে দেব-শুভশ্রীর ‘দেশু ৭’। ফের বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন এই জুটি। আর এই আবহেই এবার এই জুটি বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা ভক্ত-অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা। তবে বার্তার থেকেও এই পোস্টে তাঁদের ছবি নজর কেড়েছে। দেশুর এই ঘনিষ্ট ছবিগুলি যে তাঁদের ভক্ত-অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষাই রাখে না।

We’re now on WhatsApp- Click to join

কিছুদিন আগেই তাঁদের আসন্ন ছবি প্রসঙ্গে বিভিন্ন কথা ভক্ত-অনুরাগীদের সাথে ভাগ করে নেওয়ার জন্য একটি লাইভ করেছিলেন এই জুটি। সেদিনের সেই পোশাকেই তোলা এই ছবিতে দেখা মিলেছে তাঁদের। রংমিলান্তিতে ধরা দিয়েছেন তাঁরা। ছবিতে শুভশ্রীর পরনে আকাশী রঙের উলের জ্যাকেট এবং কালো টাউজার ছিল। আর অন্যদিকে, দেব পরেছিলেন নীল রঙের সুতোর কাজ করা ফুল হাতা শার্ট এবং অফ হোয়াইট রঙের টাউজার। তাঁদের দু’জনের পায়েই ছিল কিটো।

We’re now on Telegram- Click to join

তবে এই ছবিতে সব থেকে বেশি যা নজর কেড়েছে তা হল তাঁদের পোজ। একটি সিঁড়িতে তাঁরা বসেছিলেন। সিঁড়ির উপরের ধাপে দেব এবং নীচের ধাপে শুভশ্রী দেবের কোলে ঘেঁষে। শুভশ্রীর এক হাত ছিল দেবের হাতে মিশে। আর অন্য হাতে দেবের হাত জড়িয়ে তাঁর কাঁধে মাথা রেখে নায়িকা। দু’জনের মুখেই ছিল স্নিগ্ধ মিষ্টি হাসি।

পরের ছবিতেও প্রায় এক পোজে নজর কেড়েছেন তাঁরা। তবে কেবল ছবি নয়, ছবির পাশাপাশি ‘দেশু’ ভক্তদের জন্য একটি বিরাট ঘোষণাও করেন তাঁরা। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘#DeSu7-এর ফার্স্ট ডে, ফার্স্ট শো ইভেন্টের এই গোল্ডেন টিকিট সংগ্রহ করা যাবে ৫ই ফেব্রুয়ারি থেকে। আপনারা যে সিনেমাহলের টিকিট কেটেছেন, সেখানে গিয়ে বুক মাই শো বুকিংয়ের QR কোড দেখিয়ে আপনার এই গোল্ডেন টিকিট সংগ্রহ করুন।’

Read More- সেন্সরের আগেই ‘দেশু ৭’র অগ্রিম টিকিট বিক্রিতে বিতর্ক, এ প্রসঙ্গে মুখ খুললেন দেব

তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছে দেব-শুভশ্রী অনুরাগীরা। নেটিজেনরা নানা মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, ‘এভাবেই বন্ধু হয়ে মিলেমিশে থাকতে হয়, বিয়েটাই জীবনে সবকিছু নয়। আর সবার সাথে সবার বিয়ে হয় না। এটা উপরওয়ালা ঠিক করেন।’ আর একজন লিখেছেন, ‘আরে বিশ্বাস হচ্ছে না এখনও।’ আরও এক নেটিজেন লিখেছেন, ‘এরা দুজন মনে মনে খুব খুশি।’

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button